গ্রীন বা প্রাকৃতিক রেফ্রিজারেন্টের সুবিধা (১.৬.৫)

প্রথম পত্র (নবম শ্রেণি) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

620

১.৬.৫ গ্রীন বা প্রাকৃতিক রেফ্রিজারেন্টের সুবিধা

  • সবচেয়ে বড় সুবিধা এগুলো ওজোন স্তরের ক্ষতি করে না। পরিবেশের ক্ষতি করে না বলে এগুলোকে পরিবেশের বন্ধু হিমায়ক বলে
  • কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি নেই 
  • বিষ্ফোরক নয় 
  • অদাহ্য 
  • সমপরিমান শক্তি ব্যয়ে অধিক কাজ করা যায়। হিমায়ক 69s হিমায়ক 502 এর তুলনায় RE বেশি WP কম সুতরাং Coefficient of Performance (COP) বেশি
  • ODP এবং GWP কম 
  • আকাশে কম সময়ের অস্তিত্ব (Less Atmospheric Life Time )

উদাহরণ স্বরূপ, HFO, R - 1234yf রেফ্রিজারেন্ট বায়ুমন্ডলে যার অবস্থান ১১ দিন, যেখানে HFC-134a হিমায়ক ১৪ বছর বায়ুমন্ডলে অবস্থান করে। HFO হিমায়কে কোন ODP না থাকায় ওজোন স্তরের ক্ষতি করে না । এতে কোন ব্রোমিন, ক্লোরিন না থাকায় নিচের বায়ুমন্ডলেই এদের কার্যক্ষমতা নষ্ট হয় ।

সম্প্রতি R-1234yf হিমায়ক বিকল্প হিসেবে HFC R-134a রেফ্রিজারেন্টের পরিবর্তে ব্যবহার করার প্রস্তাব করা হয়েছে। R-1234yf এর ODP শূন্য এবং GWP অনেক কম ।

HFC R-134a এর তুলনায় R-1234yf অটোমোবাইল এয়ার কন্ডিশনিং এ দক্ষতা বেশি । HFO-1234ze বিকল্প রেফ্রিজারেন্ট সুপার মার্কেটের এয়ারকুল্ড এবং চিলারগুলিতে, বাণিজ্যিক ভবনে ব্যবহারে কর্মক্ষমতা বেশি পাওয়া যায় । রেফ্রিজারেন্ট HFO R-1234ze তে ODP শূন্য এবং কম GWP ।

ন্যাচারাল রেফ্রিজারেন্ট ব্যবহারে সর্তকতা

কোন কোন ক্ষেত্রে এই রেফ্রিজারেন্টগুলো হাল্কা জ্বলনযোগ্য হয়ে থাকে। তাই এই ধরনের রেফ্রিজারেন্ট ব্যবহারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয়।

 

 

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...