AVO মিটার (৪.২.২)

দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - এসএসসি ভোকেশনাল | NCTB BOOK

713

এ্যাভো মিটার দিয়ে বৈদ্যুতিক সার্কিটের ডিসি/এসি কারেন্ট, বৈদ্যুতিক ভোল্টেজ ও গ্রহম বা রোধ পরিমাণ করা হয়। কারেন্ট ও ভোল্টেজ পরিমাপের সময় লোডের চেয়ে বেশি রেঞ্জে রেখে পরিমাপ করতে হয়, এতে মিটার সহজে নষ্ট হয় না।

AVO মিটার ক্যান্সিব্রেটিং

এ্যাডোমিটার ক্যালিব্রেট করার পদ্ধতি-

ক) কারেন্ট ও ভোল্টেজ পরিমাপের সময়

  • সিলেক্টর সুইচকে কারেন্ট বা ভোল্টেজ পজিশনে আনি
  • মিটারের ডায়াল ক্ষেলের বামে আরম্ভ হওয়া পাঠ শুন্য "০" অবস্থানে আছে কিনা দেখি 
  • শুন্য “০” অবস্থানে না থাকলে জিরো এ্যাডজাস্টিং স্ক্রু ঘুরিয়ে কাঁটা শুন্য অবস্থানে আনি

খ) রোধ পরিমাপের সময়

  • সিলেক্টর সুইচকে ওহম পজিশনে আনি
  • মিটার প্রোব দু'টি শর্ট করি
  • মিটারের ডায়াল স্কেলের ডানে ওহম পাঠ শুন্য “০” অবস্থানে আছে কিনা দেখি 
  • শুন্য "০" অবস্থানে না থাকলে ওহম এ্যাডজাস্টিং স্ক্রু ঘুরিয়ে কাঁটা ধন্য অবস্থানে আনি

(ডিজিটাল মিটার অন করলে রিডিং জন্য দেখায় কিনা দেখতে হবে, তাছাড়া অন্য কোন ক্যালিব্রেটিং এর প্রয়োজন হয় না)

 

 

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...