গড় মূলধনি ব্যয়

মূলধন ব্যয় - ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি | NCTB BOOK

1.9k

উপরের পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা জানলাম যে মূলধনের বিভিন্ন উৎসের ব্যয় বিভিন্ন। যেমন ঋণ মূলধনের ব্যয় একটি, আবার শেয়ার মূলধনের ব্যয় আরেকটি। তাহলে স্বভাবতই প্রশ্ন হবে যে একটি কারবার যখন কিছু ঋণ মূলধন ব্যবহার করে এবং একই সাথে কিছু শেয়ার মূলধন ব্যবহার করে, তখন কারবারের মূলধনি ব্যয় কত? উত্তর হচ্ছে, সবগুলোর গড়। নিম্নের উদাহরণে বিষয়টি আলোচনা করা হলো:

উদাহরণ : একটি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ২০০ কোটি টাকা, ঋণ মূলধন ২০০ কোটি টাকা ও অগ্রাধিকার শেয়ার মূলধন ১০০ কোটি টাকা। ঋণকৃত মূলধনের সুদের হার ১০% ও অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশের হার ৮%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজারমূল্য যথাক্রমে ২৫৫ টাকা ও ১১০ টাকা। কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১৩ টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ ৪% হারে বৃদ্ধি পেয়েছে। কর হার ৪০% হলে এই কোম্পানির গড় মূলধনি ব্যয় কত?

সমাধান :

ঋণ মূলধনের ব্যয় = ১০% x (১-কর হার) =১০%×.৬= ৬%

অগ্রাধিকার শেয়ারের ব্যয় = (শেয়ার প্রতি লভ্যাংশ ÷ শেয়ারের বাজারদর) = ৮÷১১০ =৭.২৭%

সাধারণ শেয়ারের ব্যয় =১৩(১+.০৪)২৫৫+.০৪=৯.৩০%

এবার কোম্পানিটির সর্বমোট মূলধনে প্রতিটি উৎসের অংশ কত শতাংশ তা বের করতে হবে। বর্ণিত তথ্য থেকে বুঝা যায় যে মোট মূলধনে সাধারণ শেয়ারের অংশ (২০০/৫০০) বা ৪০ শতাংশ, ঋণ মূলধন (২০০/৫০০) বা ৪০ শতাংশ এবং অগ্রাধিকার শেয়ারের অংশ (১০০/৫০০) বা ২০% শতাংশ। এই শতাংশ দিয়ে প্রতিটি উৎসের ব্যয়কে গুণ করে গুণফলের যোগফল করলে কোম্পানির মূলধনের গড় ব্যয় নির্ণয় হবে।

অর্থাৎ, গড় মূলধনি ব্যয় =(৯.৩×.৪)+(৬×.৪)+(৭.২৭×.২) = ৭.৫৭%

Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

পলাশ কোম্পানির মোট মূলধন ১ কোটি টাকা। এর মধ্যে ৪৫% সাধারণ শেয়ার, ৩৫% অগ্রাধিকার শেয়ার এবং অবশিষ্ট ঋণ মূলধন। কোম্পানির প্রতিটি সাধারণ শেয়ারের বাজারমূল্য ২০০ টাকা এবং কোম্পানি ১০% হারে লভ্যাংশ ঘোষণা করে।

ঋণের সুদ
শেয়ারের লভ্যাংশ
নিজস্ব তহবিলের লাভ
গড় মূলধনি ব্যয়
ঝুঁকি পরিমাপ
সংরক্ষিত আয়
তহবিলের উৎসের ব্যয় নির্ণয়
সুযোগ ব্যয়
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

জামিল সাহেবের ব্যবসায়ের মোট মূলধন ১ কোটি টাকা, যার ৬০% নিজস্ব এবং অবশিষ্টাংশ ১৫% ঋণ। তিনি 20% মুনাফায় বিনিয়োগ সুবিধা পেয়ে মূলধন কাঠামো পরিবর্তন করেন। ফলে ঋণ ও নিজস্ব তহবিলের বিপরীত সম্পর্ক সৃষ্টি হয়।

Promotion

Are you sure to start over?

Loading...