সূচনা

বাণিজ্যিক ব্যাংক - ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি | NCTB BOOK

901

সাধারণভাবে ব্যাংক বলতে আমরা বাণিজ্যিক ব্যাংককেই বুঝি। যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় অনেক আধুনিকায়ন ও বিশেষায়ণ ঘটেছে। বাণিজ্যিক ব্যাংক সাধারণত জনগণের প্রয়োজনের অতিরিক্ত সঞ্চিত অর্থ সংগ্রহ করে ঋণ গ্রাহকদের ধার দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, যা অর্থের লেনদেন ও আদান-প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে।

মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাণযোগ্য বা সেবা লেনদেন করে থাকে, এ রকম প্রতিষ্ঠানকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়।

পরিশেষে বলা যায়, যে প্রতিষ্ঠান অর্থ ও স্বল্পমেয়াদি ঋণ নিয়ে ব্যবসায় করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে অভিহিত করা হয়। তবে প্রয়োজনের প্রেক্ষিতে বহুদেশে বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদানের মাধ্যমে ব্যবসায় বাণিজ্যের সম্প্রসারণ তথা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও

শামীম একজন পাট ব্যবসায়ী। ব্যবসায়িক প্রয়োজনে তাকে প্রতিদিন ব্যাংকে যেতে হয়। বর্তমানে তিনি নগদ অর্থ লেনদেন না করে ব্যাংকের মাধ্যমে যাবতীয় লেনদেন সম্পন্ন করেন।

কৃষি ব্যাংক
বাণিজ্যিক ব্যাংক
সঞ্চয়ী ব্যাংক
বিনিময় ব্যাংক
Promotion

Are you sure to start over?

Loading...