শেয়ার বিনিয়োগ পদ্ধতি

শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার - ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি | NCTB BOOK

1.4k

শেয়ারবাজারে বিনিয়োগকারীরা দুটি উপায়ে বিনিয়োগ করতে পারে। যথা :

ক) প্রাথমিক বাজারের (Primary Market) মাধ্যমে

খ) সেকেন্ডারি বাজারের (Secondary Market) মাধ্যমে।

ক) প্রাথমিক বাজার : প্রাথমিক বাজার বলতে কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব (Initial public offering) করে, সে বাজারকে বুঝায়। কোনো কোম্পানি প্রথমবারের মতো বাজারে শেয়ার বিক্রি করলে সেটিকে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব বলা হয়। একজন বিনিয়োগকারী কোনো কোম্পানির শেয়ার বিক্রির প্রথম প্রস্তাবে অংশগ্রহণ করে শেয়ার ক্রয় করলে, সে প্রাথমিক বাজারে শেয়ার ক্রয় করেছে বলে মনে করা হয়।

খ) সেকেন্ডারি বাজার : কোম্পানি কর্তৃক প্রথমবার বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পর বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারে। যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয়-বিক্রয় করে, সে বাজারকে সেকেন্ডারি বাজার বলা হয়।

Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব রুম্মান ৫ লক্ষ টাকা ৩ বছবের জন্য একটি স্বনামধন্য কোম্পানির এমন একটি খাতে বিনিয়োগ করেছেন যা থেকে নিয়মিত আয় পেলেও বন্ড মালিকদের দাবি মেটানোর পর তাদের পাওনা পরিশোধ করা হবে। অন্যদিকে জনাব জব্বার আলী অবসর সময়ে প্রাপ্ত অর্থ শেয়ারে বিনিয়োগ করতে চাইলে তার বন্ধু তাকে বিভিন্ন তথ্য সংগ্রহসহ শেয়ার কেনাবেচার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানে খোঁজ নিতে বলেন।

Promotion

Are you sure to start over?

Loading...