# বহুনির্বাচনী প্রশ্ন
জনাব Z যশোর থেকে ফুল কিনে মালা তৈরি করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করেন। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যানজটের কারণে গাড়ি পার হতে বিলম্ব হয়। সময়মত ফুলের গাড়ি পার না হওয়ায় মান নষ্ট হচ্ছে। ফলে জনাব Z ব্যাপক ক্ষতির সম্মুখীন।
জনাব সজীব তার উৎপাদিত সবজি ভ্যানের মাধ্যমে বিভিন্ন বাজারে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে থাকেন। এতে ব্যবসায়ীদের খরচ কম ও লাভ বেশি হয়। ফলে তার উৎপাদিত পণ্যই বাজারে বেশি বিক্রি হয়।
জনাব আমান রাজশাহীর উৎপাদিত আম থেকে আমের চাটনি, জ্যাম, জেলি প্রভৃতি তৈরি করে সারা দেশে সরবরাহ করেন। কিন্তু সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে পণ্যগুলো সরবরাহে বিঘ্ন ঘটায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
Read more