# বহুনির্বাচনী প্রশ্ন
জনাব পলাশ বিদেশ থেকে গাড়ি আমদানি করে দেশীয় বাজারে বিক্রি করেন। তিনি ভোক্তা জরিপ করে দেখলেন যে, ঢাকা ও চট্টগ্রাম শহরে বসবাসকারী জনসাধারণের ক্রয় ক্ষমতা দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত জনগণের তুলনায় বেশি। তাই তিনি ঢাকা ও চট্টগ্রাম শহরে কয়েকটি গাড়ির শো-রুম গড়ে তোলেন। এতে তিনি ব্যবসায় সফলতা অর্জন করেন।
মি. শিশির 'তরুন' নামক পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজারকে ভোক্তার সামাজিক শ্রেণি তথা উচ্চ, মধ্য ও নিম্ন বিত্ত অনুসারে বিভক্ত করেন। আশানুরূপ সাফল্য না পেয়ে তিনি জনসংখ্যা তথা ক্রেতার সংখ্যার ভিত্তিতে বাজারকে বিভক্ত করেন ও সফলতা পান।
জনাব আনাস একজন বিপণন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যকে ক্রেতাদের আয়, বয়স ও অঞ্চলের ভিত্তিতে বিপণনের সিদ্ধান্ত নেন এবং সে অনুসারে বিপণন কৌশল গ্রহণ করেন।
মি. আদিল তাঁর প্রতিষ্ঠানে ল্যাপটপ বিক্রয় করেন। তিনি লক্ষ করলেন কাজের ধরন অনুযায়ী ল্যাপটপের চাহিদা ভিন্ন। যেমন- শিক্ষকরা কম দামের সহজে বহনযোগ্য ল্যাপটপ পছন্দ করলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পছন্দ উচ্চক্ষমতা সম্পন্ন ল্যাপটপ। তাই তিনি ক্রেতাদের চাহিদা অনুযায়ী আলাদা মডেলের ল্যাপটপ বাজারজাত করেন এবং সফলতাও অর্জন করেন।
Read more