পাঠ-পরিচিতি ও মূলভাব

অতিথি - আনন্দপাঠ - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

598

অতিথি' গল্পটি মহাকবি হোমারের 'অডিসি' মহাকাব্যের একটি দীর্ঘ কাহিনির অংশ। কাব্য থেকে মূলভাব গ্রহণ করে এটি গদ্যরূপ দিয়েছেন লেখক। অডিসিয়ুস গ্রিক রাজাদের একজন, ইথাকা রাজ্যের রাজা। অনিচ্ছা সত্ত্বেও তিনি ট্রয়যুদ্ধে অংশগ্রহণ করেন। ট্রয়ের যুদ্ধের পর নিজের দেশে ফিরতে গিয়ে অডিসিয়ুসকেও পড়তে হয় বহু বিপদ ও সংকটে। একে একে মারা যায় সঙ্গীরা, ডুবে যায় জাহাজ। দেবী কেলিপসো তাঁর দ্বীপে তাকে বন্দি করে রাখতে চায় এই লোভ দেখিয়ে যে, অডিসিয়ুস চিরতরুণ আর অমর হয়ে থাকবেন পৃথিবীতে। অডিসিয়ুস সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন দেশপ্রেমের কারণে। পরে সেই দ্বীপ থেকে অডিসিয়ুস এসে পৌঁছান রাজা আলসিনৌসের রাজ্যে। সেখানে রাজকুমারীর সহযোগিতায় নগরে প্রবেশ করেন। রাজা ও রানি অডিসিযুসের পরিচয় পেয়ে খুশি হন। তাঁকে আশ্রয় দেন, আশ্বাস দেন নিজ দেশে পৌঁছে দেওয়ার।
গল্পটিতে দেশপ্রেম, রাজধর্ম, মহানুভবতা ও আতিথেয়তার পরিচয় বিধৃত হয়েছে।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...