লেখক-পরিচিতি

আষাঢ়ের এক রাতে - আনন্দপাঠ - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

593

হালিমা খাতুনের জন্ম ১৯৩৩ খ্রিষ্টাব্দে বাগেরহাটে। তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং নেতৃত্বও দেন। এ কারণে তাঁকে পরে ভাষাসৈনিক উপাধি দেওয়া হয়। হালিমা খাতুন শিশুদের জন্য বহু গ্রন্থ রচনা করেন। তাঁর লেখা বইয়ের সংখ্যা ৩০টির বেশি। 'পিকনিকে', 'স্কুল পালিয়ে', 'ছাগল ছানার গল্প', 'কুমিরের বাপের শ্রাদ্ধ' প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য রচনা। কর্মজীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান এবং ২০১৯ খ্রিষ্টাব্দে একুশে পদকে ভূষিত হন। হালিমা খাতুন ২০১৮ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...