লেখক-পরিচিতি

সাত ভাই চম্পা - আনন্দপাঠ - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

638

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বিখ্যাতসব রূপকথার রচয়িতা এবং শিশু-সাহিত্যিক। প্রধানত 'ঠাকুরমার ঝুলি' নামক বইয়ের জন্যে বাঙালি পাঠকসমাজে তিনি অধিক পরিচিত। তাঁর জন্ম ১৮৭৭ খ্রিষ্টাব্দে ঢাকা জেলার সাভার উপজেলার উলাইল এলাকার কর্ণপাড়া গ্রামে। লোকসাহিত্যের সংগ্রাহক, ছড়াকার, চিত্রশিল্পী হিসেবেও তিনি বিশিষ্ট অবদান রেখেছেন। তাঁর সংগৃহীত জনপ্রিয় রূপকথার সংকলন- 'ঠাকুরমার ঝুলি', 'ঠাকুরদাদার ঝুলি', 'ঠানদিদির থলে' ও 'দাদা মশায়ের থলে'। ১৯৫৬ খ্রিষ্টাব্দে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...