বুটস্ট্রাপ টুলটিপ প্লাগ-ইন
বুটস্ট্রাপ টুলটিপ প্লাগ-ইন হলো ছোট পপ-আপ বক্স। যখন ইউজার কোন এলিমেন্টের উপর মাউস পয়েন্টার নিয়ে আসে তখন এটি প্রদর্শিত হয়ঃ
কিভাবে টুলটিপ তৈরি করবেন
- যেই এলিমেন্টটিতে টুলটিপ তৈরি করতে চান, সেই এলিমেন্টের মধ্যে
data-toggle="tooltip"এট্রিবিউটটি যুক্ত করুন। - টুলটিপ হিসেবে যেই টেক্সটি প্রদর্শন করতে চান সেটি
titleএট্রিবিউটের ভ্যালু হিসেবে যুক্ত করুনঃ
kt_satt_skill_example_id=1170
নোটঃ টুলটিপ অবশ্যই জেকুয়েরির মাধ্যমে সক্রিয় করে দিতে হবে। জেকুয়েরির মাধ্যমে সক্রিয় করার জন্য প্রথমে নির্দিষ্ট এলিমেন্টটিকে সিলেক্ট করুন এবং তারপর tooltip() মেথডটি কল করুন।
একটি ডকুমেন্টে অবস্থিত সকল টুলটিপকে সক্রিয় করার জন্য নিম্নলিখিত কোডটি ব্যবহার করুনঃ
kt_satt_skill_example_id=1172
টুলটিপের অবস্থান নির্ধারণ
ডিফল্টভাবে টুলটিপ সাধারনত এলিমেন্টের উপরে প্রদর্শিত হয়।
টুলটিপের অবস্থান উপর, নিচ, বামে অথবা ডানে যেকোনো স্থানেই নির্ধারণ করা যায়। টুলটিপের অবস্থান নির্ধারণ করার জন্য data-placement এট্রিবিউট ব্যবহার করুনঃ
kt_satt_skill_example_id=1174
Read more