বুটস্ট্রাপ বেসিক লিষ্ট গ্রুপ
অধিকাংশ ক্ষেত্রেই বুটস্ট্রাপ বেসিক লিষ্ট গ্রুপ তৈরি করার জন্য আনওর্ডার লিষ্টের সাথে লিষ্ট আইটেম ব্যবহার করা হয়। একটি বেসিক লিষ্ট গ্রুপ তৈরি করার জন্য < ul > এলিমেন্টে .list-group ক্লাস এবং < li > এলিমেন্টে .list-group-item ক্লাস ব্যবহার করুনঃ
kt_satt_skill_example_id=987
লিষ্ট গ্রুপের মধ্যে ব্যাজের ব্যবহার
লিষ্ট গ্রুপে ব্যাজ সংযুক্ত করে ব্যবহার করা যায়। ব্যাজ স্বয়ংক্রিয়ভাবে তার অবস্থান ডানে নিয়ে নিবে।
লিষ্ট আইটেমের সাথে একত্রে ব্যাজ ব্যবহার করার জন্য (< li class="list-group-item") এর মধ্যে .badge ক্লাসযুক্ত একটি < span > এলিমেন্ট যুক্ত করুনঃ
kt_satt_skill_example_id=988
লিংক যুক্ত লিষ্ট গ্রুপ
লিষ্ট গ্রুপ আইটেমগুলো হাইপারলিংকযুক্ত হতে পারে। এর ফলে হোভারে করলে ব্যাকগ্রাউন্ড কালার ধূসর দেখাবে। লিংকযুক্ত লিষ্ট গ্রুপ তৈরি করার জন্য < ul > পরিবর্তে < div > এলিমেন্ট এবং < li > এর পরিবর্তে < a > এলিমেন্ট ব্যবহার করুনঃ
kt_satt_skill_example_id=989
একটিভ স্টেট
কোন একটি লিস্ট আইটেমকে একটিব হিসেবে হাইলাইট করার জন্য .active ক্লাস ব্যবহার করুনঃ
kt_satt_skill_example_id=990
Disabled আইটেম
লিষ্ট গ্রুপের কোনো একটি আইটেমকে disable করে রাখার জন্য ঐ এলিমেন্টের মধ্যে .disabled ক্লাস ব্যবহার করুনঃ
kt_satt_skill_example_id=991
কনটেকচুয়াল ক্লাস
কনটেকচুয়াল ক্লাস ব্যবহার করে লিষ্ট আইটেমকে কালার করা যায়ঃ
- list-group-item-success
- list-group-item-info
- list-group-item-warning
- list-group-item-danger
লিষ্ট আইটেমকে কালার করার জন্য .list-group-item ক্লাসের সাথে নিম্নলিখিত ক্লাসগুলো ব্যবহার করা হয় .list-group-item-success, list-group-item-info, list-group-item-warning এবং .list-group-item-danger।
কাস্টম কনটেন্ট
লিষ্ট গ্রুপ আইটেমের মধ্যে এইচটিএমএলের প্রায় সবগুলো এলিমেন্ট ব্যবহার করা যায়।
বুটস্ট্রাপে এই সংক্রান্ত দুটি ক্লাস রয়েছে। ক্লাস দুটি হলো- .list-group-item-heading এবং .list-group-item-text। নিম্নে এদের ব্যবহার দেখানো হলোঃ
kt_satt_skill_example_id=992
Read more