বুটস্ট্রাপ৩ পেজিনেশন (Bootstrap3 Pagination)

বুটস্ট্রাপ৩ সিএসএস কম্পোনেন্ট (Bootstrap3 CSS Component) - বুটস্ট্র্যাপ (Bootstrap 3) - Web Development

307

বুটস্ট্রাপ বেসিক পেজিনেশন

যখন ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, সেক্ষেত্রে পেজিনেশন ব্যবহার খুবি কার্যকর হয়।

বুটস্ট্রাপের বেসিক পেজিনেশন নিম্নরুপঃ

বুটস্ট্রাপ পেজিনেশন তৈরি করার জন্য < ul > এলিমেন্টের মধ্যে .pagination ক্লাস ব্যবহার করুনঃ

kt_satt_skill_example_id=976


একটিভ স্টেট

ব্যবহারকারী বর্তমানে কোন পেজে আছেন তা বুঝানোর জন্য .active ক্লাস যুক্ত করুনঃ

kt_satt_skill_example_id=977


Disabled স্টেট

Disabled লিংককে ক্লিক করা যায় না।

যদি কোনো লিংককে disabled করতে চান তাহলে ঐ লিংকে .disabled ক্লাস ব্যবহার করুনঃ

kt_satt_skill_example_id=978


পেজিনেশনের আকার

পেজিনেশন সহজে ছোট বড় করা যায়। বড় ব্লকের পেজিনেশনের জন্য .pagination ক্লাসের সাথে .pagination-lg ক্লাস এবং ছোট ব্লকের পেজিনেশনের জন্য .pagination-sm ক্লাস ব্যবহার করুনঃ

kt_satt_skill_example_id=979


ব্রেডকাম্ব

ব্রেডকাম্বের মাধ্যমেও পেজিনেশন তৈরি করা যায়। .breadcrumb ক্লাসের মাধ্যমে ন্যাভিগেশন আকারে বর্তমান পেজের অবস্থান জানা যায়। ব্রেডকাম্ব তৈরি করার জন্য <ul> এলিমেন্টের মধ্যে .breadcrumb ক্লাস ব্যবহার করুনঃ

kt_satt_skill_example_id=980


একনজরে ব্রেডকাম্ব এবং পেজিনেশন সংক্রান্ত ক্লাসগুলো দেখে নেইঃ

ক্লাসবর্ণনা
.breadcrumbএকটি ব্রেডকাম্ব তৈরী করে।
.pagerসাধারণ পেজিনেশন লিঙ্ক (পূর্ববর্তী/পরবর্তী) তৈরি করে।
.previous.pager দ্বারা তৈরিকৃত পেজিনেশন লিংকের "পূর্ববর্তী/Previous" বাটনটিকে পেজের বামপাশে এ্যালাইন করে।
.next.pager দ্বারা তৈরিকৃত পেজিনেশন লিংকের "পরবর্তী/Next" বাটনটিকে পেজের ডানপাশে এ্যালাইন করে।
.disabledএকটি লিঙ্ককে আনক্লিক করে রাখার জন্য ব্যবহার করা হয়।
.paginationপেজিনেশন লিংক তৈরি করে।
.pagination-lgবড় আকারের পেজিনেশনের জন্য .pagination ক্লাসের সাথে একত্রে ব্যবহার করা হয়।
.pagination-smছোট আকারের পেজিনেশনের জন্য .pagination ক্লাসের সাথে একত্রে ব্যবহার করা হয়।
.disabledএকটি unclickable লিংককে বুঝায়।
.activeবর্তমান পেজকে একটিভ করার জন্য ব্যবহার করা হয়।
Content added || updated By
Promotion

Are you sure to start over?

Loading...