IN অপারেটর দ্বারা WHERE clause এর মধ্যে একত্রে একাধিক ভ্যালু উল্লেখ করা যায়।
SQL IN সিনটেক্স
SELECT name_of_column's
FROM name_of_table
WHERE name_of_column IN (value_1, value_2,...);
নমুনা ডেটাবেজ
IN অপারেটর এর ব্যবহার দেখার জন্য আমরা আমাদের নমুনা ডেটাবেজ Student ব্যবহার করবো।
নিচের অংশটি "Student_details" টেবিল থেকে নেওয়া হয়েছেঃ
| আইডি নং | রোল নাম্বার | শিক্ষার্থীর নাম | প্রতিষ্ঠানের নাম | ঠিকানা |
|---|---|---|---|---|
| ১ | ১০১ | তামজীদ হাসান | জাতীয় বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
| ২ | ১০২ | মিনহাজুর রহমান | জাতীয় বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
| ৩ | ১০৩ | মোঃ সবুজ হোসেন | জাতীয় বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
| ৪ | ১০৪ | ইয়াসিন হোসেন | জাতীয় বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
| ৫ | ১০৫ | ফরহাদ উদ্দিন | জাতীয় বিশ্ববিদ্যালয় | চাঁদপুর |
IN অপারেটরের উদাহরণ
নিম্নের SQL IN স্টেটমেন্টটি "Student_details" টেবিল থেকে "ঢাকা" অথবা "রাজশাহী" শহরের রেকর্ডকে সিলেক্ট করবেঃ
উদাহরণ
SELECT * FROM Student_details
WHERE Address IN ('ঢাকা','রাজশাহী');
Content added By
Read more