কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের সম্পর্ক

কেন্দ্রীয় ব্যাংক - ফিন্যান্স ও ব্যাংকিং - এসএসসি | NCTB BOOK

2.7k

অর্থনীতি বিশেষ করে মুদ্রাবাজারের অভিভাবক হিসাবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকসমূহের নিম্নলিখিত সম্পর্ক বিদ্যমান:

১) বিধিবদ্ধ রিজার্ভ : বাণিজ্যিক ব্যাংক তার আমানতের একটি নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হয়। যা উভয়কে একটি ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ করেছে।

২) নিকাশ ঘর : নিকাশ ঘরের (Clearing House) দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে বিশেষ সম্পর্কের সৃষ্টি হয়।

৩) কার্যবিবরণী : বাণিজ্যিক ব্যাংকসমূহকে সপ্তাহে এবং মাসে তাদের কার্যের বিবরণী কেন্দ্রীয় ব্যাংকের নিকট পাঠাতে হয়। এ প্রক্রিয়ায় উভয়ের মধ্যে গভীর সেতুবন্ধ গড়ে উঠে।

৪) তথ্য সরবরাহকারী : কেন্দ্রীয় ব্যাংক দেশ-বিদেশের অর্থবাজার, অর্থনীতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সরবরাহ করে থাকে। এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক-কেন্দ্রীয় ব্যাংক সম্পর্ক আরও গভীর হয়।

৫) তারল্য : বাণিজ্যিক ব্যাংকের তারল্য (Liquidity) রক্ষা ব্যবস্থার কারণে উভয়ের মধ্যে আদেষ্টা-আদিষ্টের সম্পর্কের সৃষ্টি হয়।

৬) অভিভাবক : কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর অভিভাবক (Guardian) হিসেবে কাজ করে।

৭) শেষ আশ্রয়স্থল : ঋণের শেষ আশ্রয়স্থল (Lender of the last Resort) হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের নিকট সবচেয়ে আপনজন হিসেবে পরিচিত।

৮) সদস্যভুক্তির মাধ্যমে সুযোগ গ্রহণ : বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য তার সদস্য হয়ে থাকে।

৯) ব্যাংকার-মক্কেল সম্পর্ক : প্রয়োজনের সময় বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে ঋণ গ্রহণ করে থাকে। তাই এদের মধ্যকার সম্পর্ককে ব্যাংকার মক্কেল সম্পর্ক বলে চিহ্নিত করা যায়।

১০) সহযোগী : কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বাস্তবায়নের করে, আবার বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে বিভিন্ন সাহায্য-সহযোগিতা নিয়ে থাকে। এভাবে একে অপরের সহযোগী হিসেবে কাজ করে।

১১) সব ব্যাংকের ব্যাংকার : সব ব্যাংকের ব্যাংকার (Banker of all Banks) হিসেবে কাজ করায় কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের সাথে গভীর সম্পর্কে আবদ্ধ।

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

ব্যাংকিং ব্যবসায় মুনাফার আধিক্যের কারণে 'Y' ব্যাংক আরও একটি নতুন শাখা খুলতে চায়। এজন্য ব্যাংকটি 'X' ব্যাংকের অনুমতি চাইলে ব্যাংকটি তা প্রদানে সম্মত হয়।

নিচের উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও

সুরমা ব্যাংক পদ্মা ব্যাংকের অনুমতি নিয়ে একটি শাখা খুলতে চায়, পদ্মা ব্যাংকটি সুরমা ব্যাংকের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে নতুন শাখা খোলার অনুমতি প্রদান করে।

Promotion

Are you sure to start over?

Loading...