ত্রিভুজের বহিঃস্থ ও অন্তঃস্থ কোণ (৯.৩)

ত্রিভুজ - গণিত - সপ্তম শ্রেণি | NCTB BOOK

3.5k

কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির একটি বহিঃস্থ কোণ। এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর দুটি কোণকে এই বহিঃস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণ বলা হয়। পাশের চিত্রে, ∆ABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ∠ACD ত্রিভুজটির একটি বহিঃস্থ কোণ। ∠ABC, ∠BAC ও ∠ACB ত্রিভুজটির তিনটি অন্তঃস্থ কোণ। ∠ACB কে ∠ACD এর পরিপ্রেক্ষিতে সন্নিহিত অন্তঃস্থ কোণ বলা হয়। ∠ABC ও BAC এর প্রত্যেককে ∠ACD এর বিপরীত অন্তঃস্থ কোণ বলা হয়।

কাজ

১। ত্রিভুজের কয়টি মধ্যমা? কয়টি উচ্চতা?

২। মধ্যমা ও উচ্চতা কি সর্বদাই ত্রিভুজের অভ্যন্তরে থাকবে?

৩। একটি ত্রিভুজ আঁক, যার উচ্চতা ও মধ্যমা একই রেখাংশ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

চিত্র অনুসারে প্রশ্নের উত্তর দাও

B বিন্দু হতে AC এর সমান্তরাল রেখা আঁকতে হলে-

এটি একটি সূক্ষ্মকোণ
এটি একটি সরলকোণ
এটি একটি সমকোণ
এটি একটি স্থূলকোণ
Promotion

Are you sure to start over?

Loading...