# বহুনির্বাচনী প্রশ্ন
জনাব পলাশ বিদেশ থেকে গাড়ি আমদানি করে দেশীয় বাজারে বিক্রি করেন। তিনি ভোক্তা জরিপ করে দেখলেন যে, ঢাকা ও চট্টগ্রাম শহরে বসবাসকারী জনসাধারণের ক্রয় ক্ষমতা দেশের অন্যান্য অঞ্চলে বসবাসরত জনগণের তুলনায় বেশি। তাই তিনি ঢাকা ও চট্টগ্রাম শহরে কয়েকটি গাড়ির শো-রুম গড়ে তোলেন। এতে তিনি ব্যবসায় সফলতা অর্জন করেন।
আয়াত রেস্টুরেন্ট সাধারণ শ্রমিক ভোক্তাদের দিকে দৃষ্টিরেখে প্লাষ্টিক ও কাগজের সামগ্রী ব্যবহার করে ভাত, ডাল, ডিম, মাছ, ভর্তা, শাকসব্জি ইত্যাদি খাবার পরিবেশন করে যার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। অপরদিকে, লোটাস নামক রেস্টুরেন্টটি পরিস্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্য সম্মত সিরামিক্স সামগ্রীতে দামি খাবার পরিবেশন করে। ফলে উভয় রেস্টুরেন্টেই সারাক্ষণ ভীড় লেগে থাকে।
মি. শিশির 'তরুন' নামক পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের বাজারকে ভোক্তার সামাজিক শ্রেণি তথা উচ্চ, মধ্য ও নিম্ন বিত্ত অনুসারে বিভক্ত করেন। আশানুরূপ সাফল্য না পেয়ে তিনি জনসংখ্যা তথা ক্রেতার সংখ্যার ভিত্তিতে বাজারকে বিভক্ত করেন ও সফলতা পান।
জনাব আনাস একজন বিপণন ব্যবস্থাপক। তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যকে ক্রেতাদের আয়, বয়স ও অঞ্চলের ভিত্তিতে বিপণনের সিদ্ধান্ত নেন এবং সে অনুসারে বিপণন কৌশল গ্রহণ করেন।
Read more