কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন ২ জন ও সবোর্চ্চ ১৩ জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন ৭ জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংক প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনহীন ব্যাংকগুলো সমবায় বা অন্য যেকোনো নামে পরিচালিত হলেও তা বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসেবে চিহ্নিত হবে।
# বহুনির্বাচনী প্রশ্ন
জনাব গালিব তার সঞ্চিত ৫ লক্ষ টাকা বার্ষিক ৫% হার সুদে ব্যাংকে বিনিয়োগ করতে চাইলে বন্ধুর পরামর্শে নিজ এলাকায় জমি ক্রয় করেন। যার মূল্য ৬ বছর পর দ্বিগুণ হয়।
জনাব জামাল ও তার তিন বন্ধু ব্যবসায়ীদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান। এ ব্যাপারে তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে "T" ব্যাংক নামে একটি আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুললেন। উদ্যোক্তারা এখন মূলধন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন।
Read more