# বহুনির্বাচনী প্রশ্ন
জনাব তপু প্রতি মাসে তার দোকানের মুনাফা থেকে ৫,০০০ টাকা করে জমা রাখেন। দুই বছর পর জমাকৃত সমুদয় অর্থ তিনি তার ছোট ভাই মনিরকে একটি পোলট্রি ফার্ম গড়ার জন্য বার্ষিক ৫% সুদে ধার দেন। মনির অন্যান্য পোলট্রি খামারিদের সাথে আলাপ করে জানতে পারে যে, মুরগির উন্নত শেড, পর্যাপ্ত খাবার ও ঔষধের জোগান থাকলেও যদি সঠিক পরিচর্যা করা না হয় তাহলে লোকসানের ঝুঁকি থাকে।
জনাব জামানের মাসিক আয় ৫০ হাজার টাকা। তিনি তাঁর আয় থেকে মাসে ১০ হাজার টাকা ব্যাংকে জমা রাখেন। মি. আনোয়ার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি ব্যাংক থেকে ৭ লক্ষ টাকা ঋণ নিয়ে তার ব্যবসায় সম্প্রসারণের কাজে বিনিয়োগ করেন। ইতোমধ্যে তার ব্যবসায়ে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। যার ফলে তিনি প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারছেন না।