হিসাবের ছক

হিসাব - হিসাববিজ্ঞান - এসএসসি | NCTB BOOK

2.4k

হিসাববিজ্ঞানে হিসাব প্রস্তুতের জন্য দুই ধরনের ছক ব্যবহৃত হয়—

“T” — ছকের বৈশিষ্ট্য

 

  • হিসাবের একটি শিরোনাম থাকবে।
  • ছকটি ডেবিট ও ক্রেডিট দুইটি অংশে বিভক্ত।
  • উভয় অংশে চারটি করে মোট আটটি কলাম থাকবে।
  • নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত (ডেবিট ও ক্রেডিট দিকের যোগফলের পার্থক্য) নির্ণয় করতে হবে।
  • হিসাবের কোড নম্বর থাকবে।

 

‘চলমান জের’— ছকের বৈশিষ্ট্য

 

  • হিসাবের একটি শিরোনাম থাকবে।
  • হিসাবের কোড নম্বর উল্লেখ থাকবে।
  • তারিখ, বিবরণ ও জাবেদা পৃষ্ঠার (জা: পৃ:) কলাম একটি।
  • টাকার কলাম মোট ৪টি।
  • ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি অবস্থিত।
  • প্রতিটি লেনদেন লিপিবদ্ধের পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয়।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

প্রতিদিনের শেষে
প্রতি সপ্তাহের শেষে
প্রতি মাসের শেষে
প্রতি লেনদেন লিপিবদ্ধের পর
মোট ৪টি টাকার কলাম
নির্দিষ্ট সময় পরপর উদ্বৃত্ত নির্ণয়
একটি শিরোনাম
প্রতিটি লেনদেনের পর উদ্বৃত্ত নির্ণয়
Promotion

Are you sure to start over?

Loading...