’অহরাহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?

Updated: 2 months ago
  • ক
    অহ+রহ
  • খ
    অহঃ+রহ
  • গ
    অহঃ+অহ
  • ঘ
    অহ+অহ
  • ঙ
    অহঃ+রহঃ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক - সিনিয়র অফিসার বাংলা 2010 তৎসম বিসর্গ সন্ধি Primary Head Teacher - 2009 Pre-Primary Teacher - 2013 Agrani Officer - 2010 RAKUB Senior Officer - 2010 MoD AD - 2018 BREB – General Manager - 2022 Primary Teacher (Phase 1) - 2022 DU C Unit - 2017 তৎসম নিপাতনে সিদ্ধ IU B Unit - 2015 নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি JnU A Unit - 2015 JU - 2015 RU E Unit - 2014 Parliament Secretariat – PO (Non-Cadre) - 2023 BPSC – NIPORT – Home Economist - 2024 CAAB – Inspector / Senior Officer / Security Officer - 2024 RU A Unit - 2025 BPC – ACO / ATO - 2025 BPC – Accountant - 2025 BPC – Accounts Officer - 2025 ATEO - 2025 BPSC GEH Assistant Registrar - 2026
634
ব্যাখ্যাঃ

’অহরাহ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ অহঃ + অহ।

‘অ’ - এর পরে র - জাত ‘ঃ’ থাকলে, এবং তারপরে স্বরধ্বনি কিংবা ঐ একই ধ্বনিগুলো থাকলে (ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি ও হ), ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। যেমন -

অহঃ + অহ = অহরহ।

 বিসর্গ সন্ধি-

সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্ ও স্ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ(ঃ) রূপে লেখা হয়। র্ ও স্ বিসর্গ ব্যঞ্জনধ্বনিমালার অন্তর্গত। সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বস্তুত বিসর্গ র্ এবং স্-এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে : ১. র্ - জাত বিসর্গ ও ২. স্− জাত বিসর্গ ।

১. র্ -জাত বিসর্গ : র স্থানে যে বিসর্গ হয় তাকে বলে র - জাত বিসর্গ । যেমন : অন্তর- অন্তঃ, প্রাতর- প্রাতঃ, পুনর – পুনঃ ইত্যাদি। ২. স্-জাত বিসর্গ : স্ স্থানে যে বিসর্গ হয় তাকে বলে স্-জাত বিসর্গ। যেমন : নমস্ নমঃ, পুরস্ - পুরঃ, শিরস্ – শিরঃ ইত্যাদি।

বিসর্গের সাথে অর্থাৎ র্ ও স্-এর সাথে স্বরধ্বনির কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয় : ১. বিসর্গ + স্বর এবং ২. বিসর্গ + ব্যঞ্জন।

১. বিসর্গ ও স্বরের সন্ধি

অ-ধ্বনির পরস্থিত (অঘোষ উষ্মধ্বনি) বিসর্গের পর অ ধ্বনি থাকলে অ + ঃ + অ – এ তিনে মিলে ও-কার হয়। যেমন— ততঃ + অধিক = ততোধিক ।

২. বিসর্গ ও ব্যঞ্জনের সন্ধি

১. অ-কারের পরস্থিত স্-জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্যধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স্-জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়। যেমন – তিরঃ + ধান = তিরোধান, মনঃ + রম মনোরম, মনঃ + হর মনোহর, তপঃ + বন তপোবন ইত্যাদি। = =

২. অ-কারের পরস্থিত র্-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনোটি থাকলে বিসর্গ স্থানে ‘র’ হয়। যেমন— অন্তঃ + গত = অন্তর্গত, অন্তঃ + ধান অন্তর্ধান, পুনঃ+ আয় = পুনরায়, পুনঃ + উক্ত = পুনরুক্ত, = অহঃ + অহ = অহরহ।

এরূপ – পুনর্জন্ম, পুনর্বার, প্রাতরুত্থান, অন্তর্ভুক্ত, পুনরপি, অন্তবর্তী ইত্যাদি।

৩. অ ও আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে এবং তার সঙ্গে অ, আ, বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক্যধ্বনি কিংবা য, র, ল, ব, হ-এর সন্ধি হলে বিসর্গ স্থানে ‘র’ হয়। যেমন-

নিঃ + আকার = নিরাকার, আশীঃ + বাদ = আশীর্বাদ, দুঃ + যোগ = দুর্যোগ ইত্যাদি।

এরূপ - নিরাকরণ, জ্যোতির্ময়, প্রাদুর্ভাব, নির্জন, বহির্গত, দুর্লোভ, দুরন্ত ইত্যাদি। ব্যতিক্রম : ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র' এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন – নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস ইত্যাদি।

৪. বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়। যেমন-

ঃ + চ / ছ = শ + চ / ছ নিঃ + চয় = নিশ্চয়, শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।

ঃ + ট / ঠ = ষ + ট / ঠ ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার, নিঃ + ঠুর = নিষ্ঠুর।

ঃ + ত / থ = স + ত / থ দুঃ + তর দুস্তর, দুঃ + থ = দুস্থ। =

৫. অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ্ ধ্বনি (ষ) হয়। যেমন-

অ এর পরে বিসর্গ ঃ + ক = স্ + ক নমঃ + কার = নমস্কার।

অ এর পরে বিসর্গ ঃ + খ = স্ + খ পদঃ + খলন পদস্থলন। =

ই এর পরে বিসর্গ ঃ + ক = ষ + ক নিঃ + কর = নিষ্কর।

উ এর পরে বিসর্গ ঃ + ক = ষ + ক দুঃ + কর = দুষ্কর ।

এরূপ পুরস্কার, মনস্কামনা, তিরস্কার, চতুষ্পদ, নিষ্ফল, নিষ্পাপ, দুষ্প্রাপ্য, বহিষ্কৃত, দুষ্কৃতি, - আবিষ্কার, চতুষ্কোণ, বাচস্পতি, ভাস্কর ইত্যাদি।

৬. কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন— প্রাতঃ + কাল = প্রাতঃকাল, মনঃ + কষ্ট · মনঃকষ্ট, শিরঃ + পীড়া = শিরঃপীড়া। =

৭. যুক্ত ব্যঞ্জন ধ্বনি স্ত, স্থ কিংবা স্প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়। যেমন— নিঃ + স্তব্ধ নিঃস্তব্ধ কিংবা নিস্তব্ধ। দুঃ+স্থ দুঃস্থ কিংবা দুস্থ। নিঃ + স্পন্দ নিঃস্পন্দ কিংবা = = নিস্পন্দ ।

কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ

বাচঃ + পতি = বাচস্পতি, ভাঃ + কর = ভাস্কর, অহঃ + নিশা= অহর্নিশ, অহঃ + অহ = অহরহ ইত্যাদি।

Related Question

View All
Updated: 2 months ago
  • ক
    নির + দোষ
  • খ
    নিঃ + দোষ
  • গ
    নিব + দোস
  • ঘ
    নিরা + দোস
উত্তরা ব্যাংক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ পিএলসি উত্তরা ব্যাংক পিএলসি — অ্যাসিস্ট্যান্ট অফিসার (জেনারেল) বাংলা তৎসম বিসর্গ সন্ধি
95
Updated: 2 months ago
  • ক
    অহঃ + অহ
  • খ
    অহ + রহ
  • গ
    অহঃ + রহ
  • ঘ
    অহ + অহ
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন — জনপ্রশাসন মন্ত্রণালয় —সরকারি কর্মচারী হাসপাতাল — সহকারী রেজিস্টার বাংলা তৎসম বিসর্গ সন্ধি Primary Head Teacher - 2009 Pre-Primary Teacher - 2013 Agrani Officer - 2010 RAKUB Senior Officer - 2010 MoD AD - 2018 BREB – General Manager - 2022 Primary Teacher (Phase 1) - 2022 DU C Unit - 2017 তৎসম নিপাতনে সিদ্ধ IU B Unit - 2015 নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি JnU A Unit - 2015 JU - 2015 RU E Unit - 2014 Parliament Secretariat – PO (Non-Cadre) - 2023 BPSC – NIPORT – Home Economist - 2024 CAAB – Inspector / Senior Officer / Security Officer - 2024 RU A Unit - 2025 BPC – ACO / ATO - 2025 BPC – Accountant - 2025 BPC – Accounts Officer - 2025 ATEO - 2025 BPSC GEH Assistant Registrar - 2026
119
Updated: 2 months ago
  • ক
    প্রাত+রাশ
  • খ
    প্রাতঃ+আশ
  • গ
    প্রাতঃ+রাশ
  • ঘ
    প্রাত+আশ
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন — ব্যক্তিগত কর্মকর্তা বাংলা তৎসম বিসর্গ সন্ধি 23rd BCS Preli - 2001 Primary Head Teacher - 2009 RAKUB Officer (Cash) - 2010 BKB IT - 2016 Mercantile PO - 2015 DG Food – ASI of Food - 2021 Various Ministries PO - 2022 BU A Unit - 2012 তৎসম স্বরসন্ধি DU A Unit - 2011 DU B Unit - 2001 JnU B Unit - 2009 JU F Unit - 2012 PMG Khulna – Mail Operator - 2023 CAAB – Upper Division Accountant - 2023 RU B Unit - 2021 RU B Unit - 2025 BCIC – AM (Admin) / Accounts Officer / AM (Comm) - 2025 DNC – Senior Staff Nurse - 2025 IBBL Officer - 2010 BPSC Personal Officer - 2026
97
Updated: 2 months ago
  • ক
    অহ+রহ
  • খ
    অহ+অহ
  • গ
    অহঃ+অহ
  • ঘ
    আহঃ+অহ
বাংলা তৎসম বিসর্গ সন্ধি Primary Head Teacher - 2009 Pre-Primary Teacher - 2013 Agrani Officer - 2010 RAKUB Senior Officer - 2010 MoD AD - 2018 BREB – General Manager - 2022 Primary Teacher (Phase 1) - 2022 DU C Unit - 2017 তৎসম নিপাতনে সিদ্ধ IU B Unit - 2015 নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি JnU A Unit - 2015 JU - 2015 RU E Unit - 2014 Parliament Secretariat – PO (Non-Cadre) - 2023 BPSC – NIPORT – Home Economist - 2024 CAAB – Inspector / Senior Officer / Security Officer - 2024 RU A Unit - 2025 BPC – ACO / ATO - 2025 BPC – Accountant - 2025 BPC – Accounts Officer - 2025 ATEO - 2025 BPSC GEH Assistant Registrar - 2026
124
Updated: 2 months ago
  • ক
    সৎ+জাত
  • খ
    সদ্যো+জাত
  • গ
    সদ্যঃ+জাত
  • ঘ
    সদ্য+জাত
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, উত্তরাঞ্চল, রাজশাহী — পোস্টাল অপারেটর বাংলা তৎসম বিসর্গ সন্ধি 38th BCS Preli - 2017 BBS – Thana Statistician - 2020 OCAG – Auditor - 2021 Post Office Khulna – Postal Operator - 2023 Combined Bank Senior Officer - 2023 PMG Northern Circle Rajshahi Postal Operator - 2026
108
Updated: 4 months ago
  • ক
    ইতঃ+ততঃ
  • খ
    ইত+অস্ত
  • গ
    ইতঃ+তত
  • ঘ
    ইত+স্তত
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন — জারিকারক বাংলা তৎসম বিসর্গ সন্ধি
332
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই