কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব হবে?

Updated: 2 months ago
  • ক
    ৩ : ৪ : ৫
  • খ
    ৬ : ৮ : ১২
  • গ
    ৩ : ৪ : ৫
  • ঘ
    ৬ : ৫ : ৪
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর — প্রভাষক, প্রদর্শক ও জুনিয়র শিক্ষক গণিত 2025 পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ (Application of Pythagoras Theorem) 30th BCS Preli - 2010 10th NTRCA College - 2014 Prisons Jail Superintendent - 2013 DTE – Instructor (DTI) - 2018 DSHE – UDA - 2021 DMLC – Lecturer, Demonstrator & Junior Teacher - 2025
251
ব্যাখ্যাঃ

দেখুন অপশন (a) তে আছে ৩ঃ৪ঃ৫ এখানে ৩:৪ঃ৫ দ্বারা পিথাগোরাসের সূত্র প্রতিপাদন করা যায়। কারণ, ৩২ + ৪২ = ৫২ অর্থাৎ ৫ কে অতিভুজ ধরে ৩ এবং ৪ কে লম্ব ও ভূমি করে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। কিন্তু অন্য অপশনগুলিকে এভাবে সূত্রাকারে লেখা যায় না। তাই সঠিক উত্তর হবে অপশন (a.)

Armin Ryhan
Armin Ryhan
7 months ago

পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ (Application of Pythagoras Theorem)

পিথাগোরাসের উপপাদ্য জ্যামিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম, যা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সম্পর্ক নির্ণয়ে ব্যবহৃত হয়।

উপপাদ্য

একটি সমকোণী ত্রিভুজে, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।

c2 = a2 + b2

এখানে, c = অতিভুজ, a ও b = অপর দুই বাহু।

প্রয়োগের ক্ষেত্রসমূহ

  • দুই বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়
  • ভূমির ঢাল বা উচ্চতা নির্ণয়
  • ইঞ্জিনিয়ারিং ও স্থাপত্যে পরিমাপ
  • মানচিত্র ও নেভিগেশনে ব্যবহার

১. সরাসরি বাহু নির্ণয়

যদি দুইটি বাহু জানা থাকে, তবে তৃতীয় বাহু নির্ণয় করা যায়।

উদাহরণ:

যদি a = 3 এবং b = 4 হয়, তবে

c2 = 32 + 42 = 9 + 16 = 25 c = 5

২. দূরত্ব নির্ণয় (Coordinate Geometry)

দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা হয়।

ধরি, দুটি বিন্দু

A ( x1 , y1 )
B ( x2 , y2 )

দূরত্ব সূত্র

d = ( x2 - x1 ) 2 + ( y2 - y1 ) 2 (y2-y1) 2

৩. বাস্তব জীবনের প্রয়োগ

  • সিঁড়ির দৈর্ঘ্য নির্ণয়
  • ভবনের উচ্চতা নির্ণয়
  • রাস্তার ঢাল নির্ণয়
  • ড্রোন বা বিমানের দূরত্ব নির্ধারণ

গুরুত্বপূর্ণ কথা

  • শুধুমাত্র সমকোণী ত্রিভুজে প্রযোজ্য
  • সব সময় অতিভুজ সবচেয়ে বড় বাহু
  • গণিত ও প্রকৌশলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র

উদাহরণ ১. ∆ABC এর AB AC, BA কে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হল যেন AD = AC হয়। C, D যোগ করা হল।

ক) উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁক।

খ) প্রমাণ কর যে, BC + CD > 2AC

গ) প্রমাণ কর যে, ∠BCD = এক সমকোণ।

সমাধান :

ক)

খ) দেওয়া আছে AB = AC এবং অঙ্কন অনুসারে AC = AD

∆BCD এ

BC + CD > BD [ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর]

বা, BC + CD > AB + AD

বা, BC + CD > AD + AD

বা, BC + CD > 2AD

∴ BC + CD > 2AC [∵ AB = AC = AD]

গ) দেওয়া আছে AB = AC সুতরাং ∠ABC = ∠ACB

অর্থাৎ ∠DBC = ∠ACB

অঙ্কন অনুসারে AC = AD সুতরাং ∠ADC = ∠ACD

অর্থাৎ ∠BDC = ∠ACD

∆BCD এ

∠BDC + ∠DBC + ∠BCD = দুই সমকোণ [ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই কোণের সমান]

বা, ∠ACD + ∠ACB + ∠BCD = দুই সমকোণ

বা, ∠BCD + ∠BCD = দুই সমকোণ

∴ ∠BCD = এক সমকোণ।

উদাহরণ ২. PQR একটি ত্রিভুজ। PA, QB ও RC তিনটি মধ্যমা O বিন্দুতে ছেদ করেছে।

ক) প্রদত্ত তথ্যের আলোকে চিত্র আঁক।

খ) প্রমাণ কর যে, PQ + PR > QO + RO

গ) প্রমাণ কর যে, PA + QB + RC < PQ + QR + PR

সমাধান :

ক)

খ) চিত্র ‘ক’ থেকে প্রমাণ করতে হবে যে, PQ + PR > QO + RO

প্রমাণ : ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার ৩য় বাহু অপেক্ষা বৃহত্তর

∆PQB এ PQ + PB > QB

আবার ∆BOR এ BR + BO > RO

∴ PQ + PB + BR + BO > QB + RO

বা, PQ + PR+ BO > QO + OB + RO

∴ PQ + PR > QO + RO

গ) অঙ্কন : PA কে D পর্যন্ত বর্ধিত করি যেন PA = AD হয়। Q, D যোগ করি।

প্ৰমাণ :

∆QAD এবং ∆PAR এ

QA = AR, AD = PA

এবং অন্তর্ভুক্ত ∠QAD = অন্তর্ভুক্ত ∠PAR

∴ ∆QAD = ∆PAR এবং QD = PR

এখন, ∆PQD এ PQ + QD > PD

বা, PQ + PR > 2PA [∵ A, PD এর মধ্যবিন্দু]

একইভাবে, PQ + QR > 2QB এবং PR + QR > 2RC

∴ PQ + PR + PQ + QR + PR + QR > 2PA + 2QB + 2RC

বা, 2PQ + 2QR + 2PR > 2PA + 2QB + 2RC

বা, PQ + QR + PR > PA + QB + RC

∴ PA + QB + RC < PQ + QR + PR

Related Question

View All
  • ক
    0.5 মিটার
  • খ
    1.0 মিটার
  • গ
    2.0 মিটার
  • ঘ
    2.5 মিটার
বুয়েট ও অন্যান্য পরীক্ষা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড — জুনিয়র ইলেকট্রিশিয়ান (গ্রেড-২) গণিত পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ (Application of Pythagoras Theorem)
76
  • ক
    ৩ সেমি
  • খ
    কোনটিই নয়
  • গ
    ৩০ সেমি
  • ঘ
    ৯ সেমি
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা মোংলা বন্দর কর্তৃপক্ষ — নিরাপত্তা প্রহরী গণিত পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ (Application of Pythagoras Theorem)
76
  • ক
    ৪৮
  • খ
    ৪১
  • গ
    ৮৮
  • ঘ
    ৪৩
বুয়েট ও অন্যান্য পরীক্ষা কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি (KGTDCL) - টেকনিশিয়ান গণিত পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ (Application of Pythagoras Theorem) 18th BCS Preli - 1997 Pre-Primary Teacher - 2016 BBS SAO - 2014 BREB Assistant Secretary/AD (Admin) - 2016 Primary Assistant Teacher - 2018 BR SAE (Bridge) - 2018 SPCBL – Assistant Manager (PC) - 2023 KGDCL – Technician - 2024 KGTDCL – Technician - 2024
63
  • ক
    x2+y2
  • খ
    x2+y2
  • গ
    x2-y2
  • ঘ
    x2-y2
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তর — অফিস সহায়ক গণিত পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ (Application of Pythagoras Theorem)
139
  • ক
    ৪ একক
  • খ
    ১২ একক
  • গ
    ১৪ একক
  • ঘ
    ১৮ একক
বুয়েট ও অন্যান্য পরীক্ষা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড — সেকশন ইঞ্জিনিয়ার গণিত পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ (Application of Pythagoras Theorem)
94
  • ক
    8m
  • খ
    10m
  • গ
    12m
  • ঘ
    13m
সমন্বিত ব্যাংক সমন্বিত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান — সিনিয়র অফিসার গণিত পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ (Application of Pythagoras Theorem)
119
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই