”গৌড়ীয় বাংলা ব্যাকরণ” রচনা করেছেন?

Updated: 3 months ago
  • ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • রামরাম বসু
  • রামনারায়ণ তর্করত্ন
  • রাজা রামমোহন রায়
768
উত্তরঃ 'গৌড়ীয় বাংলা ব্যাকরণ' রচনা করেন রাজা রামমোহন রায় । তিনি এ গ্রন্থটি প্রথমে ইংরেজিতে লেখেন। পরে তা বাংলায় অনূদিত হয়।

রাজা রামমোহন রায় (১৭৭২-১৮৩৩)

সমাজসংস্কারক, ধর্মসংস্কারক, চিন্তাবিদ, বহুভাষাবিদ পণ্ডিত ও বাংলা গদ্যের প্রস্তুতিকালীন লেখকদের অন্যতম রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, জুরির বিচার, সম্পত্তিতে স্ত্রীলোকদের অধিকার, পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ প্রভৃতি ক্ষেত্রে তিনি পথিকৃৎ। মূলত ধর্মসংস্কার ও সমাজসচেতনতার বশবর্তী হয়ে বাংলা গদ্য লিখেছেন।

  • রাজা রামমোহন রায় ২২ মে, ১৭৭২ সালে হুগলী জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন।
  • তাঁর ছদ্মনাম শিবপ্রসাদ রায়। পিতা- রাধাকান্ত রায়, মাতা-তারিণী দেবী।
  • তিনি পাঠ্য পুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন।
  • বাংলা প্রবন্ধ রচনার প্রথম কৃতিত্ব রাজা রামমোহন রায়ের।
  • তিনি 'ব্রাহ্মণ সেবধি' (১৮২১), 'সম্বাদ কৌমুদী' (১৮২১), 'মিরাৎ-উল-আখবার' (১৮২২) পত্রিকা সম্পাদনা করেন।
  • তার একেশ্বরবাদের ওপর আরবি ও ফারসি ভাষায় লিখিত 'তুহফাঊল মুয়াহহিদ্দীন' ১৮০৩ সালে প্রকাশিত হয়।
  • তিনি ২৭ সেপ্টেম্বর, ১৮৩৩ সালে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে ব্রিস্টলে স্টেপল্টনে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয়।

রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেনঃ

  • একেশ্বর উপাসনার লক্ষ্যে 'আত্মীয়সভা'- ১৮১৫।
  • দেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের লক্ষ্যে 'হিন্দু কলেজ'- ১৮১৭।
  • 'ইউনিটারিয়ান কমিটি' নামক ধর্মসভা- ১৮২১।
  • 'অ্যাংলো হিন্দু স্কুল'-১৮২৩।
  • প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় 'ব্রাহ্ম-সমাজ'- ১৮২৮।

রামমোহন রচিত ব্যাকরণ 'গৌড়ীয় ব্যাকরণ' (১৮৩৩): এটি ১৮২৬ সালে প্রথম ইংরেজিতে প্রকাশিত হয়।

রামমোহন রচিত সাহিত্যকর্মঃ

  • 'বেদান্ত গ্রন্থ' (১৮১৫): এটি তাঁর প্রথম গ্রন্থ। পৌত্তলিকতা যে হিন্দু ধর্মের মুখ্য বিষয় নয়, ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য তা প্রমাণের জন্য তিনি এ গ্রন্থটি রচনা করেন।
  • 'গোস্বামীর সহিত বিচার' (১৮১৮): সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে।
  • 'প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' (১৮১৮): সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে।
  • 'বেদান্তসার' (১৮১৫), 'ভট্টাচার্যের সহিত বিচার' (১৮১৭)।

১৮২৩ সালে সংবাদপত্র বিধি (Press Ordinance) পাশ হলে তিনি এর বিরূদ্ধে আন্দোলন শুরু করেন। এর বিরূদ্ধে একটি প্রতিবাদ লিপি তিনি সুপ্রিম কোর্টে দাখিল করেন এবং এর কপি ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে প্রেরণ করেন।

বেদান্তগ্রন্থরাজা রামমোহন রায়
বেদান্ত সাররাজা রামমোহন রায়
বেদান্ত চন্দ্রিকামৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

সতীদাহ প্রথাঃ

সতীদাহ অর্থ সহমরণ। স্বামীর সাথে একই চিতায় স্ত্রীকে দাহ করার রীতিই সতীদাহ প্রথা। সনাতন ধর্মে এ প্রথা বহুল প্রচলিত ছিল, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এ অমানবিক প্রথা বন্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন রাজা রামমোহন রায়। তিনি এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এবং লেখনী ধারন করেন। সতীদাহ প্রথার অসারতা প্রসঙ্গে তিনি 'গোস্বামীর সহিত বিচার' (১৮১৮), 'প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ' (১৮১৮) সহ বিভিন্ন পুস্তক রচনা করে সামাজিক আন্দোলন শুরু করেন। ৪ ডিসেম্বর, ১৮২৯ সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় বৃটিশ সরকার সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। মোগল বাদশা দ্বিতীয় আকবর তাঁর দাবি, দাওয়া ব্রিটিশ সরকারের নিকট তুলে ধরার জন্য ১৮৩০ সালে রাজা রামমোহন রায়কে ব্রিটেনে পাঠান এবং এ উপলক্ষে সম্রাট তাকে 'রাজা' উপাধি প্রদান করেন।

Related Question

View All
  • মাগধীয় ব্যাকরণ
  • গৌড়ীয় ব্যাকরণ
  • মাতৃভাষা ব্যাকরণ
  • ভাষা প্রকাশ ব্যাকরণ
315
  • ইস্ট ইন্ডিয়া কোম্পানী
  • রাণী ভিক্টোরিয়া
  • এটি তার পৈত্রিক উপাধি
  • মোঘল বাদশাহ দ্বিতীয় আকবর
736
  • গৌড়ীয় ব্যাকরণ
  • মাগধীয় ব্যাকরণ
  • বাঙ্গালা ব্যাকরণ
  • ভাষা ও ব্যাকরণ
129
4.

'গৌড়ীয় ব্যাকরণ' এর রচয়িতা কে?

Updated: 6 months ago
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • উইলিয়াম কেরি
  • রাজা রামমোহন রায়
520
  • বাংলা ভাষার ব্যাকরণ
  • গৌড়িয় ব্যাকরণ
  • ভাষা ও ব্যাকরণ
  • সহজ ব্যাকরণ
218
  • মাগধীয় ব্যাকরণ
  • গৌড়ীয় ব্যাকরণ
  • মাতৃভাষা ব্যাকরণ
  • ভাষা ও ব্যাকরণ
  • বাঙ্গালা ব্যাকরণ
359
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই