জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তর কোথায়?

Updated: 3 months ago
  • নিউইয়র্ক
  • ওয়াশিংটন
  • প্যারিস
  • জেনেভা
226
উত্তরঃ
সঠিক উত্তর হলো D. জেনেভা
  • জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর (United Nations Office at Geneva - UNOG) সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত ।
  • এটি জাতিসংঘের প্রধান চারটি কার্যালয়ের একটি এবং একে 'প্যালেস অফ নেশনস' (Palais des Nations) বলা হয় ।
  • জাতিসংঘের প্রধান সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ।
Md Zahid Hasan
Md Zahid Hasan
1 week ago

বর্তমানে ইউরোপ মহাদেশে ৫০ টি দেশ রয়েছে এবং ৯ টি ভাষা প্রচলিত রয়েছে। ইউরোপ হল বৃহত্তর ইউরেশিয়া মহাদেশের পশ্চিম অংশে অবস্থিত একটি মহাদেশ। উত্তরে আর্কটিক মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে ভূমধ্যসাগর, এবং পূর্বে ইউরাল পর্বতমালা, কৃষ্ণ সাগর এবং ককেশাস পর্বতমালা দ্বারা এটি সীমাবদ্ধ।

ইউরোপের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:

  • আয়তন: 10,180,000 বর্গ কিলোমিটার (3,930,000 বর্গ মাইল)
  • জনসংখ্যা: 747 মিলিয়ন (2023 অনুমানমূলক)
  • দেশ: ৫০টি সার্বভৌম রাষ্ট্র
  • সর্বাধিক জনবহুল দেশ: রাশিয়া (145.8 মিলিয়ন)
  • সবচেয়ে ছোট দেশ: ভ্যাটিকান সিটি (825 জন)
  • সবচেয়ে উঁচু পর্বত: এলব্রাস (5,642 মিটার)

ইউরোপের বিভিন্ন অঞ্চল

ইউরোপকে ঐতিহাসিকভাবে পাঁচটি প্রধান অঞ্চলে ভাগ করা যায় যথাঃ

  1. পশ্চিম ইউরোপ
  2. মধ্য ইউরোপ
  3. পূর্ব ইউরোপ
  4. উত্তর ইউরোপ
  5. দক্ষিণ ইউরোপ

পশ্চিম ইউরোপ

পশ্চিম ইউরোপ ইউরোপ মহাদেশের একটি অঞ্চল । এই অঞ্চলটি তার সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং উচ্চ স্তরের জীবনযাত্রার জন্য পরিচিত। পশ্চিম ইউরোপের ইতিহাস রোমান সাম্রাজ্যের পতনের সাথে শুরু হয়। রোমানদের পতনের পর, এই অঞ্চলে বেশ কয়েকটি ছোট রাজ্য এবং রাজতন্ত্রের উত্থান ঘটে। মধ্যযুগে, পশ্চিম ইউরোপ খ্রিস্টধর্মের কেন্দ্রে পরিণত হয় এবং ক্যাথলিক চার্চ এই অঞ্চলে শক্তিশালী শক্তি হয়ে ওঠে। এই অঞ্চলটি শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং স্থাপত্যের অনেক গুরুত্বপূর্ণ আন্দোলনের জন্মস্থান। পশ্চিম ইউরোপীয় খাবারও বিশ্বজুড়ে জনপ্রিয়। পশ্চিম ইউরোপ বিশ্বের সবচেয়ে ধনী এবং উন্নত অঞ্চলগুলির মধ্যে একটি। এই অঞ্চলের অর্থনীতি পরিষেবা, উৎপাদন এবং কৃষির উপর ভিত্তি করে। পশ্চিম ইউরোপের দেশগুলো নিম্নরুপঃ

দেশরাজধানী
অস্ট্রিয়াভিয়েনা
ফ্রান্সপ্যারিস
জার্মানিবার্লিন
বেলজিয়ামব্রাসেলস
নেদারল্যান্ডআমস্টারডাম; প্রশাসনিক- দি হেগ
লুক্সেমবার্গলুক্সেমবার্গ
ইতালিরোম
সান ম্যারিনোসান ম্যারিনো
স্পেনমাদ্রিদ
অ্যান্ডোরাঅ্যান্ডোরা লা ভিলা
সুইজারল্যান্ডবার্ন
পতুর্গাললিসবন
যুক্তরাজ্যলন্ডন
আয়ারল্যান্ডডাবলিন
মোনাকোমোনাকো
ভ্যাটিকান সিটিভ্যাটিকান সিটি
পশ্চিম ইউরোপের দেশ সমূহ

মধ্য ইউরোপ

মধ্য ইউরোপ ইউরোপ মহাদেশের একটি অঞ্চল যা চেক রিপাবলিক, হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং লিচেস্টেনের সমন্বয়ে গঠিত। এই অঞ্চলটি তার ঐতিহাসিক গুরুত্ব, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। মধ্য ইউরোপের দেশ ও রাজধানী নিম্নরুপঃ

দেশরাজধানী
চেক রিপাবলিকপ্রাগ
হাঙ্গেরিবুদাপেস্ট
পোল্যান্ডওয়ারস
স্লোভাকিয়াব্রাটিশ্লাভা
লিচেস্টেনভাডাউজ
মধ্য ইউরোপের দেশ সমূহ

পূর্ব ইউরোপ

পূর্ব ইউরোপ ইউরোপ মহাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত একটি অঞ্চল। এটি রাশিয়া , বেলারুশ, ইউক্রেন, মোলডাভিয়া, জর্জিয়া , আজারবাইজান এবং আর্মেনিয়া নিয়ে গঠিত। ঐতিহাসিকভাবে, এই অঞ্চলটি বিভিন্ন সাম্রাজ্য এবং রাজতন্ত্র দ্বারা শাসিত হয়েছে, যার ফলে একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় সংস্কৃতি তৈরি হয়েছে। পূর্ব ইউরোপের দেশ ও রাজধানী নিম্নরুপঃ

দেশরাজধানী
রাশিয়ামস্কো
বেলারুশমিনস্ক
ইউক্রেনকিয়েভ
মোলডাভিয়াকিশিনেভ
ট্রান্স ককেশিয়ান অঞ্চল
জর্জিয়াতিবলিসি
আজারবাইজানবাকু
আর্মেনিয়াইয়েরেভান
পূর্ব ইউরোপের দেশ সমূহ
  • রাশিয়া: জনসংখ্যা ও আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ। ভ্লাদিভস্টক [Vladivostok] : রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর।
  • ইউক্রেন স্বাধীন হয় ১৯৯১ সালে।
  • বহু শতাব্দী যাবৎ ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসেবেই বিদ্যমান ছিল। ৭০০ বছর সুইডেনের অধীনে শাসিন হবার পর ১৮০৯ সালে এটি রুশদের করায়ত্ত হয়। রুশ বিপ্লবের পর ১৯১৭ সালে এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়।
  • দক্ষিণ ওশেটিয়া: জর্জিয়ার অংশ ছিল। ১৯৯০ সালে স্বাধীনতা ঘোষণা করে।
  • 'ফ্রিডম স্কয়ার' আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থিত। এর অন্য নাম 'আজাদি স্কয়ার'।
  • নাগার্নো-কারাবাখ: আজারবাইজান ও আর্মেনিয়ার একটি করিডোর। ১৯৯৪ সালে এ অঞ্চলটি নিয়ে দুটি দেশের মধ্যে যুদ্ধ হয় ।
  • ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজান এ অঞ্চলের আধিপত্য নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। যুদ্ধ বন্ধে মধ্যস্ততাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাশিয়া।

উত্তর ইউরোপ

উত্তর ইউরোপ ইউরোপ মহাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি অঞ্চল। এটি ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্যের অংশ (উত্তর আয়ারল্যান্ড) নিয়ে গঠিত। এই অঞ্চলটি তার ঠান্ডা জলবায়ু, দীর্ঘ শীত এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। সাধারণত, উত্তর ইউরোপের দেশগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়:

১. স্ক্যান্ডিনেভিয়া : স্ক্যান্ডিনেভিয়া বা নর্ডিক অঞ্চল উত্তর ইউরোপের একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক অঞ্চল। এই অঞ্চলটি ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং কখনও কখনও রাশিয়ার কালিনিনগ্রাড ও যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডকেও অন্তর্ভুক্ত করে। এই ৫টি দেশকে একত্রে 'স্ক্যান্ডিনেভিয়ান দেশ' বা নর্ডিক অঞ্চলের দেশ বলা হয়। দেশ সমূহ নিম্নরুপঃ

দেশরাজধানী
ফিনল্যান্ডহেলসিংকি
ডেনমার্ককোপেনহেগেন
আইসল্যান্ডরিকজাভিক
সুইডেনস্টকহোম
নরওয়েঅসলো
স্ক্যান্ডিনেভিয়ান দেশ সমূহ

স্ক্যান্ডিনেভিয়ান দেশ সমূহ মনে রাখার কৌশলঃ ফিডে আসুন। এখানে ফি = ফিনল্যান্ড , ডে = ডেনমার্ক , আ = আইসল্যান্ড , সু = সুইডেন , ন = নরওয়ে ।

২. বাল্টিক দেশ সমূহ : এস্তোনিয়া , লাটভিয়া , লিথুয়ানিয়া এই তিনটি দেশকে একত্রে বাল্টিক দেশ বলা হয় । দেশ সমূহের রাজধানী নিম্নরুপ:

দেশরাজধানী
এস্তোনিয়াতাল্লিন
লাটভিয়ারিগা
লিথুয়ানিয়াভিলনিয়াস
বাল্টিক দেশ সমূহ

বাল্টিক দেশ সমূহ মনে রাখার কৌশলঃ ALL । এখানে A = এস্তোনিয়া , L = লাটভিয়া , L = লিথুয়ানিয়া

দক্ষিণ ইউরোপ

দক্ষিণ ইউরোপ ইউরোপ মহাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি অঞ্চল। এই অঞ্চলটি তার ঐতিহাসিক গুরুত্ব, বৈচিত্র্যময় সংস্কৃতি, মনোরম ভূমধ্যসাগরীয় আবহাওয়া এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। দক্ষিণ ইউরোপের দেশ সমূহ নিম্নরুপঃ

দেশরাজধানী
মাল্টাভেলেটা
আলবেনিয়াতিরানা
বসনিয়া হার্জেগেভিনাসারায়েভো
বুলগেরিয়াসোফিয়া
ক্রোয়েশিয়াজাগরেব
গ্রিসএথেন্স
কসোভোপ্রিস্টিনা
মেসিডোনিয়াস্কপি
সার্বিয়াবেলগ্রেড
মন্টিনিগ্রোপোডগোরিকো
রুমানিয়াবুখারেস্ট
স্লোভেনিয়ালুবজানা
দক্ষিণ ইউরোপের দেশ সমূহ

বলকান রাষ্ট্র : বলকান রাষ্ট্র দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ভৌগোলিক ও ঐতিহাসিক অঞ্চল। 'বলকান' তুর্কি শব্দ। এর অর্থ 'এক সারি পর্বত' [The Chain of Mountain]| বলকান পর্বতের পাদদেশে অবস্থিত দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশসমূহ 'বলকান রাষ্ট্র' নামে পরিচিত। এই অঞ্চলটি তার জটিল ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী খাবারের জন্য পরিচিত। বলকান রাষ্ট্র সমূহ মনে রাখার কৌশলঃ

ক্রোড়পতি গিরিশের মনটা সর্বদা MBBS পড়ুয়া ক্লাসিক্যাল রুমার জন্য আকুল । এখানে-

  • ক্রোড়পতি = ক্রোয়েশিয়া
  • গিরিশের = গ্রিস
  • মনটা = মন্টিনিগ্রো
  • সর্বদা = সার্বিয়া
  • M = মেসিডোনিয়া
  • B = বুলগেরিয়া
  • B = বসনিয়া
  • S = স্লোভেনিয়া
  • ক্লাসিক্যাল = কসোভো
  • রুমার = রুমানিয়া
  • আকুল = আলবেনিয়া

ইউরোপ মহাদেশ সম্পর্কে তথ্য

  • ইউরোপের বৃহত্তম সাগর : ভূমধ্যসাগর।
  • দীর্ঘতম পর্বতমালা হল : আল্পস।
  • ডেনমার্কের অধীনে বৃহত্তম দ্বীপ হল : গ্রীনল্যান্ড ।
  • বৃহত্তম উপদ্বীপ : স্ক্যান্ডিনেভিয়া।
  • বৃহত্তম হ্রদ : লাডোগা হ্রদ।
  • দীর্ঘতম নদী : ভলগা।
  • ইউরোপের ককপিট বলে : বেলজিয়ামকে।
  • গ্রিনল্যান্ডের মালিকানা : ডেনমার্ক।
  • বিশ্বের বৃহত্তম সুরঙ্গ পথ : গোথার্ড বেসটানেল সুইজারল্যান্ড।
  • ইউরোপের দ্বার বলা হয় : ভিয়েনাকে।
  • ট্রান্স ককেশিয়ান অঞ্চল : জর্জিয়া, আজারবাইজান ও আর্মেনিয়াকে বলে।
  • ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশ : আলবেনিয়া, কসোভো, তুরস্ক।
  • মলদোভার রাজধানীর নাম : কিশিনাউ।
  • বলকানের কসাই নামে পরিচিত : শ্লোবেদান মিলোসেভিচ।
  • সর্বপ্রথম খ্রিস্টান ধর্মকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করে : আর্মেনিয়া
  • নেদারল্যান্ডের অধিবাসীদের ডাচ বা ওলন্দাজ বলা হয়। ডেনমার্ক থেকে আসা অধিবাসীদের বলা হয় দিনেমার ।
  • লুজান শহর সুইজারল্যান্ডে অবস্থিত।
  • জর্জিয়াতে রোজ বিপ্লব হয় ২০০৩ সালে।
    - রাজধানী তিবলিসি [ কুরা নদীর তীরে ]
    - Bad place of wine বলে।
  • বেলারুশকে সাদা রাশিয়া বলে
  • ১৯৯৩ সালে চেকোস্লাভিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া গঠিত হয়।
  • কোপেনহেগেন [ ডেনমার্ক এর রাজধানী ] জিল্যান্ড দ্বীপে অবস্থিত ।
  • গ্রীনল্যান্ড এস্কি মোরা বাস করে ।
  • স্থানীয় অধিবাসীরা ফিনল্যান্ডকে 'সুম্যেয়' বলে ডাকে।
  • আইসল্যান্ড কে বলে 'আগুনের দ্বীপ'। একে 'মধ্যরাতের সূর্যের দ্বীপ'ও বলে।
  • মার্বেলের দ্বীপ বলা হয় ইতালিকে।
  • পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে।
  • অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আয়ারল্যান্ডকে বলা হয় 'The emerald isle".
  • যুগোস্লাভিয়া ভেঙে সাতটি দেশ হয় ।
  • বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভ্যাটিকান সিটি। ইটালির রোমের মাঝে অবস্থিত। একে হলি সিটিও বলে [ জাতিসংঘের সদস্য নয়] পোপ হল ভাটিকান সিটির প্রধান ।
  • বলকানে ক্ষমতার কেন্দ্রবিন্দু হল বসনিয়া ও হার্জেগোভিনা। বসনিয়ার যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী জিমি কার্টার। এই চুক্তি (ডেটন চুক্তি) ১৯৯৫ সালে ১৪ই ডিসেম্বর স্বাক্ষরিত হয়।
  • অপেরা সংগীত প্রথম আসে ইতালিতে ।
  • বিশ্বের প্রথম পোস্টকার্ড চালু হয় অস্ট্রিয়াতে ।
  • পর্তুগালকে বলে মহাসমুদ্র অভিযাত্রীদের দেশ।
  • নেদারল্যান্ডের আমস্টারডামে অবস্থিত 'সিফোল" এয়ারপোর্টের প্রকৃত নাম 'আমস্টারডাম অ্যায়ারপোর্ট সিফোল' [Amsterdam Airport Schiphol]| নেদারল্যান্ডের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইউরোপের তৃতীয় ব্যস্ততম বিমানবন্দর।
  • গ্রিসকে বলা হয় গণতন্ত্রের সৃতিকাগার । প্রাচীন গ্রিসে প্রথম গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে। তবে, প্রথম দিকে এথেন্সে ছিল রাজতন্ত্র । কালক্রমে পেরিক্লিস যুগে এথেন্স একটি চূড়ান্ত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রাচীন সভ্যতার ইতিহাসে একমাত্র গ্রিসরাই এথেন্সে পোলিশ বা নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে তুলেছিল।
  • নরওয়ে সুমেরু অর্থাৎ উত্তর মেরু বা উত্তর গোলার্ধের দেশ হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যাস্ত গিয়ে সবসময়ই আকাশ আলোকিত রাখে, অর্থাৎ এসময়ে এখানে সূর্যকখনো সম্পূর্ণ অস্তমিত হয় না। এর ফলে এ সময় সারারাতে অন্ধকারের পরিবর্তে গোধূলির আলো বজায় থাকে। তাই বিশ্বজুড়ে এ দেশের পরিচিতি নিশীথ সূর্যের দেশ হিসেবে।
  • বার্সেলোনা, জিরানো, লেইদা ও তারাগোনা এ চারটি প্রদেশ নিয়ে গঠিত কাতালোনিয়া স্পেনের উত্তরপূর্বাঞ্চলের বিত্তশালী একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এটির রাজধানী বার্সেলোনা। ১ অক্টোবর ২০১৭ সালে কাতালোনিয়ায় স্বাধীনতার জন্য গণভোট অনুষ্ঠিত হয়। কাতালানদের নেতৃত্ব দেন কার্লোস পুজদেমন। কেন্দ্রীয় সরকার এ গণভোটে প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শাসন জারি করে।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম খলনায়ক এডলফ হিটলার ১৯১৪ সালে সেনাবাহিনীর কর্পোরাল হন ১৯১৯ সালে তিনি নাৎসি পার্টিতে যোগদান করেন। ১৯২৩ সালে এক ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার অপরাধে ১৩ মাসের কারাভোগের সময় 'Mein Kampf' রচনা করেন এবং পরবর্তীতে নির্বাচনে অংশ নিয়ে ৩০ জানুয়ারি ১৯৩৩ জার্মানির চ্যান্সেলর নিযুক্ত হন।
  • জনসংখ্যার ঘনত্বের বিচারে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হলো মোনাকো। ইউরোপের এই ছোট দেশটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্বিতীয় ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র। আয়তন মাত্র ২ দশমিক শূন্য ২ বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২৫ হাজার ৭শ ১৮ জন মানুষের বসবাস।

Related Question

View All
Updated: 3 months ago
  • ১৯৭১
  • ১৯৭২
  • ১৯৭৩
  • ১৯৭৪
257
Updated: 3 months ago
  • ভিয়েনা
  • জেনেভা
  • প্যারিস
  • নিউইয়র্ক
220
  • ১৮০ নং প্রস্তাব
  • ১৮১ নং প্রস্তাব
  • ১৬০ নং প্রস্তাব
  • ১৬১ নং প্রস্তাব
250
Updated: 3 months ago
  • সুইজারল্যান্ড
  • ডেনমার্ক
  • নরওয়ে
  • বুলগেরিয়া
264
Updated: 4 months ago
  • ১৪৬ তম
  • ১২৬ তম
  • ১৫৬ তম
  • ১৩৬ তম
214
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই