জাতিসংঘ

আন্তর্জাতিক বিষয়াবলী - সাধারণ জ্ঞান -

8.6k

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি। ১১ টি সম্মেলনের মধ্য দিয়ে। জাতিসংঘ প্রতিষ্ঠিত জাতিসংঘের পাঁচটি সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চান) এর বিশেষ ক্ষমতা (Veto Power) রয়েছে, যে ক্ষমতার বলে এই পাঁচ সদস্যের যে কেউ জাতিসংঘের যেকোন সিদ্ধান্তকে নাকচ করে দিতে পারে।

 

জেনে নিই 

  •  জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ- আন্তর্জাতিক সংঘ।
  •  জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত- ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
  • জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অবস্থিত জেনেভায় (সুইজারল্যান্ড)।
  •  জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়- ১৪ আগস্ট ১৯৪১।
  • জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে।
  • জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট (১ জানুয়ারি ১৯৪২)।
  •  ১৯৪৫ সালে ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- পোল্যান্ড ।
  •  জাতিসংঘের আয়ের উৎস সদস্য দেশসমূহের চাঁদা, বাজেট ঘোষিত হয় -দু'বছরে একবার।
  •  জাতিসংঘের সর্বশেষ ১৯৩ তম সদস্য দেশ দক্ষিণ সুদান।
  •  প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।
  •  জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি-(ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
  • জাতিসংঘ সনদের রচয়িতা- আর্কিবেন্ড ম্যাকলিস (Archibald Macleish)
  • জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে প্রতীক ।
  • প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে 1 
  • জাতিসংঘের সদস্য নয় যেসব দেশ তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন।
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- টোকিও, জাপানে অন্যদিকে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে।
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য- ৫টি

১. যুক্তরাষ্ট্র

২. যুক্তরাজ্য

৩. ফ্রান্স

৪. রাশিয়া

৫. চীন 

 

জেনে নিই 

  • তাইওয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল, ১৯৭১ সালে তাদের স্থলাভিষিক্ত করা হয় চানকে।
  • জাতিসংঘের অস্থায়ী সদস্য- ১০টি। 
  • অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য ।
  • নিরাপত্তা পরিষদে সর্বোচ্চবার অস্থায়ী সদস্য (১১ বার) নির্বাচিত হয়েছে জাপান ও ব্রাজিল 
  •  জাতিসংঘ স্থায়ী সদস্যগণ ভেটো ক্ষমতা সম্পন্ন।
  • Veto ল্যাটিন ভাষার শব্দ যার অর্থ "আমি এটা মানি না” ।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

জাতিসংঘের আলাপ-আলোচনার মূল সভা সাধারণ পরিষদ। প্রতিবছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। অধিবেশনে প্রতিটি দেশ সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে ৫ জন। সাধারণ পরিষদের যে পাঁচটি আঞ্চলিক এলাকা থেকে পালাক্রমে নির্বাচিত হন সেগুলো হলো এশিয়া, আফ্রিকা, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং পশ্চিম ও অন্যান্য দেশ।

 

নারী সভাপতি ও ন্যায়পাল

জাতিসংঘ সাধারণ পরিষদে দায়িত্ব পালনকারী নারী সভাপতি তিন জন ।

  •  ভারতের বিজয়লক্ষ্মী পণ্ডিত (১৯৫৩)
  •  লাইবেরিয়ার অ্যাজি বুক (১৯৬৯)
  • বাহরাইনের সায়খা হায়া বিনতে রশিদ আল খলিফা (২০০৬) 
  •  প্রথম নারী ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই (জ্যামাইকা)।
     
Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

একে United Nations Family নামে অভিহিত করা হয়

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)
Economic and Social Council

উপাদান

তথ্য

সদস্য● অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ৫৪ সদস্য নিয়ে গঠিত।
● প্রতি তিন বছরে এক তৃতীয়াংশ সদস্য (১৮জন) অবসর গ্রহণ করে।
● বাংলাদেশ ২০১০-২০১২ মেয়াদের জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়।
অধিবেশন● বছরে কমপক্ষে দুবার নিউইয়র্ক অথবা জেনেভায় এর অধিবেশন বসে। প্রত্যেক সদস্যের একটি করে ভোটের অধিকার আছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে যে কোন প্রস্তাব গৃহীত হয়ে থাকে।
দপ্তর● জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
কাজ● এ পরিষদের কাজ হলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, শিক্ষা প্রসার ও মানবাধিকার কার্যকর করা। বিভিন্ন কল্যাণমূলক বিষয়ে সাধারণ পরিষদে সুপারিশ প্রেরণ করাও এ পরিষদের অন্যতম দায়িত্ব।
আঞ্চলিক কমিশন১) United Nations Economic Commission for Europe (ECE) সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড। (সদস্য ৫৬)
২) United Nations Economic Commission for Africa (ECA) সদর দপ্তর- আদ্দিস আবাবা, ইথিওপিয়া। (সদস্য ৫৪)
৩) United Nations Economic Commission for Latin America and the Caribbean (ECLAC) সদর দপ্তর- সান্টিয়াগো, চিলি। (সদস্য ৪৬; সহযোগী সদস্য ১৩)
8) Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) সদর দপ্তর- ব্যাংকক, থাইল্যান্ড। (সদস্য ৫৩; সহযোগী সদস্য ৯)
৫) Economic and Social Commission for Western Asia (ESCWA) সদর দপ্তর- বৈরুত, লেবানন। (সদস্য ১৮)
  
Content added By

অছি পরিষদের মাধ্যমে জাতিসংঘ কতিপয় অনুন্নত অঞ্চলের তত্ত্বাবধানের ভার নেয়। অছিভুক্ত অঞ্চলের উন্নতি এবং এলাকার অধিবাসীদের স্বাধীনতা তথা দেশ শাসনের জন্য উপযুক্ত করে গড়ে তোলাই হচ্ছে অছি পরিষদের দায়িত্ব । এটি গঠিত হয় ১৯৪৫ সালে। এর সদস্য নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্র। ১৯৯৪ সাল হতে এ পরিষদের কার্যক্রম স্থগিত রয়েছে।

Content added By

জাতিসংঘ সচিবালয়

সচিবালয় জাতিসংঘের মুখ্য কার্যনির্বাহী সংস্থা; যা সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য অঙ্গসংস্থাগুলির দ্বারা নির্ধারিত জাতিসংঘের প্রশাসনিক কাজ সম্পাদন করে। এর প্রধান হলেন মহাসচিব, যিনি সামগ্রিক প্রশাসনিক নির্দেশনা প্রদান করেন। সচিবালয়ের প্রধান কাজগুলি হলো: বিভিন্ন বিষয়ে পটভূমির তথ্য সংগ্রহ এবং প্রস্তুত করা যাতে সরকারি প্রতিনিধিরা তথ্য অধ্যয়ন করতে পারে এবং সুপারিশ করতে পারে; জাতিসংঘের বিভিন্ন অঙ্গ দ্বারা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করা; আন্তর্জাতিক সম্মেলন আয়োজন; জাতিসংঘের অফিসিয়াল ভাষায় বক্তৃতা অনুবাদ এবং নথি বিতরণ করা; জাতিসংঘের কাজ সম্পর্কে জনগণকে অবহিত করা। জাতিসংঘের আদ্দিস আবাবা, ব্যাংকক, বৈরুত, জেনেভা, নাইরোবি, সান্তিয়াগো এবং ভিয়েনার পাশাপাশি সারা বিশ্বে অফিস রয়েছে।

  • এটি জাতিসংঘের মুখ্য কার্যনির্বাহী সংস্থা এবং প্রধান প্রশাসনিক বিভাগ।
  • একজন মহাসচিব, একজন উপসচিব, ১২ জন অধস্তন সচিব, ১২ জনের অধিক সহকারি সচিব রয়েছে।
  • জাতিসংঘ সচিবালয়ের প্রধান কর্মকর্তা হচ্ছেন মহাসচিব। তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদ কর্তৃক পাঁচ বছরের জন্য নিযুক্ত হন।
  • মহাসচিব নিয়োগ হয়: সাধারণ পরিষদে উন্মুক্ত সাক্ষাৎকারের মাধ্যমে [ পূর্বে হতো স্থায়ী ৫ সদস্যের- ক্লোসডোর প্রক্রিয়া ]
  • মহাসচিব নিয়োগ দেয় - সাধারণ পরিষদ
  • নিয়োগ অনুমোদন / সুপারিশ দেয় - নিরাপত্তা পরিষদ
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

  • আটলান্টিক মহাসাগর সাগরের তীরে অবস্থিত। 
  • জাতিসংঘ ভবন অবস্থিত- নিউইয়র্কের ম্যানহাটান শহরে অবস্থিত।
  • জাতিসংঘ মূলভবনে কার্যক্রম শুরু হয় ১৯৫২ সালে থেকে।
  • বর্তমান জাতিসংঘ ভবনের জমি দান করেন- রকফেলার।
  • জাতিসংঘ ভবনের প্রধান স্থপতি- অস্কার নাইমিয়ার (ব্রাজিল)।
  • জাতিসংঘে আঞ্চলিক দপ্তর আছে তিনটি- নাইরোবি (কেনিয়া), জেনেভা (সুইজারল্যান্ড), ভিয়েনা (অস্ট্রিয়া)

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

  •  গঠিত হয়- ২০০৫ সালে।
  • সদস্য- জাপান, জার্মানি, ব্রাজিল ও ইন্ডিয়া।
  • উদ্দেশ্য- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেতে আগ্রহী
Content added By
  • বর্তমান সদস্য রয়েছে- ১৯৩ টি রাষ্ট্র। 
  •  প্রতিষ্ঠাকালীন সদস্য- ৫১ টি ।
  •  ৫১ তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বাক্ষর করে- পোলান্ড।
  • ১৯৩ তম সদস্যপদ গ্রহন করে দক্ষিণ সুদান (২০১১)।
  •  ১৩৬ তম সদস্য দেশ হিসাবে বাংলাদেশ জাতিসংঘের তালিকাভূক্ত হয়।
  •  ২৯ তম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে।
  • ২৯ তম অধিবেশনে বাংলাদেশের সাথে গ্রানাডা ও গিনি বিসাউ সদস্যপদ লাভ করে।
  • আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে 
  • ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Choose the correct answer.

  • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়- ১৯৪৮ সালে ।
  • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ১৯৮৮ সালে।
  •  জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের নাম- UN Truce Supervision Organization.
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম নারী শান্তিরক্ষী গ্রহণ হয় ২০০৭ সালে, লাইবেরিয়ায়।
  • আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়- ২৯ মে। 
  •  জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত- কোস্টারিকায়।
  •  প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে- ১৯৮৮ সালে।
  • UNIIMOG শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ প্রথম বাহিনী পাঠায় (ইরাক-ইরান) সংঘাত নিরসনে ।
  • বাংলাদেশ প্রথম শান্তি রক্ষা কার্যক্রমে মহিলা সৈন্য পাঠায় তিমুরে ১৯৯৯ সালে।
  • বাংলাদেশ পুলিশ বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়- ১৯৮৯ সালে।
  • বাংলাদেশ নৌ-বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়- ১৯৯৩সালে। 
  •  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশীয় কার্যালয় অবস্থিত- ঢাকায় ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

মানবাধিকার সনদ (Universal Declaration of Human Rights) একটি ঘোষণাপত্র। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর পারিসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারন পরিষদে এই ঘোষণা প্রদান করা হয়। প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিতই এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

  • জাতিসংঘের মানবাধিকার চুক্তিটি হয়- ১৯৪৮ সালে। 
  •  চুক্তির অন্যতম কারণ- আরব-ইসরাইলের প্রথম যুদ্ধ (১৯৪৮)।
  • সার্বজনীন মানবাধিকার ঘোষণা হয়- ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে ।
  • বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর।
  •  জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। 
  •  বিশ্বের সবচেয়ে বড় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা- Amnesty International
  • Amnesty International প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
  •  বর্তমান বিশ্বের আলোচিত মানবাধিকার সংস্থা- Human Rights Watch (নিউইয়র্ক)
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

  • সদস্যপদ লাভের জন্য আবেদন করে- ১৯৭২ সালে, ২ বছর যাবৎ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ছিল ।
  • সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। 
  • যে অধিবেশনে সদস্য পদ লাভ করে- ২৯ তম অধিবেশনে ১৩৬তম সদস্যপদ লাভ করে ।
  • বাংলাদেশের সাথে যে দুটি দেশ সদস্যপদ লাভ করে- গ্রানাডা ও গিনি বিসাউ ।
  • জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি- এস. এ. করিম।
  • প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন- ইসমত জাহান ।
  • জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতেমা।
  • CEDAW কমিটির প্রথম বাংলাদেশি সদস্য ছিলেন- সালমা খান ।
  • বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন- হুমায়ূন রশীদ চৌধুরী (১৯৮৬ সালে)
  • বাংলাদেশ UNGA-এর অধিবেশনে ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে- ১৯৮৬ সালে।
  • বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়- ২ বার; প্রথমবার (১৯৭৯-১৯৮০) সাল, দ্বিতীয়বার (২০০০-২০০১) সাল।
  • ২৯ তম অধিবেশনে শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন- ১৯৭৪ সালে।
  • ফারাক্কা বিষয় প্রথম উত্থাপিত হয়- ১৯৭৬ সালে (৩১ তম অধিবেশনে)।
  •  উপমহাদেশ থেকে এ পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হন- হুমায়ুন রশীদ চৌধুরী, বিজয়লক্ষ্মী পন্ডিত ও স্যার জাফরুল্লাহ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

১৯৯
১৩৬
১৭১
১৩৩
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন - উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা MoLE Assistant Chief Inspector-2009 Ansar & VDP Various Posts-2015 DPE Primary Head Teacher-2009 NBR ARO-2012 DGFP Office Assistant-2011 DG Food FI/SI Food-2011 NTRCA 8th NTRCA -2012 BR Assistant Commandant-2007 DIP Assistant Director-2014 Primary Teacher Primary Assistant Teacher-2012 11th NTRCA -2014 DIP Assistant Director-2007 Petrobangla Petrobangla – Assistant Manager-2011 OCAG Junior Auditor-2014 DoE Assistant Director-2011 EBEK Field Assistant-2018 BCS 40th BCS Preli-2019 Primary Teacher (Phase 4)-2019 DNC – Sub-Inspector-2019 BBA – Assistant Sub-Engineer-2020 DWASA – Sub-Assistant Engineer-2020 DSHE – Cashier/Store Keeper-2021 BREB AD (Admin)-2023 Pre-Primary Teacher-2013 SFDF Field Organizer-2023 Parliament Secretariat – PO (Non-Cadre)-2023 BR – Wayman-2023 CAAB – Upper Division Accountant-2023 BPSC – NIPORT – Home Economist-2024 BUET DWASA – Assistant Engineer-2024 Prisons – Jail Warder & Female Jail Warder-2024 Dhaka WASA – Sub-Assistant Engineer-2024 Bangladesh Railway – SAE-2024 Kishoreganj PBS – Meter Reader/Messenger-2024 PGCB – Junior Accounts Assistant-2024 DLRS – Copyist-Cum-Bench Assistant-2025 Ansar & VDP – Various Posts-2025 48th BCS Preli-2025 ATEO ATEO-2025 BAEC – Computer Typist-2025 DGFI – Assistant Director-2025 PWD SAE (E/M)-2025 সাধারণ জ্ঞান জাতিসংঘে বাংলাদেশ
  • একটি দেশ সর্বোচ্চ চাঁদা দিতে পারে স্বীয় বাজেটের ২৫%
  • সর্বোচ্চ চাঁদা দেয় যুক্তরাষ্ট্র, তাদের মোট বাজেটের ২২% 
  • বাংলাদেশ প্রদান করে মোট বাজেটেরে- ০.০১%

 

Content added By

জাতিসংঘ প্রতিষ্ঠার ১১ টি সম্মেলন

সম্মেলন

বিশেষত্ব

লন্ডন ঘোষণা (১৯৪১)

  •  জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।
  •  লন্ডনের জেমস প্রাসাদে ঘোষণা করা হয়।
  • ঘোষণা করে ইউরোপের ৯টি দেশের প্রবাসী সরকার।

আটলান্টিক সনদ (১৯৪১)

  • জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি ও উদ্যোগ।
  • স্বাক্ষর করে- ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  • এই সনদ স্বাক্ষরিত হয় 'প্রিন্সেস অব ওয়েলস' নামক ব্রিটিশ রণতরীতে।

ওয়াশিংটন ডিসি সম্মেলন (১৯৪২)

  • আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন
  • মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত প্রতিনিধি লিটভিন এবং চীনের টি ভি মুগ্ধ জাতিসংঘ ঘোষনার দলিলে স্বাক্ষর করেন।

কাসাব্লাঙ্কা সম্মেলন (১৯৪২)

  • মরক্কোর অন্যতম শহর কাসাব্লাঙ্কা 
  • আফ্রিকার একমাত্র সম্মেলন।
  •  নাৎসিদের বিনা শর্তে আত্মসমর্পণে বাধ্য করাই এর মূল উদ্দেশ্য ছিল।

তেহরান সম্মেলন (১৯৪৩)

  •  ইরানের রাজধানী তেহেরানে অনুষ্ঠিত হয়।
  •  বিশ্বের সকল দেশকে সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

মস্কো সম্মেলন (১৯৪৩)

  • সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার রাজধানী মস্কো।
  •  Big-5 রাষ্ট্রের প্রধানরা মস্কোতে একত্রিত হন।
  •  ৭ দফা "Moscow Declaration" ঘোষনা করা হয়।

ভার্জিনিয়া সম্মেলন (১৯৪৩)

  • ভার্জিনিয়া আমেরিকার একটি অঙ্গরাজ্য।
  • বিশ্ব খাদ্য সংকট নিরসনে FAO গঠিত হয় ।

ব্রিটন উডস সম্মেলন (১৯৪৪)

  • IMF, IBRD & GATT (WTO) গঠনের সিদ্ধান্ত গ্রহণ।
  • ডলারকে আন্তর্জাতিক মুদ্রা ঘোষণা ।

ডাম্বারটন সম্মেলন (১৯৪৪)

  • নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ।
  • ১৯৪২ সালের United Nations Declaration টি UNO এ রূপান্তরিত।
  • নিরাপত্তা পরিষদ ও ECOSOC গঠনের সিদ্ধান্ত হয়।

ইয়ান্টা সম্মেলন (১৯৪৫)

  •  ইয়াল্টা শহর অবস্থিত – ইউক্রেনে।
  • ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান ।
  •  Note: Veto ল্যাটিন শব্দ এর অর্থ "আমি ইহা মানি না ।

 

সানফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫)

  •  জাতিসংঘ সনদ (১৯টি অধ্যায়) স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
  • সনদে স্বাক্ষর করেন সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্র।
  • পরবর্তীতে ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
  • ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কার্যকর করা হয়
  •  ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়।

 

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

জাতিসংঘের ভাষা

১. ইংরেজি 

২. রুশ

৩. ফরাসি

৪. চাইনিজ

৫. স্প্যানিশ

৬. আরবি

  • জাতিসংঘের মোট ভাষা - ৬টি
  • কার্যকরী ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি) 
  • জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার প্রস্তাব করা হয় - বাংলাকে।

 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য ১৫টি বিশেষায়িত সংস্থা রয়েছে। প্রতিটি বিশেষায়িত সংস্থা জাতিসংঘের অধীনে স্বায়ত্তশাসিতভাবে কাজ করে। প্রতিটি সংস্থার নিজস্ব গভর্নিং বডি, আইন এবং তহবিল ব্যবস্থা রয়েছে। কিছু বিশেষায়িত সংস্থা ১৯ শতকে বা প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের পূর্বসূরি সম্মিলিত জাতিপুঞ্জ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কিছু সংস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাতিসংঘের সাথে একযোগে প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যগুলো সমসাময়িক প্রয়োজনে পরবর্তী সময়ে প্রতিষ্ঠা করা হয়েছিল।

জাতিসংঘের মোট ১৫টি বিশেষায়িত সংস্থার মধ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রথম জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।

অন্যান্য সংস্থাগুলো হলো:

  • খাদ্য ও কৃষি সংস্থা
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
  • জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা
  • আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  • বিশ্ব ব্যাংক
  • বিশ্ব পর্যটন সংস্থা
  • বিশ্ব মেধাসম্পদ সংস্থা
  • আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা
  • বিশ্ব আবহাওয়া সংস্থা
  • আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন
  • আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল
  • বিশ্ব ডাক ইউনিয়ন
  • জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা
Content added By

ব্রিটন উডস চুক্তিটি ১৯৪৪ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটন উভসে অনুষ্ঠিত জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে সম্পাদিত হয়। ব্রিটন উডস চুক্তি একটি নতুন পদ্ধতি প্রতিষ্ঠা করেছিল যন্ত্র মাধ্যমে স্বর্ণকে সর্বজনীন মান হিসাবে ব্যবহার করে একটি নির্দিষ্ট মুদ্রা বিনিময় হার তৈরি করা যায়।

  • ব্রিটন উডস সম্মেলনটি হয়- ১৯৪৪ সালে। 
  • সদর দপ্তর ওয়াশিংটন ডি. সি (যুক্তরাষ্ট্র)।
  •  সদস্যপদ প্রত্যাহারকারী একমাত্র দেশ কিউবা।
  • যে সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়- ব্রিটন উত্স সম্মেলনের মাধ্যমে।
  • ব্রিটন উডস ইনস্টিটিউশন বলতে বুঝায়- ২ টি প্রতিষ্ঠানকে যথা: WB (IBRD) + IMF
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

  • প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।
  •  বিশ্বব্যাংক গ্রুপকে বলা হয়- Five Institutions, One Group.
  • ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত :

IBRD (1944)

IFC (1956)

IDA (1960)

ICSID (1966)

MIGA (1988)

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion

Are you sure to start over?

Loading...