'ট্রেন ঢাকা ছাড়ল'- এখানে 'ঢাকা' কোন কারক?

Updated: 1 week ago
  • কর্ম
  • করণ
  • কর্তৃ
  • অপাদান
91
ব্যাখ্যাঃ

যা থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যেমনঃ ট্রেন ঢাকা ছাড়ল।

কারকের নাম

প্রদত্ত বাক্য

কর্মে শূন্যআত্মার সম্পর্কই হলো আত্মীয়। কষ্ট না করলে কেষ্ট মিলেনা। ছাত্ররা ক্রিকেট খেলে। জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।
কর্তায় শূন্যসবাই হাততালি দিচ্ছে। রাখাল গরুর পাল নিয়ে বাড়ি ফিরে। মোরে ভগবান রাখিবে না মোর গর্ভে। অর্থ অনর্থ ঘটায়।
অধিকরণে শূন্যএকদিন যাবো। এ সময় তার দেখা মেলা ভার। কি করি আজ ভেবে না পাই। এ বছর খুব ভাল ফসল হয়েছে।
অপাদানে শূন্যগাড়ি স্টেশন ছাড়ে। সেই সুমুধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন। চোখ দিয়ে পানি পড়ে। ট্রেন ঢাকা ছাড়লো।

অপাদান কারক :

যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। যেমন: বিপদে মোরে রক্ষা করো। এখানে যদি প্রশ্ন করা হয়, কোথা থেকে রক্ষা করো? উত্তর পাই- বিপদ থেকে। তাই, এখানে 'বিপদে' অপাদান কারক।

ক্রিয়াকে 'কোথা হতে', 'কি হতে' বা 'কিসের হতে' দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক পাওয়া যায়। যেমন:

বিচ্যুতগাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে।
গৃহীতদুধ থেকে দই হয়। শুক্তি থেকে মুক্তো মেলে।
জাতখেজুর রসে গুড় হয়। জমি থেকে ফসল পাই।
বিরতপাপে বিরত হও।
দূরীভূতদেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
রক্ষিতবিপদ থেকে বাঁচাও।
আরম্ভসোমবার থেকে পরীক্ষা শুরু।
ভীতবাঘকে ভয় পায় না কে?

অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়। যেমন: কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।

অপাদান কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:

বিভক্তি

উদাহরণ

১মা (শূন্য বা অ)বোঁটা-আলগা ফল গাছে থাকে না।
মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন।
গাড়ী স্টেশন ছাড়ে।
২য়া (কে)বাবাকে বড্ড ভয় পাই।
৬ষ্ঠী (এর)যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
৭মী (এ)বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।
তিলে তৈল হয়। লোকমুখে শুনেছি
৭মী (য়)টাকায় টাকা হয়।

Related Question

View All
  • কর্মে ৫মী
  • করণে ৩য়া
  • কর্তায় ৭মী
  • অপাদানে ৫মী
129
Updated: 1 week ago
  • করণ
  • কর্ম
  • অপাদান
  • অধিকরণ
365
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই