‘তাহারেই পড়ে মনে' কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন। কারণ—

i. মাঘের শীতের তীব্রতার জন্য 

ii. শীতের রিক্ততার জন্য 

iii. কুয়াশার চাদরের জন্য 

নিচের কোনটি সঠিক?

Updated: 1 month ago
  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii
5.1k
ব্যাখ্যাঃ

‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি সুফিয়া কামাল শীতকালকে ‘মাঘের সন্ন্যাসী’ বলেছেন মূলত শীতের রিক্ততা এবং কুয়াশার চাদরের কারণে।

        
  • শীতের রিক্ততা: শীতকালে প্রকৃতি তার সবুজ সজীবতা হারিয়ে ফেলে, গাছপালা পাতাশূন্য হয়ে এক ধরনের শূন্যতা বা রিক্ততা ধারণ করে। এই রিক্ততা একজন সন্ন্যাসীর বৈরাগ্যপূর্ণ ও পার্থিব ভোগবিলাস বর্জিত নিরাভরণ জীবনের প্রতিচ্ছবি। কবির ব্যক্তিগত শোকের কারণে তাঁর মনে যে শূন্যতা নেমে এসেছিল, শীতের এই রিক্ততা তার একটি রূপক প্রকাশ।
  •     
  • কুয়াশার চাদর: মাঘ মাসের তীব্র শীতে প্রকৃতি ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে থাকে। এই কুয়াশার আবরণ শীতের পরিবেশকে আরও নির্জন, অনাড়ম্বর ও রহস্যময় করে তোলে, যা অনেকটা সন্ন্যাসীর গায়ে জড়ানো সরল বস্ত্র বা চাদরের মতো। এর মধ্য দিয়ে শীতের সন্ন্যাসীসুলভ নির্লিপ্ত ও অনাড়ম্বর রূপটি ফুটে ওঠে।

এ দুটি কারণই (রিক্ততা ও কুয়াশার চাদর) কবিকে শীতকে 'মাঘের সন্ন্যাসী' রূপে চিত্রিত করতে অনুপ্রাণিত করেছে।

Satt AI
Satt AI
3 months ago

হে কবি - কবিভক্ত এখানে কবিকে সম্বোধন করেছেন ।

নীরব কেন - উদাসীন হয়ে আছেন কেন? কেন কাব্য ও গান রচনায় সক্রিয় হচ্ছেন না। 

ফাল্গুন যে এসেছে ধরায় - পৃথিবীতে ফাল্গুন অর্থাৎ বসন্তের আবির্ভাব ঘটেছে।

তব বন্দনায় - তোমার রচিত বন্দনা-গানের সাহায্যে । অর্থাৎ বন্দনা-গান রচনা করে বসন্তকে কি  তুমি বরণ করে নেবে না? 

দক্ষিণ দুয়ার গেছে খুলি? -   কবির জিজ্ঞাসা- বসন্তের দখিনা বাতাস বইতে শুরু করেছে কি না। উদাসীন কবি যে তা লক্ষ করেননি তার এই জিজ্ঞাসা থেকে তা স্পষ্ট হয়।

 

বাতাবি নেবুর ফুল…অধীর আকুল  - বসন্তের আগমনে বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে দখিনা বাতাস দিগ্বিদিক সুগন্ধে ভরে তোলে। কিন্তু উন্মনা কবি এসব কিছুই লক্ষ করেননি। কবির জিজ্ঞাসা তাঁর উদাসীনতাকেই স্পষ্ট করে।

এখনো দেখনি তুমি? - কবিভক্তের এ কথায় আমরা নিশ্চিত হই প্রকৃতিতে বসন্তের সব লক্ষণ মূর্ত হয়ে উঠেছে। অথচ কবি তা লক্ষ করছেন না ।

কোথা তব নব পুষ্পসাজ - বসন্ত এসেছে অথচ কবি নতুন ফুলে ঘর সাজাননি । নিজেও ফুলের অলংকারে সাজেননি ।

অলখ - অলক্ষ । দৃষ্টি অগোচরে। 

পাথার - সমুদ্র। 

বসন্তেরে আনিতে.... ফাল্গুন স্মরিয়া - কবি বন্দনা-গান রচনা করে বসন্তকে বর্ণনা করলেও বসন্ত অপেক্ষা করেনি। ফাল্গুন আসার সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বসন্ত এসেছে। 

করিলে বৃথাই -  ব্যর্থ করলে অর্থাৎ কবি-ভক্তের অনুযোগ-বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে 1

পুষ্পারতি - ফুলেল বন্দনা বা নিবেদন ।

পুষ্পারতি লভে নি কি ঋতুর রাজন? - ঋতুরাজ বসন্তকে বরণ ও বন্দনা করার জন্য গাছে গাছে ফুল ফোটেনি? অর্থাৎ বসন্তকে সাদর অভ্যর্থনা জানানোর জন্যেই যেন ফুল ফোটে । 

মাধবী - বাসন্তী লতা বা তার ফুল ।

অর্ঘ্য বিরচন - অঞ্জলি বা উপহার রচনা । প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে।

উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা  - কবিভক্ত বুঝতে পারছেন না, কবি যথারীতি সানন্দে বসন্ত বন্দনা না করে তার দিকে মুখ ফিরিয়ে রয়েছেন কেন ।

কুহেলি - কুয়াশা ।

উত্তরী -  চাদর । উত্তরীয় । *

কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী - কবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন। যে সন্ন্যাসী কুয়াশার চাদর পরিধান করে আছে ।

পুষ্পশূন্য দিগন্তের পথে - শীত প্রকৃতিতে দেয় রিক্ততার রূপ গাছের পাতা যায় ঝরে । গাছ হয় ফুলহীন । শীতের এ রূপকে বসন্তের বিপরীতে স্থাপন করা হয়েছে। প্রকৃতি বসন্তের আগমনে ফুলের সাজে সাজলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ততার ছবি । শীত যেন সর্বরিক্ত সন্ন্যাসীর মতো কুয়াশার চাদর গায়ে পত্রপুষ্পহীন দিগন্তের পথে চলে গেছে ।

তাহারেই পড়ে মনে - প্রকৃতিতে বসন্ত এলেও কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণ ছবি । কবির মন দুঃখ ভারাক্রান্ত। তার কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জানাতে পারছে না প্রসঙ্গত উল্লেখ্য, তাঁর প্রথম স্বামী ও কাব্যসাধনার প্রেরণা- পুরুষের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণতা জাগে তারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এ কবিতায় ফুটে উঠেছে।

Related Question

View All
  • বৈরী আবহাওয়া
  • শীত ঋতুর বৈশিষ্ট্য
  • ব্যক্তিজীবনের শূন্যতা
  • প্রয়াত স্বামীকে
16
  • ঋতুরাজ বসন্তকে ররণ
  • ফুলের বন্দনাগীত
  • বসন্তের আগমনী গান
  • অঞ্জলি বা উপহার রচনা
19
Updated: 3 months ago
  • কুয়াশা
  • চাদর
  • উত্তরীয়
  • প্রত্যক্ষ
25
  • বৈরী আবহাওয়া
  • শীত ঋতুর বৈশিষ্ট্য
  • ব্যক্তিজীবনের শূন্যতা
  • প্রয়াত স্বামীকে
19
  • কুহেলিকা
  • মরীচিকা
  • কুয়াশার চাদর
  • শিশিরের স্নিগ্ধতা
21
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই