নিচের কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয় ?

Updated: 5 months ago
  • বিধ্বস্ত নীলিমা
  • বন্দী শিবির থেকে
  • বাংলাদেশ স্বপ্ন দেখে
  • একমুঠো
2k
উত্তরঃ
  • কাব্যগ্রন্থ - ৬৬( * ''প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে'' (১৯৬০)
  • বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ (মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন ,রাজনৈতিক কবিতা)
  • * ''রৌদ্র করোটিতে'' (১৯৬৩)
  • * ''বিধ্বস্ত নিলীমা'' (১৯৬৭) *
  • ''নিরালোকে দিব্যরথ'' (১৯৬৮)
  • * ''নিজ বাসভূমে'' (১৯৭০) * (মুুক্তিযুদ্ধা ভিত্তিক কাব্যগ্রন্থ)
  • ''বন্দী শিবির থেকে'' (১৯৭২) (মুুক্তিযুদ্ধা ভিত্তিক কাব্যগ্রন্থ)
  • * ''দুঃসময়ে মুখোমুখি'' (১৯৭৩)
  • * ''ফিরিয়ে নাও ঘাতক কাটা'' (১৯৭৪)
  • * ''আদিগন্ত নগ্ন পদধ্বনি'' (১৯৭৪)
  • * ''এক ধরনের অহংকার'' (১৯৭৫)
  • * ''আমি অনাহারী'' (১৯৭৬)
  • * ''শূন্যতায় তুমি শোকসভা'' (১৯৭৭)
  • * ''বাংলাদেশ স্বপ্ন দেখে'' (১৯৭৭) *
  • ''প্রতিদিন ঘরহীন ঘরে'' (১৯৭৮) *
  • ''প্রেমের কবিতা'' (১৯৮১) *
  • ''ইকারুসের আকাশ'' (১৯৮২)
  • * ''মাতাল ঋত্বিক'' (১৯৮২) *
  • ''উদ্ভট উটের পিঠে চলেছে'' (১৯৮৩) *
  • ''কবিতার সঙ্গে গেরস্থালি'' (১৯৮৩)
  • * ''নায়কের ছায়া'' (১৯৮৩)
  • * ''আমার কোন তাড়া নেই'' (১৯৮৪)
  • * ''যে অন্ধ সুন্দরী কাঁদে'' (১৯৮৪)
  • * ''অস্ত্রে আমার বিশ্বাস নেই'' (১৯৮৫)
  • * ''হোমারের স্বপ্নময় হাত'' (১৯৮৫)
  • * ''শিরোনাম মনে পড়ে না'' (১৯৮৫)
  • * ''ইচ্ছে হয় একটু দাঁড়াই'' (১৯৮৫)
  • * ''ধুলায় গড়ায় শিরস্ত্রাণ'' (১৯৮৫)
  • * ''এক ফোঁটা কেমন অনল'' (১৯৮৬)
  • * ''টেবিলে আপেলগুলো হেসে উঠে'' (১৯৮৬)
  • * ''দেশদ্রোহী হতে ইচ্ছে করে'' (১৯৮৬)
  • * ''অবিরল জলভূমি'' (১৯৮৬) *
  • ''আমরা ক'জন সঙ্গী'' (১৯৮৬)
  • * ''ঝর্ণা আমার আঙুলে'' (১৯৮৭)
  • * ''স্বপ্নেরা ডুকরে উঠে বারবার'' (১৯৮৭) *
  • ''খুব বেশি ভালো থাকতে নেই'' (১৯৮৭)
  • * ''মঞ্চের মাঝখানে'' (১৯৮৮)
  • * ''বুক তার বাংলাদেশের হৃদয়'' (১৯৮৮)(মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ)
  • * ''হৃদয়ে আমার পৃথিবীর আলো'' (১৯৮৯)
  • * ''সে এক পরবাসে'' (১৯৯০)
  • * ''গৃহযুদ্ধের আগে'' (১৯৯০)
  • * ''খন্ডিত গৌরব'' (১৯৯২) *
  • ''ধ্বংসের কিনারে বসে'' (১৯৯২)
  • * ''হরিণের হাড়'' (১৯৯৩) *
  • ''আকাশ আসবে নেমে'' (১৯৯৪)
  • * ''উজাড় বাগানে'' (১৯৯৫) *
  • ''এসো কোকিল এসো স্বর্ণচাঁপা'' (১৯৯৫)
  • * ''মানব হৃদয়ে নৈবদ্য সাজাই'' (১৯৯৬) *
  • ''তুমিই নিঃশ্বাস তুমিই হৃৎস্পন্দন'' (১৯৯৬)
  • * ''তোমাকেই ডেকে ডেকে রক্তচক্ষু কোকিল হয়েছি'' (১৯৯৭)
  • * ''হেমন্ত সন্ধ্যায় কিছুকাল'' (১৯৯৭)
  • * ''ছায়াগণের সঙ্গে কিছুক্ষণ'' (১৯৯৭)
  • * ''মেঘলোকে মনোজ নিবাস'' (১৯৯৮)
  • * ''সৌন্দর্য আমার ঘরে'' (১৯৯৮) *
  • ''রূপের প্রবালে দগ্ধ সন্ধ্যা রাতে'' (১৯৯৮)
  • * ''টুকরা কিছু সংলাপের সাঁকো'' (১৯৯৮)
  • * ''স্বপ্নে ও দুঃস্বপ্নে বেচে আছি'' (১৯৯৯)
  • * ''নক্ষত্র বাজাতে বাজাতে'' (২০০০)
  • * ''শুনি হৃদয়ের ধ্বনি'' (২০০০)
  • * ''হৃদপদ্মে জ্যোৎস্না দোলে'' (২০০১)
  • * ''ভগ্নস্তূপে গোলাপের হাসি'' (২০০২) *
  • ''ভাঙাচোরা চাঁদ মুখ কালো করে ধুকছে'' (২০০৩)
  • * ''গন্তব্য নাই বা থাকুক'' (২০০৪) * '
  • 'কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে'' (২০০৪)
  • * ''গোরস্থানে কোকিলের করুণ আহবান'' (২০০৫)
  • * ''অন্ধকার থেকে আলোয়'' (২০০৬)
  • * ''না বাস্তব না দুঃস্বপ্ন'' (২০০৬)
Md.Sirajum Munir
Md.Sirajum Munir
3 years ago

আধুনিক কবি শামসুর রাহমান, যিনি রোমান্টিকতার সাথে সমাজমনস্কতার সংমিশ্রণ ঘটিয়ে নতুন কাব্যধারার জন্ম দিয়েছেন। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তাঁর কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তাঁর কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য।

  • শামসুর রাহমান ২৪ অক্টোবর, (পারিবারিক হিসেবে ২৩ অক্টোবর) ১৯২৯ সালে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রাম।
    শামসুর রাহমানের ডাকনাম- বাচ্চু।
  • ১৯৫৭ সালে সাংবাদিক হিসেবে 'দৈনিক মর্নিং নিউজ'- এ কর্মজীবন শুরু করেন। ১৯৬৪ সালে 'দৈনিক পাকিস্তান' পত্রিকায় যোগদান করেন। পরবর্তীতে এটি 'দৈনিক বাংলা' নামে নামকরণ হয়। ১৯৭৭ সালে 'দৈনিক বাংলা' ও সাপ্তাহিক 'বিচিত্রা'র সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭ সালে সরকার পরিচালিত 'দৈনিক বাংলা' থেকে পদত্যাগ করেন।
  • মুক্তিযুদ্ধকালে তিনি কলকাতার 'দেশ' পত্রিকায় 'মজলুম আদিব' ছদ্মনামে কবিতা লিখতেন।
  • তিনি বিভিন্ন পত্রিকায় সিন্দাবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনান্তিকে, মৈনাক প্রভৃতি ছদ্মনামে সম্পাদকীয় ও উপসম্পাদকীয় লিখতেন।
  • ১৯৪৯ সালে 'সাপ্তাহিক সোনার বাংলা' পত্রিকায় তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়।
  • তিনি ১৯৬৩ সালে 'আদমজী সাহিত্য পুরস্কার', ১৯৬৯ সালে 'বাংলা একাডেমি পুরস্কার', ১৯৭৭ সালে 'একুশে পদক' এবং ১৯৯১ সালে 'স্বাধীনতা পুরস্কার' লাভ করেন।
  • শামসুর রাহমান 'নাগরিক কবি' হিসেবে খ্যাত।
  • তিনি ১৭ আগস্ট, ২০০৬ সালে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কবির ইচ্ছানুযায়ী ১৮ আগস্ট বনানী কবরস্থানে মায়ের সমাধির মধ্যে সমাহিত করা হয়।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো :

তাঁর মোট কাব্য ৬৫ টি ।

‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০): এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ ।

‘বন্দী শিবির থেকে ’ (১৯৭২): এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের মাধ্যমে তিনি কবি খ্যাতি অর্জন করেন।

‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ' (১৯৮২): ১৯৭৫-৮২ সাল পর্যন্ত দেশে সংঘটিত একাধিক সামরিক অভ্যুত্থান এবং সামরিক শাসনের যুপকাষ্ঠে দেশ ও জনগণের চরম অবস্থার প্রতিফলন আছে এ কাব্যে।

‘রৌদ্র করোটিতে' (১৯৬৩), 'বিধ্বস্ত নীলিমা' (১৯৬৭), ‘নিরালোকে দিব্যরথ’ (১৯৬৮), ‘নিজ বাসভূমে' (১৯৭০), ‘দুঃসময়ের মুখোমুখি' (১৯৭৩), 'ফিরিয়ে নাও ঘাতককাটা' (১৯৭৪), ‘আদিগন্ত নগ্ন পদধ্বনি' (১৯৭৪), ‘এক ধরনের অহংকার' (১৯৭৫), ‘আমি অনাহারী' (১৯৭৬), ‘শূন্যতায় তুমি শোকসভা' (১৯৭৭), ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' (১৯৭৭), ‘প্রতিদিন ঘরহীন ঘরে' (১৯৭৮), 'প্রেমের কবিতা' (১৯৮১), ‘ইকারুসের আকাশ' (১৯৮২), ‘এক ফোঁটা কেমন অনল' (১৯৮৬), ‘বুক তাঁর বাংলাদেশের হৃদয়’ (১৯৮৮), ‘হরিণের হাড়' (১৯৯৩), ‘তুমিই নিঃশ্বাস, তুমিই হৃদস্পন্দন' (১৯৯৬), ‘হেমন্ত সন্ধ্যায় কিছুকাল' (১৯৯৭), ‘না বাস্তব না দুঃস্বপ্ন' (২০০৬)।

তাঁর উপন্যাসগুলো:

‘ অক্টোপাস ' (১৯৮৩), ‘অদ্ভুত আঁধার এক’ (১৯৮৫), ‘নিয়ত মন্তাজ' (১৯৮৫),‘এলো সে অবেলায়’ (১৯৯৪)।

তাঁর অন্যান্য রচনাবলিঃ

আত্মস্মৃতি: 'স্মৃতির শহর' (১৯৭৯), 'কালের ধূলোয় লেখা' (২০০৪)।

শিশুতোষ: 'এলাটিং বেলাটিং' (১৯৭৫), 'ধান ভানলে কুঁড়ো দেবো' (১৯৭৭), 'লাল ফুলকির ছড়া' (১৯৯৫)।

প্রবন্ধ: 'আমৃত্যু তাঁর জীবনানন্দ' (১৯৮৬), 'কবিতা এক ধরনের আশ্রয়' (২০০২)।

বিখ্যাত কবিতা :

‘হাতির শুড়’: ১৯৫৮ সালে স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে ‘সমকাল' পত্রিকায় এ কবিতাটি লেখেন।

‘টেলেমেকাস’: ১৯৬৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে বন্দী হলে তাঁকে উদ্দেশ্য করে তিনি এ কবিতাটি লেখেন।

‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা': ১৯৬৮ সালে আইয়ুব খান পাকিস্তানের সব ভাষার জন্য অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন। এ ঘটনার ফলে শামসুর রাহমান এ কবিতাটি লেখেন ।

‘আসাদের শার্ট’: ১৯৬৯ সালের ২০ জানুয়ারি গুলিস্তানে একটি মিছিলের সামনে লাঠিতে শহীদ আসাদের শার্ট দিয়ে বানানো পতাকা দেখে আলোড়িত শামসুর রাহমান এ কবিতাটি লেখেন ।

‘স্বাধীনতা তুমি' ও ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’: মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের প্রথম দিকে যুদ্ধের ধ্বংসলীলা দেখে তিনি এ দুটি কবিতা লেখেন।

বিখ্যাত পক্তি

  • পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত,
    ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশানা উড়িয়ে,
    দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায় তোমাকেই আসতেই হবে। (তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা)
  • স্বাধীনতা তুমি, রবী ঠাকুরের অজর কবিতা । (স্বাধীনতা তুমি)
  • স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। (স্বাধীনতা তুমি)
  • তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা (বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা)

Related Question

View All
  • বুক তার বাংলাদেশের হৃদয়
  • কখনো রং কখনো সুর
  • বিমুখ প্রান্তর
  • শোকার্ত তরবারি
61
  • দৈনিক বাংলা
  • সাপ্তাহিক সোনার বাংলা
  • দৈনিক নবযুগ
  • সাপ্তাহিক সাহিত্য কথা
58
  • শোকার্ত তরবারী
  • বিধ্বস্ত নীলিমা
  • বন্দি শিবির থেকে
  • উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
81
Updated: 4 months ago
  • প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
  • বন্দী শিবির থেকে
  • উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
  • বর্জ্যে চেরা আধার আমার
64
Updated: 4 months ago
  • 'বজ্রে চেরা আধার আমার'
  • 'কোথা প্রেম কোথা বিদ্রোহ'
  • 'বাংলাদেশ জন্ম না নিলে'
  • 'বুক তার বাংলাদেশের হৃদয়'
85
Updated: 4 months ago
  • 'বুক তার বাংলাদেশের হৃদয়'
  • 'বন্দি শিবির থেকে'
  • 'ফিরিয়ে নাও ঘাতক কাটা'
  • 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে'
91
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই