অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও

(১) অনেকে বলে থাকে আমি আদ্যোপান্ত অনিকেত। (২) শুনতে পাই, আমি স্বপ্নের করতলে বন্দি, অথচ জীবনের করতাল বাজাতে বাজাতে আমি সুন্দরের বন্দনা গাই। (৩) একবার এক জোছনারাতে আমি বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। (৪) ঝরে পড়া আলো আর বহমান জলের লুকোচুরি খেলায় চুপচাপ পা ভিজিয়ে বসেছিলাম ব্রহ্মপুত্রের তীরে। (৫) সারারাত পূর্ণিমার ভূবন-ভরা আলোয় তন্নতন্ন করে খোঁজা হল সমস্ত শহর। (৬) আমি লাপাত্তা, পাবে কী করে। (৭) শুক্লপক্ষের রাতে কবিরা পালায় গৃহত্যাগী সিদ্ধান্থের মতো। (৮) তাছাড়া, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। (৯) মানুষ, মনুষ্য-জনপদ আর পরমা প্রকৃতির প্রতি যদি অন্তগূঢ় সংবেদনা না থাকে তবে কে কবি হতে পারে? (১০) পেরেছিলেন শেলি, কীটস বা বায়রন? (১১) প্রকৃতির প্রলোভনে যদিও আমি শিল্পতীর্থমুখে নিরুপম যাত্রা করে থাকি, কিন্তু আমিও তো হতে পারি, নেরুদা, মায়াকোভস্কি বা নাজিম হিকমতের মতো সময়ের প্রতিস্পর্ধী। (১২) অপরপক্ষে নির্জনতা প্রত্যাখ্যানের ভাষা। (১৩) আমিও জানি জীবনের উপলখন্ড, কুজ্বিটিকা তিরোহিত করবার ভয় কবির কাঁধেও বর্তায়, ক্রান্তি কাল বিষয়ে কবি নিরুদ্বেদ নন। (১৪) রঘুবংশ বা রামচরিত্রমানসের কবিরা নির্ভার থাকতে পারেন না, যেম নির্ভার থাকতে পারেন না আধুনিক কালের বালজাক অথবা ভলতেয়ার। (১৫) চর্যাপদের গানগুলোতে প্রত্যক্ষ জীবন যে রাঙতা-মোড়া উপহার। (১৬) রাঙতার আবরণ খুলে ফেললেই কবিতার গভীর থেকে জীবন হাত নাড়িয়ে স্বাগত জানায়।

'ভুবন ভরা আলো' - এখানে 'ভুবন ভরা' ব্যবহৃত হয়েছে-

Updated: 5 months ago
  • নাম বিশেষ্য
  • বিশেষ্য
  • বিশেষণ
  • অব্যয়
60
ব্যাখ্যাঃ

বাক্যে যে পদ অন্য কোনো পদের (বিশেষ্য, সর্বনাম বা ক্রিয়ার) দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাপ প্রকাশ করে, তাকে বিশেষণ পদ (Adjective) বলে।

এখানে 'আলো' শব্দটি একটি বিশেষ্য পদ (Noun)। এই আলোটির অবস্থা বা পরিমাপ কেমন, তা বোঝাতে তার আগে 'ভুবন ভরা' (যা পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত) শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়েছে। যেহেতু 'ভুবন ভরা' অংশটি 'আলো' বিশেষ্য পদটিকে বিশেষায়িত করছে বা তার বিস্তৃতির অবস্থা বোঝাচ্ছে, তাই এটি ব্যাকরণগতভাবে একটি বিশেষণ পদ।

Sumaiya Mim
Sumaiya Mim
1 month ago

বিশেষণ : যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে।

চলন্ত গাড়ি : বিশেষ্যের বিশেষণ ।

করুণাময় তুমি: সর্বনামের বিশেষণ

দ্রুত চল :ক্রিয়া বিশেষণ ৷

 

বিশেষণ দুই ভাগে বিভক্ত। যথা—১. নাম বিশেষণ ও ২. ভাব বিশেষণ।

Related Question

View All
Updated: 3 months ago
  • রক্ত
  • সমিতি
  • পাহাড়ি
  • ভোজন
120
Updated: 2 months ago
  • ফল
  • সুফল
  • সফল
  • সাফল্য
165
  • জ্যায়ান
  • জ্যেষ্ঠ
  • শ্রেয়ান
  • ক ও খ উভয়ই
49
Updated: 5 months ago
  • মানস
  • মানসিক
  • মনন
  • মানুষ
186
Updated: 5 months ago
  • অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।
  • আমার ভাই পড়তে বসেছে।
  • পোকায় খাওয়া কাঠ দিয়ে ভালো আসবাব হয় না।
  • সে লিখছে আর হাসছে।
221
  • বিশেষ্য
  • বিশেষণ
  • ক্রিয়া
  • ক্রিয়া বিশেষণ
110
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই