লোকসাহিত্য কাকে বলে ?
-
ক
লোক সাধারনের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
-
খ
গ্রামের অশিক্ষিত ও অক্ষত লোকদের সৃষ্ট রচনাকে
-
গ
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে
-
ঘ
গ্রামীন নরনারীর প্রনয় সংবলিত উপাখ্যানকে
উত্তর: C. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে
লোকসাহিত্য বলতে মূলত সাধারণ মানুষের মুখে মুখে যুগের পর যুগ ধরে চলে আসা অলিখিত সাহিত্যকে বোঝায়। সমাজ ও সংস্কৃতির প্রবহমান ধারায় সাধারণ মানুষ তাদের আনন্দ, বেদনা, বিশ্বাস এবং অভিজ্ঞতাকে ছড়া, গান, রূপকথা, উপকথা বা ধাঁধার মাধ্যমে প্রকাশ করে, যা স্মৃতিতে ভর করে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে ছড়িয়ে পড়ে।
'লোকসাহিত্য' বলতে জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাথাকাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদিকে বুঝানো হয়। সাধারণত কোন সম্প্রদায় বা জনগোষ্ঠীর অলিখিত সাহিত্যই লোকসাহিত্য। 'ডাক ও খনার বচন' কে লোকসহিত্যের আদি নিদর্শন হিসাবে বিবেচনা করা হয়।

চন্দ্রকুমার দে লোকসাহিত্য সংগ্রাহক ও লেখক। অর্থনৈতিক দৈন্যদশার কারণে বেশিদুর পড়ালেখা করতে পারেননি। ফলে নামমাত্র বেতনে চাকরি করেছেন বিভিন্ন জায়গায়। অবশেষে কেদারনাথের মাধ্যমে চন্দ্রকুমার দে দীনেশচন্দ্রের সাথে যোগাযোগ করেন এবং মাসিক সত্তর টাকা বেতনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোকসাহিত্য সংগ্রাহক পদে নিযুক্ত হন। চন্দ্রকুমার দে সারা বাংলা ঘুরে ঘুরে লোকসাহিত্য ও লোকসংগীত সংগ্রহ শুরু করেন। পরবর্তীতে এসকল সংগৃহীত সাহিত্য দীনেশচন্দ্রের সম্পাদনায় 'মৈমনসিংহ গীতিকা' ও 'পূর্ববঙ্গ গীতিকা' নামে প্রকাশিত হয়। ফলে চন্দ্রকুমার দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেন এবং লোকসাহিত্য প্রেমীর হৃদয়ে জায়গা করে নেন।
রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন একাধারে ছিলেন শিক্ষাবিদ, গবেষক, লোকসাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার। দেশের সংস্কৃতির প্রতি গভীর মমতা থাকার কারণে তিনি দেশের অতীতের সাহিত্যকে জনসমক্ষে আনতে ব্যাপক প্রয়াস চালান। বাংলাদেশের সমৃদ্ধ লোকসাহিত্য বিলুপ্তি থেকে উদ্ধার এবং এ সাহিত্য বিশ্ববাসীর সামনে উপস্থাপনের লক্ষ্যে গ্রন্থ প্রণয়নে তিনি অসাধারণ ভূমিকা পালন করেন। তাঁর সম্পাদনায় সংগৃহীত এ লোকসাহিত্য 'মৈমনসিংহ গীতিকা' ও 'পূর্ববঙ্গ গীতিকা' নামে প্রকাশিত হয়। ফলে তিনি সর্বত্র প্রভূত প্রশংসা অর্জন করেন এবং লোকসাহিত্যপ্রেমীর হৃদয়ে জায়গা করে নেন।
Related Question
View Allলোকসাহিত্য কাকে বলে?
-
ক
গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকদের সৃষ্ট রচনাকে
-
খ
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে
-
গ
গ্রামীণ নর নারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
-
ঘ
লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য সংগ্রাহক কে?
-
ক
ড. কাজী আব্দুল মান্নান
-
খ
ড. আলাউদ্দিন আল আজাদ
-
গ
ড. কাজী দীন মহাম্মদ
-
ঘ
ড. আশরাফ সিদ্দিকী
বাংলা লোক সাহিত্যে প্রাচীনতম সৃষ্টি কী কী?
-
ক
গান ও গীতিকা
-
খ
মঙ্গলকাব্য
-
গ
পুঁথি সাহিত্য ও গাঁথা
-
ঘ
প্রবচন ও ছড়া
বাংলাদেশের সাহিত্যে লোকসাহিত্য-সংগ্রাহক কে?
-
ক
ড. কাজী দীন মুহম্মদ
-
খ
ড. আলাউদ্দিন আল আজাদ
-
গ
ড. আশরাফ সিদ্দিকী
-
ঘ
মুহম্মদ মনসুরউদ্দীন
-
ক
রুপকথা
-
খ
ছোটগল্প
-
গ
গ্রাম্যগীতিকা
-
ঘ
উপকথা
-
ক
কর্মসঙ্গীত
-
খ
পালাগান
-
গ
সারি গান
-
ঘ
বিবেকের গান
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!