I water the plants. The word 'water' is used as-

Updated: 8 months ago
  • verb
  • adverb
  • Noun
  • Pronoun
3.4k
উত্তরঃ
 

Verb কাকে বলে? 

Verb: যে শব্দ দ্বারা কোন কাজ করা হয় বা হয়ে থাকে বুঝায় তাকে Verb বলে। যেমন: Do, come, eat, go, Play ইত্যাদি

সহজ কথায়, Subject যে কাজ করে তাই  হল ইংরেজির Verb (ক্রিয়া পদ). যেমনঃ I play football in the afternoon. (এখানে Play দিয়ে কোন কাজ করা বুঝাচ্ছে তাই Play হলো  Verb).

এভাবে, Eat, See, Go, Take, Write, Sing, Open, Draw ইত্যাদি এগুলো হলো ইংরেজির Verb.

Verb এর প্রকারভেদঃ Verb এর প্রকারভেদ ভাল করে বুঝতে নিচের Info graph - প্রেজেন্টেশনটি টি ভাল করে দেখে নিন।

 

Verb কত প্রকার ও কি কি?

Verb এর প্রকারভেদ: Verb প্রধানত দুই প্রকার। যথা :
A. Finite verb (সমাপিকা ক্রিয়া)
B. Non - finite verb (অসমাপিকা ক্রিয়া)

A.Finite Verb দুই প্রকার, যথাঃ

1.Principal Verb (প্রধান ক্রিয়া)
2.Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)

B.Non - finite Verb তিন প্রকার, যথাঃ

1.Infinitive
2.Participle
3.Gerund

Principal Verb আবার দুই প্রকার, যথাঃ
1.Transitive (সকর্মক ক্রিয়া)
2.Intransitive (অকর্মক ক্রিয়া)

Auxiliary দুই প্রকার, যথাঃ
1.Primary
2.Modals

Participle তিন প্রকার, যথাঃ
1.Present participle
2.Past participle
3.Perfect participle

Finite Verb কাকে বলে?

A. Finite Verb (সমাপিকা ক্রিয়া) : যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় তাকে Finite Verb বলে। এই Verb গুলো Subject এর Number, Person ও Tense অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।

Example :
He eats rice.
We played football yesterday.

Finite Verb কত প্রকার? :

Finite Verb দুই প্রকার। যথা :
i.Principal verb
ii. Auxiliary Verb.

Principal Verb কাকে বলে?

a. Principal Verb (প্রধান ক্রিয়া) : যে Verb নিজেই স্বাধীনভাবে অন্য Verb এর সাহায্য ছাড়াই কোন কাজ শেষ করে তাকে Principal Verb বলে।
Example :
He eats.
They run in the field.

Principal Verb দুই প্রকার। যথা :
i.Transitive Verb
ii.Intransitive Verb.

Transitive Verb কাকে বলে?

Transitive Verb (সকর্মক ক্রিয়া) :
যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে। Tense ও Subject এর Person, Number অনুযায়ী এদের রূপের  পরিবর্তন ঘটে।
Example :

He plays football.
We run a race.

Intransitive Verb কাকে বলে?

II. Intransitive Verb (অকর্মক ক্রিয়া): যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে।  এদের পরে কোনো Object থাকে না। Tense ভেদে Subject এর Person ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে

Example :
The pen writes well.
She looks nice.

Auxiliary Verb কাকে বলে?

b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) : যে Verb এর নিজের কোন অর্থ থাকে না,  Sentence - এ Tense ও Mood প্রকাশ করতে Principal
Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে।

Auxiliary Verb এর তালিকা:
am, is, are, was, were, be, being, been, have,
has, had, shall, should, will, would, may, might,
can, could, do, does, did, used (to), ought (to),
dare (to)

Auxiliary Verb এর প্রকারভেদ :
Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :
I.Primary Auxiliary
II.Modal Auxiliary

Primary Auxiliary Verb কাকে বলে?

Primary Auxiliary Verb: যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary এবং কখনো কখনো Ordinary Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries বলে।

Primary Auxiliaries গুলো নিম্নরূপ :
Verb to be : am, is, are, was, were
Verb to have : have, has, had
Verb to do : do, does, did

II. Modal Auxiliaries: ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বুঝানোর জন্য যে Auxiliary গুলো ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliary বলে।

Modal Auxiliary গুলো নিম্নরূপ :
Shall, should, will, would, may, might, can, could,
Used (to), ought (to), dare (to)

 

Non - finite Verb কাকে বলে?

B. Non - finite Verb (অসমাপিকা ক্রিয়া) :
যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এর
Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non - finite Verb বলে।

Non - finite Verb এর প্রকারভেদ :
Non - finite Verb তিন ভাগে বিভক্ত। যথা :
I.Infinitive
II.Participle
III.Gerund

i. Infinitive : Verb এর Present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
Example :
To tell a lie is a great sin.
We come to see.

Participle Verb কাকে বলে?

b. Participle : Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এর কাজ সম্পন্ন করে তাকে Participle বলে। I saw some flying birds  in the sky. (এখানে flying দ্বারা পাখি গুলোর কাজ এবং উড়ন্ত অবস্থা যা Adjective পকাশ করছে।)

Participle কত প্রকার :
Participle তিন প্রকার। যথা :

I. Present Participle :
Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Present Participle বলে।
Example :
The news is interesting.

II. Past Participle : যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় তাকে Past Participle বলে।
Example :
We got a decorated class room.
He had played there.

III. Perfect Participle : যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদন করে  তখন তাকে Perfect Participle বলে।
Example :
The sun having risen, darkness is disappeared.

Gerund কাকে বলে?

C. Gerund : Gerund হল (verb + ing) যার মধ্যে Noun ও Verb এর শক্তি কাজ করে। অর্থাৎ ing যুক্ত Verb টি Noun ও Verb হিসেবে কাজ করে।

Example :
Rina is fond of reading newspaper.
Sleeping is essential for us.
Walking is a good exercise

Verb এর ভিডিও টিউটোরিয়াল লিংকঃ  

Principal or Lexical Verb:

Verbs which are used independently without the help of other verbs, are called Principal or Main verb.

Example:- He is a singer.
- She does her job.
- They have many problems.

Lexical verb (যাকে অনেকে Content verb বা Full verb-ও বলে থাকেন) হলো সেইসব verb যা বাক্যে একটি স্বতন্ত্র এবং পরিষ্কার অর্থ প্রকাশ করে। সহজ কথায়, কোনো বাক্যে মূল কাজ বা অবস্থা বোঝাতে যে প্রধান verb-টি ব্যবহার করা হয়, সেটিই হলো Lexical verb।

১. মূল বৈশিষ্ট্যসমূহ:

  • এটি বাক্যের প্রধান অর্থ বহন করে।

  • ডিকশনারিতে এই verb-গুলোর একটি নির্দিষ্ট এবং স্বাধীন অর্থ পাওয়া যায়।

  • বাক্যে এটি একা বসতে পারে অথবা সাহায্যকারী verb-এর (Auxiliary verb) সাথে বসতে পারে।

  • lexical verb-এর বিভিন্ন রূপ থাকে (যেমন: go, went, gone, going, goes)।

২. Lexical verb বনাম Auxiliary verb:

বাক্যে এই দুই ধরণের verb-এর কাজ সম্পূর্ণ আলাদা:

  • Lexical verb: মূল কাজ বোঝায় (যেমন: run, eat, sleep)।

  • Auxiliary verb: বাক্য গঠনে বা Tense প্রকাশে সাহায্য করে, কিন্তু এর নিজস্ব কোনো প্রধান অর্থ থাকে না (যেমন: am, is, are, have, will)।

উদাহরণ: I am reading a book. (এখানে 'am' হলো Auxiliary এবং 'reading' হলো Lexical verb)।

৩. Lexical verb-এর প্রকারভেদ:

Lexical verb বিভিন্ন ধরণের হতে পারে, যা আমরা ইতিপূর্বে বিস্তারিত জেনেছি:

  • Transitive: (যেমন: He bought a car)

  • Intransitive: (যেমন: She smiled)

  • Linking: (যেমন: It tastes good)

  • Regular/Weak: (যেমন: Walk → Walked)

  • Irregular/Strong: (যেমন: Write → Wrote)

৪. ব্যবহারের ধরণ:

ক) স্বাধীন ব্যবহার (একাকী):

  • He works hard.

  • They play football.

খ) সাহায্যকারী verb-এর সাথে ব্যবহার:

  • You should study now.

  • He has finished the task.

৫. কেন একে Lexical বলা হয়?

'Lexicon' শব্দের অর্থ হলো শব্দভাণ্ডার বা অভিধান। যেহেতু এই verb-গুলোর নিজস্ব শাব্দিক অর্থ আছে এবং এরা বাক্যে অর্থপূর্ণ ভূমিকা রাখে, তাই এদের Lexical verb বলা হয়।

৬. কিছু সাধারণ Lexical verb-এর উদাহরণ:

Walk, Talk, Think, Run, Sleep, Study, Give, Take, Make, Build, Buy.

Related Question

View All
Updated: 4 months ago
  • eye
  • host
  • accolade
  • holiday
120
Updated: 4 months ago
  • eye
  • host
  • accolade
  • holiday
165
Updated: 4 months ago
  • Lose
  • Rise
  • Honey
  • Flood
105
Updated: 6 months ago
  • Mister
  • Mistress
  • Mastery
  • Master
223
Updated: 4 months ago
  • The host welcomed everyone warmly.
  • She was the host of the ceremony.
  • They will host the annual conference.
  • The host gave a speech.
101
Updated: 9 months ago
  • number
  • enumerate
  • numbering
  • numerical
2.8k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই