উদ্দীপকের গ্রীষ্ম ঋতুটি 'তাহারেই পড়ে মনে' কবিতার শীত ঋতুকে মনে করিয়ে দেয়।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি ব্যক্তিজীবনের বিয়োগ ব্যথা অত্যন্ত মর্মস্পর্শীভাবে তুলে ধরেছেন। শীত যেমন প্রকৃতিকে রিস্ত করে তেমনি কবির হৃদয়েও রিস্ত করে দিয়ে গেছে। এই জন্য প্রকৃতিতে বসন্ত এলেও কবির মনজুড়ে আছে শীতের রিস্ত ও বিষন্ন ছবি। কবির মন দুঃখ ভারাক্রান্ত। তাঁর কণ্ঠ নীরব। শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তাই বসন্ত তাঁর মনে কোনো সাড়া জাগাতে পারছে না।
উদ্দীপকে কবির ব্যক্তিজীবনের রিস্ততা ও বিষণ্ণতার ছবি এঁকেছেন। কোনো এক গ্রীষ্মে কবির ছোটো ছেলে জগতের মায়া ত্যাগ করে চলে যায়। তিন বছর আগের ঘটনা হলেও কবির হৃদয়জুড়ে সে ব্যথা উজ্জ্বল হয়ে রয়েছে। তাই গ্রীষ্মের বেদনাবিধুর স্মৃতি অন্য কোনো ঋতুর। রূপবৈচিত্র্য মুছে দিতে পারছে না। পিতা-মাতা ও আত্মীয়-পরিজনকে ছেড়ে সন্তানের চলে যাওয়ার বেদনা কিছুতেই ভুলতে পারছেন না কবি। কবিতায় শীত ঋতু যেমন কবির হৃদয়ে রিক্ততা সৃষ্টি করেছে ঠিক তেমনি গ্রীষ্মের বিয়োগব্যথা কবিকে ব্যথাতুর করে তুলেছে। তাই বলা যায়, উদ্দীপকের গ্রীষ্ম ঋতুটি 'তাহারেই পড়ে মনে' কবিতার শীত ঋতুকে স্মরণ করিয়ে দেয়।
Related Question
View Allকবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!