উদ্দীপকটি বিচ্ছেদবেদনার প্রসঙ্গ তুলে ধরার সূত্রে 'তাহারেই পড়ে মনে' কবিতার অনুগামী।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের বেদনাঘন অনুভূতির প্রকাশ ঘটেছে। কবির সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের অকাল প্রয়াণে ভেঙে পড়েন তিনি। তাঁর সেই বেদনাদগ্ধ ও রিক্ত অভিব্যক্তিরই বহিঃপ্রকাশ ঘটেছে আলোচ্য কবিতাটিতে।
উদ্দীপকের বক্তব্যে পারস্পরিক ভালোবাসাকে মধুর বলে অভিহিত করা হয়েছে। তবে এই মধুর সম্পর্কের মাঝে বিচ্ছেদবেদনার একটি বিষয় থাকে বলে সেখানে মত প্রকাশ করা হয়েছে। একারণে অনেক সময় স্বাভাবিক জীবনযাত্রার অগ্রগতিও স্তিমিত হয়ে পড়ে। একইভাবে, 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও কবি তাঁর নিঃসঙ্গ জীবনের রিক্ততার অনুভূতিকে রূপায়িত করেছেন। প্রিয়তম স্বামীর বিরহ-বেদনায় কবির জীবনে ছন্দপতন ঘটে। তিনি ডুবে যান সীমাহীন বিষণ্ণতায়। অর্থাৎ আলোচ্য কবিতা এবং উদ্দীপক উভয় ক্ষেত্রেই বিচ্ছেদবেদনার প্রসঙ্গটি গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে। এদিক থেকে উদ্দীপকটি আলোচ্য কবিতার অনুগামী।
Related Question
View Allকবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!