প্রিয়জন হারানোর শোকের কাছে জীবনের অন্য সব ঘটনা ম্লান হয়ে যাওয়ার দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির সঙ্গে উদ্দীপকের রতনের মিল রয়েছে।
'তাহারেই পড়ে মনে' কবিতায় দেখা যায়, কবিভক্ত কবিকে বসন্ত বরণের জন্য কাব্য ও গান রচনার কথা বলছেন। প্রতিবার বসন্ত বরণের জন্য কবির মনে আগ্রহ থাকলেও এবার তিনি তা লক্ষই করেননি। প্রকৃতিতে বসন্তের সব লক্ষণ দেখা দিলেও কবির মনে তা স্পর্শ করেনি। কারণ কবিমন বিরহ ব্যথায় জর্জরিত। প্রিয়জনকে হারিয়ে মাঘের শীতের মতো পুষ্পশূন্য সময়ের রিক্ততা কবিকে গ্রাস করেছে, কিছুতেই তিনি হারানো প্রিয়জনকে ভুলতে পারছেন না।
উদ্দীপকের রতন পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন নিয়ে পাঁচ মাস ধরে ব্যস্ত। কষ্টসাধ্য কাজ হলেও বন্ধুদের মিলনমেলার আয়োজন করতে তার খুব আনন্দ ছিল। কিন্তু অনুষ্ঠানের আগেই তার মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় তার সব আনন্দ নিরানন্দে রূপ নেয়, সারাক্ষণ তার মাকে মনে পড়ে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর বেদনার কারণে সব আনন্দদায়ক কাজে কবিকে আগ্রহ হারিয়ে ফেলতে দেখা যায়। উদ্দীপকের রতনও মাকে হারিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের কাজে আগ্রহ হারিয়ে ফেলে। সুতরাং, প্রিয়জন হারানোর শোকের কাছে অন্য সব ঘটনা ম্লান হয়ে যাওয়ার দিক থেকে উদ্দীপকের রতন ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মিল রয়েছে।
Related Question
View Allকবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!