কাজল ও সজল খুব ঘনিষ্ঠ বন্ধু। অনেকদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই বললেই চলে। হঠাৎ একদিন কাজল সজলের চিঠি পেল। চিঠির সঙ্গে একটি আঁকা ছবিও। সে আবেগ আপ্লুত হয়ে তার দেওয়া মোবাইল নম্বর ফোন করে সজলকে বলতে লাগল, সজল চিঠির সাথে পাঠানো তোমার আঁকা ছবিটা আমি ফ্রেমে বাঁধাই করতে দিয়েছি। দেয়ালে ঝুলিয়ে রাখব। চর্চা অব্যাহত রাখ, সংগীত ও চিত্রকলা দুটাতেই তুমি ভালো করবে। সংগীতে তোমার প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই বলে প্রায়ই তোমাকে মন খারাপ করতে দেখি। বুঝতে চেষ্টা কর যে, সৃজনশীলতার সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্পৃক্ততা প্রায়ই থাকে না। ফ্রাঙ্ক সিনাত্রা সংগীতের ছাত্র ছিলেন না, টমাস আলভা এডিসন পদার্থবিদ্যার ডিগ্রি নেননি, কবিগুরু রবীন্দ্রনাথ একদিনের জন্যও কোনো বিশ্ববিদ্যালয়ে সাহিত্যের পাঠ নেননি। আরেক কবিসম্রাট টি এস ইলিয়ট ছিলেন ব্যাংকের কেরানি। দৃষ্টান্তের তালিকা বড় লম্বা। জেনে রেখো, সফল তুমি হবেই। আরেকটা কথা, একজন বিজ্ঞানমনস্ক মানুষ অবশ্যই শিল্পবোধে ঋদ্ধ- তিনি একজন জীবনশিল্পী।

উদ্দীপকে কাজলের কথাগুলো যুক্তিবিদ্যার কোন প্রসঙ্গ নির্দেশ করে তা নিজস্ব পরিমণ্ডল থেকে বুঝিয়ে দাও। (প্রয়োগ)

Updated: 1 year ago
উত্তরঃ

উদ্দীপকে কাজলের কথাগুলো যুক্তিবিদ্যার চর্চা বা অনুশীলন প্রসঙ্গকে নির্দেশ করে। কারণ, যুক্তিবিদ্যার চর্চা একজন ব্যক্তিকে সঠিক ও ভুল যুক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করার কাজে সহায়তা করে থাকে। যুক্তিবিদ্যার যথার্থ চর্চা যুক্তিবিদ্যাকে যেমন কলা হিসাবে বিবেচনা করে তেমনি একটি বিজ্ঞান হিসাবে দেখতেও সহায়তা করে। বার বার অনুশীলনের মধ্য দিয়ে একজন ব্যক্তিকে ত্রুটিমুক্ত হতে সহায়তা করে। সাধারণত সৃজনশীলতার সাথে প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্পর্ক প্রায়ই থাকে না। কেননা আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই যে, ফ্রাংকসিনাত্রা সংগীতের ছাত্র ছিলেন না, টমাস আলভা এডিসন পদার্থবিদ্যায় ডিগ্রি গ্রহণ করেনি, কবিগুরু রবীন্দ্রনাথ একদিনের জন্যও কোনো বিশ্ববিদ্যালয়ে সাহিত্যের পাঠ নেননি। তবুও তাঁরা প্রত্যেককে যথার্থ অনুশীলন দ্বারা খ্যাতির সর্বোচ্চ স্থানে পৌছেছিলেন। তাই প্রাতিষ্ঠানিক ডিগ্রির জন্য হতাশ না হয়ে যথার্থ চর্চার দ্বারা যেকেউ যেকোনো বিষয়ে যথেষ্ট খ্যাতি বা সুনাম অর্জন করতে পারে।

 

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
234

Related Question

View All
উত্তরঃ

ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞানকে যুক্তিবিদ্যা বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
520
উত্তরঃ

অনুমান হলো জানা বিষয় থেকে একটি প্রক্রিয়ার মাধ্যমে অজানা বিষয়কে জানা। সুশৃঙ্খল চিন্তার মাধ্যমে অজানাকে জানা যায়। আর যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। সুতরাং যুক্তিবিদ্যা অনুমাননির্ভর।

 

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
410
উত্তরঃ

উদ্দীপকের ১ নং দৃশ্যকল্পে যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান এই কথাটি ফুটে উঠেছে। অর্থাৎ যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিকটি এখানে লক্ষণীয়। বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানার্জন হলো বিজ্ঞান। আর ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান হলো যুক্তিবিদ্যা। বিজ্ঞান যেমন সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করে তেমনি যুক্তিবিদ্যা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে। বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠ আলোচনা করতে না পারলেও যুক্তিবিদ্যা আকারগতভাবে বিষয়বস্তুর আলোচনা যথার্থভাবে করে থাকে। সুশৃঙ্খল ও সুসংবদ্ধভাবে আলোচনা করে নিয়মনীতি পণয়নের চেষ্টা করে যা বিজ্ঞানের সূত্র প্রবর্তনের মতো। সুতরাং বলা যায় যে আফতাব উন্নতজাতের ধান উৎপাদনের জন্য বিদেশে যান এবং এসম্পর্কীয় পদ্ধতি সম্পর্কে অবগত হন। তেমনি যুক্তিবিদ্যা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি লাভের জন্য বিভিন্ন নীতি প্রণয়নের চেষ্টা করে যা বিজ্ঞানের মতোই সুশৃঙ্খল ও সামঞ্জস্যপূর্ণ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
483
উত্তরঃ

উদ্দীপকের দৃশ্যকল্প ১ ও ২ এর সমন্বয়ে যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করতে পারি। দৃশ্যকল্প-১ অনুযায়ী যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান বলা যায়। কারণ চিন্তা সম্পর্কিত কতকগুলো নীতি ও নিয়মের নির্দেশ প্রদান করাই হলো যুক্তিবিদ্যার কাজ। এটাকে তাত্ত্বিক বিজ্ঞান বলা যায়। অর্থাৎ বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা নিজস্ব বিষয়বস্তু ব্যাখ্যা করার জন্য কিছু নিয়ম-কানুন প্রণয়ন করে। এই নিয়মনীতি অনুসরণ করে যুক্তিবিদ্যা বিজ্ঞানসম্মত জ্ঞানদান করে। উদ্দীপকে আফতাব উচ্চফলনশীল ধান উৎপাদনের পদ্ধতি জানার জন্যে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তেমনি যুক্তিবিদগণ অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তি পৃথক করার বিভিন্ন নিয়ম প্রণয়ন করেন। আবার দৃশ্যকল্প-২ অনুযায়ী বলতে পারি যে, যুক্তিবিদ্যা কলার সাথে সম্পর্কযুক্ত। কলাবিদ্যা বিভিন্ন পদ্ধতি ও নিয়মকে বাস্তবে প্রয়োগ করার কথা বলে। আক্কাস যেমন তার চিকিৎসা শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করে সফলভাবে অস্ত্রোপচার করেন, তেমনি যুক্তিবিদ্যা বাস্তবক্ষেত্রে তার নিয়মাবলিকে প্রয়োগ করে সত্যকে অর্জন করে। সুতরাং আমরা বলতে পারি যে, দৃশ্যকল্প-১ ও ২ অনুযায়ী যুক্তিবিদ্যার স্বরূপ নির্ণয় করা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
583
উত্তরঃ

চিন্তার ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
1.5k
উত্তরঃ

আদিকাল থেকেই যুক্তির ধারণাটি বিদ্যমান। ভাষায় প্রকাশিত চিন্তাই হলো যুক্তি। মানুষ সামাজিক জীব হিসাবে আদিকাল থেকেই নিজের মতের পক্ষে যুক্তি দেখায়। যেমন-

সকল মানুষ মরণশীল

সক্রেটিস একজন মানুষ

সুতরাং সক্রেটিস মরণশীল।

এটি একটি যুক্তি। এই যুক্তিটি বৈধ কিনা তা নির্ধারণ করাই মূলত যুক্তিবিদ্যার কাজ। যুক্তি হলো ভাষায় প্রকাশিত চিন্তা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 years ago
423
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews