উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে" কবিতায় প্রকাশিত শোকানুভূতির দিকটি প্রতিফলিত হয়েছে।
'তাহারেই পড়ে মনে' কবিতায় শীতকালীন প্রকৃতির অনুষঙ্গে ভর করে কবি ব্যক্তিহৃদয়ের বেদনাবোধের অসাধারণ প্রকাশ ঘটিয়েছেন। প্রিয়তম স্বামীর বিরহ-বেদনা কবিকে আচ্ছন্ন করে রেখেছে। কবিতাটিকে অবলম্বন করে কবি তাঁর সে যাতনাকে রূপায়িত করেছেন।
উদ্দীপকের মলি রানি একজন গৃহবধূ। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে পলান সরকার ছিলেন তার অনুপ্রেরণা। তাঁর উৎসাহেই মলি রানি পড়াশোনা শেষ করার জন্য মনস্থির করেন। আর তাই উৎসাহদাতা এ প্রিয় মানুষটির মৃত্যু তাকে কাঁদিয়েছে। একইভাবে, সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা সৈয়দ নেহাল হোসেনের মৃত্যু আলোচ্য কবিতার কবির জীবনে ছড়িয়ে দিয়ে যায় দুঃসহ বিষণ্ণতা। প্রিয়তম স্বামীকে হারানো শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি। অর্থাৎ উদ্দীপকের মলি রানি এবং আলোচ্য কবিতার কবি উভয়ের ক্ষেত্রেই শোকানুভূতির প্রকাশ ঘটেছে। সে বিবেচনায় উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকাশিত শোকানুভূতির দিকটিই প্রতিফলিত হয়েছে।
Related Question
View Allকবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!