উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষঙ্কা আলাদা।"- উক্তিটির যথার্থতা বিচার করো।

Updated: 4 months ago
উত্তরঃ

উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষজ্ঞা আলাদা অর্থাৎ কবিতায় স্বামী হারানোর বেদনা আর উদ্দীপকের সন্তান হারানোর বেদনা প্রকাশ পেয়েছে।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ছায়াপাত ঘটেছে। তাঁর সাহিত্যসাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচণ্ড শূন্যতা নেমে আসে। তাঁর ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা। কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে। তাই বসন্ত তাঁর মনে কোনো সাড়া জাগাতে পারছে না। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন, মনে কোনো আবেদন জানাতে পারছে না।
উদ্দীপকের কবিও সন্তান হারানোর বেদনায় কাতর। উদ্দীপকের কবিতায়ও ব্যক্তিজীবনের বেদনার ছায়াপাত ঘটেছে। কোনো এক গ্রীষ্মের দুপুরে কবির সন্তান গ্রামের পুকুরে পানিতে ডুবে মারা যায়। সন্তানের বিয়োগব্যথায় কবির মন দুঃখ ভারাক্রান্ত। এই জন্য বর্ষা, বসন্ত অন্য কোনো ঋতুই কবির নিকট আবেদনময়ী হচ্ছে না। কারণ কবির হৃদয়জুড়ে গ্রীষ্মের তাপদাহ বিরাজ করছে। সন্তান হারানোর বেদনা কিছুতেই হৃদয় থেকে মুছে যাচ্ছে না।
তাই উদ্দীপক ও কবিতার আলোকে বলা যায় কবিতায় ব্যক্তিজীবনের ছায়াপাত থাকলেও অনুষঙ্গ আলাদা। একজন লিখেছেন তাঁর সন্তানকে হারানোর বেদনা নিয়ে, আর কবি লিখেছেন তাঁর স্বামী হারানোর বেদনা নিয়ে। উদ্দীপকের কবি লিখেছেন গ্রীষ্মের দুপুরে গ্রাম্য পুকুরে সন্তান বিয়োগের কাহিনিকে কেন্দ্র করে, 'তাহারেই পড়ে মনে' কবিতার কবি লিখেছেন শীতের সময়ে স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে। তাই বলা যায়, উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় ব্যক্তিজীবনের ঘটনার ছায়াপাত থাকলেও অনুষঙ্গ আলাদা।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
42

“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

“দক্ষিণ দুয়ার গেছে খুলি?

বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?

দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”

“এখনো দেখনি তুমি?” কহিলাম, “কেন কবি আজ

এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”

কহিল সে সুদূরে চাহিয়া-

“অলখের পাথার বাহিয়া

তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”

কহিলাম, “ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি, বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি ।”

কহিল সে মৃদু মধু-স্বরে-

“নাই হলো, না হোক এবারে-

আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া-

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।”

কহিলাম : “ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” 

কহিল সে পরম হেলায়- 

"বৃথা কেন? ফাগুন বেলায় 

ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?

মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?” 

“হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?” 

কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”

কহিল সে কাছে সরে আসি -

“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-

গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে

রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে ।”

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews