এক বুড়িমার নাতির পুতুল কেনার শখ হলো। তাই সে ঠাকুরমার কাছে বায়না ধরে। কিন্তু বুড়িমা সম্বলহীন হওয়ায় নাতির ইচ্ছা পূরণে বাসার পুরানো এক থালা বদল করে ফেরিওয়ালার কাছ থেকে পুতুল কিনতে চায়। ফেরিওয়ালা থালাটি সোনার বুঝতে পেরে ছলনা করে থালার মূল্য অনেক কম বলে পুতুল দিতে রাজি হয়নি। কিন্তু বুড়ি অন্য এক ফেরিওয়ালার নিক্ট বেশি দামে থালাটি বিক্রয় করে পুতুল কিনে। পরে প্রথম ফেরিওয়ালা এসে তা-শুনে হায় হায় করতে করতে মৃত্যুবরণ করল।

Updated: 10 months ago
উত্তরঃ

জাতক শব্দের অর্থ যিনি উৎপন্ন বা জয়লাভ করেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

জাতকের গল্পের শেষে নানা উপদেশ থাকে যা থেকে নৈতিক ও মানবিক গুণাবলি অর্জন করা যায়। জাতক পাঠে বুদ্ধের অতীত জন্মের কাহিনি জানা যায়। এছাড়াও জাতক পাঠে প্রাচীন ভারতের মানুষের জীবনযাত্রা, ধর্ম, সমাজ, শিক্ষা-সংস্কৃতি, রাজনীতি, ভূগোল, পরিবেশ, পুরাতত্ত্ব প্রভৃতি সম্পর্কে জানা যায় তাই জাতক পাঠের গুরুত্ব অপরিসীম।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

অনুচ্ছেদে বর্ণিত গল্পটি 'সুবর্ণ হংস' জাতকের.. সাথে সাদৃশ্যপূর্ণ। সুবর্ণ হংস জাতকের বর্ণনানুসারে একদা বোধিসত্ত্বের অতীত জন্মে তার সাথে বিয়ে হয় এক ব্রাহ্মণীর। বোধিসত্ত্বের অকাল মৃত্যুতে তাদের সংসার চরম অভাবগ্রস্ত হয়ে পড়ে। বোধিসত্ত্ব পরবর্তী জন্মে সুবর্ণ হংস বা সোনার হংসরূপে জন্মগ্রহণ করে। তখন তার সংসারের দুঃখ-কষ্টের কথা শুনে খুব ব্যথিত হন তিনি। সংসারের অভাব মেটাতে তিনি কিছুদিন পর পর একটি করে সোনার পালক দিয়ে যেতেন। কিন্তু লোভী ব্রাহ্মণী উদ্দীপকে বর্ণিত প্রথম ফেরিওয়ালার মতো পালকের মূল্য বুঝতে পেরে অতি সহজে সব পালক পাওয়ার জন্য ফন্দি আঁটে। তাদের এ অতি লোভের কারণে তাদের লাভতো হয়নি - বরং যা পেত তাও হারাতে হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

লোভী ফেরিওয়ালার আচরণে ফলাফল আমার পাঠ্যবইয়ের সুবর্ণ হংস জাতকে উল্লিখিত ব্রাহ্মণীর পরিণতির মতো। ব্রাহ্মণীর সাথে বিয়ে হয়েছিল বোধিসত্ত্বের। বোধিসত্ত্বের অকাল মৃত্যুতে তার সংসার তীব্র অভাব-অনটনের মুখে পড়ে। বোধিসত্ত্ব পরবর্তী জন্মে সুবর্ণ হংস হয়ে জন্ম নিয়ে জানতে পারে সংসারের অভাবের কথা। সংসারের অভাব মুক্তির জন্য সে কিছুদিন পর পর একটি করে সোনার পালক দিয়ে আসত। কিন্তু অতি লোভে পড়ে ব্রাহ্মণী। পালকের মূল্য বুঝতে পেরে লোভ সামলাতে পারেনি সে। অতি সহজে পেতে চেয়েছিল সে সবকয়টি পালক। একদিন সব পালক ছিনিয়ে নিলে মুহূর্তের মধ্যে পালকগুলো সাদা হয়ে যায়। এতদিন যতটুকু পেয়ে আসছিল এবং ভবিষ্যতে যা পাওয়ার সম্ভাবনা ছিল সবকিছু থেকেই বঞ্চিত হলো ব্রাহ্মণী। এভাবে লোভী ফেরিওয়ালার আচরণের ফলাফল এবং আমার পাঠ্যবইয়ের 'সুবর্ণ হংস' জাতকে বর্ণিত ব্রাহ্মণীর আচরণের ফলাফল হয় শূন্য।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
64

গৌতম বুদ্ধের অতীত জন্মের কাহিনিগুলো জাতক নামে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে জাতকের গল্প ও উপদেশগুলোর প্রভাব অপরিসীম। জাতকের গল্পের শেষে যে উপদেশ থাকে, তা থেকে আমরা নৈতিক ও মানবিক গুণাবলি অর্জন করতে পারি। এছাড়া জাতক পাঠে প্রাচীন ভারতের মানুষের জীবনযাত্রা, ধর্ম, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ভূগোল, পরিবেশ, পুরাতত্ত্ব প্রভৃতি সম্পর্কেও জানা যায়। তাই জাতক পাঠের গুরুত্ব অপরিসীম। এ অধ্যায়ে আমরা জাতক সম্পর্কে পড়ব।

এ অধ্যায় শেষে আমরা-

  • জাতক সম্পর্কে বর্ণনা দিতে পারব;
  • জাতক কাহিনী বর্ণনা করতে পারব;
  • জাতকের উপদেশ ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

একদা হিমালয়ের পাদদেশে অনাবৃষ্টিতে সব জল শুকিয়ে যায়। তৃষ্ণায় পশুপাখি সব কাতর হয়ে পড়লে ভিক্ষুর মায়া হলো। তিনি গাছের ডাল দিয়ে ডোঙ্গা তৈরি করে তা জলপূর্ণ করে দিলেন। বনের পশুপাখিরা সেই ডোঙ্গার জল খেয়ে প্রাণে রক্ষা পায়। এভাবে তিনি তৃষ্ণার্ত প্রাণীদের জন্য জলপানের ব্যবস্থা করেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
79
উত্তরঃ

শশক তার বন্ধুদের 'দান করা উচিত', 'উপোসথ পালন করা উচিত', 'শীল রক্ষা করা উচিত' এরূপ ধর্মোপদেশ দিতেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
95
উত্তরঃ

জাতক শব্দটি 'জাত' শব্দ থেকে উদ্ভূত হয়েছে। 'জাত' শব্দের 'অর্থ হলো উৎপন্ন, উদ্ভূত, জন্ম ইত্যাদি। সুতরাং জাতক শব্দের অর্থ যিনি উৎপন্ন বা জন্ম লাভ করেনে। বৃদ্ধ যে বিভিন্ন জন্ম অতিক্রান্তে মাধ্যমে বুদ্ধ হয়ে ওঠেন সেই কাহিনিগুলোকে বলা হয় জাতক।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
204
উত্তরঃ

জন্ম-জন্মান্তরে গৌতম বুদ্ধ নানা কূলে জন্মগ্রহণ করেন। তিনি মানবকুলে রাজা, মন্ত্রী, ব্রাহ্মণ, বণিক, দেবকুলসহ পশুপাখি হয়ে জন্ম নিয়েছিলেন এবং প্রতিটি জন্মে বোধিসত্ত্ব নামে অভিহিত হন। আর এই বোধিসত্ত্বরূপে গৌতম বুদ্ধের জীবনবৃত্তান্ত ও ঘটনাবলিকে 'জাতক কাহিনি' বলা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
124
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews