বাঙালি নারীর আত্মজাগরণে যে নারীর অবদান বেশি, তিনি হলেন রোকেয়া সাখাওয়াত হোসেন। বিবাহের পর উদার মানসিকতার অধিকারী স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের পরম মমতায় ও সহযোগিতায় এবং নিজের ঐকান্তিক প্রচেষ্টায় তিনি স্বশিক্ষিত হয়ে উঠেন। আত্মশুদ্ধি ও নিজের জানার জগৎকে পরিশুদ্ধ করার মধ্য দিয়ে তিনি সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। তাঁর সাহিত্য সাধনায় বাঙালি মুসলিম নারী সমাজই মুখ্য হয়ে উঠেন। সাহিত্য সাধনায় যখন তিনি নিয়োজিত তখন হঠাৎ করে তাঁর প্রাণপ্রিয় স্বামী পরপারে যাত্রা করেন। এতে তিনি মর্মাহত হন। বিষাদপূর্ণ অন্তরে আপন কর্ম সম্পাদনের জন্য কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। - ফলে আজ বাঙালি নারীসমাজ মুক্ত-স্বাধীনভাবে উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজে নিজেকে সুপ্রতিষ্ঠিত করছেন।

তুমি কি মনে করো যে উদ্দীপকের স্বামী বিয়োগের হাহাকার এবং 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির অন্তরের হাহাকার একই সূত্রে গাঁথা? পক্ষে বা বিপক্ষে যুক্তি দেখাও।

Updated: 4 months ago
উত্তরঃ

উদ্দীপকের স্বামী বিয়োগের হাহাকার ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির অন্তরের হাহাকার একসূত্রে গাঁথা হলেও তাঁদের কর্মপন্থায় ভিন্নতা পরিলক্ষিত হয়।
'তাহারেই পড়ে মনে' কবিতায় বসন্তের আগমনে কবির মনে কোনো আনন্দের সঞ্চার হতে দেখা যায় না। স্বাভাবিকভাবে কবি প্রতিবছর বসন্ত বন্দনায় মগ্ন হলেও এবার কবি বসন্তকে নিয়ে কোনো গান বা কবিতা রচনা করতে পারছেন না। স্বামীকে হারানোর শোকে মুহ্যমান কবি তাঁর দৈনন্দিন জীবনের ছন্দ হারিয়ে ফেলেছেন। তাঁর মনে বিরাজমান শূন্যতার কারণে এবার হয়তো তাঁর আর বসন্ত বন্দনা করা হবে না।

দ্দীপকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনে তাঁর স্বামীর অবদান তুলে ধরা হয়েছে। স্বামীর সহযোগিতা পেয়ে স্বশিক্ষিত হয়ে ারীমুক্তি নিয়ে সাহিত্য রচনায় মনোনিবেশ করার পরে হঠাৎ স্বামীর মৃত্যু তাঁকে মর্মাহত করে। অন্তরে বিষাদ নিয়েও তিনি নারীমুক্তির জন্য এজ করে যান।
দ্দীপকে বর্ণিত স্বামী বিয়োগের হাহাকার ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত কবির স্বামী বিয়োগের হাহাকার মূলত একই। প্রিয়জনকে এরিয়ে ফেললে মানুষ সহজাতভাবেই দুঃখে নিমজ্জিত হয় এবং সেই দুঃখ কাটিয়ে উঠে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু গহারেই পড়ে মনে' কবিতায় কবি কীভাবে সেই দুঃখকে জয় করেন তার বর্ণনা নেই। উদ্দীপকে শোকে নিমজ্জিত বেগম রোকেয়া সাখাওয়াত হাসেন কীভাবে আপন কর্ম সম্পাদনে প্রত্যয়ী হয়েছেন তার বর্ণনা রয়েছে। সেদিক বিবেচনায়, উভয়ের হাহাকারের উৎস এক হলেও তাঁদের থাক কাটিয়ে ওঠার প্রক্রিয়া ভিন্ন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
14

“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

“দক্ষিণ দুয়ার গেছে খুলি?

বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?

দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”

“এখনো দেখনি তুমি?” কহিলাম, “কেন কবি আজ

এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”

কহিল সে সুদূরে চাহিয়া-

“অলখের পাথার বাহিয়া

তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”

কহিলাম, “ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি, বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি ।”

কহিল সে মৃদু মধু-স্বরে-

“নাই হলো, না হোক এবারে-

আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া-

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।”

কহিলাম : “ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” 

কহিল সে পরম হেলায়- 

"বৃথা কেন? ফাগুন বেলায় 

ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?

মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?” 

“হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?” 

কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”

কহিল সে কাছে সরে আসি -

“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-

গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে

রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে ।”

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews