প্রিয়জনের বিয়োগব্যথা আমাদের আনন্দ-আয়োজনের গতি ভিন্ন দিকে ধাবিত করতে পারে'- 'তাহারেই পড়ে মনে' কবিতা ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ।
'তাহারেই পড়ে মনে' কবিতায় আমরা দেখতে পাই, কবি একজন বসন্তপ্রেমী, ঋতুরাজের আগমনে প্রতিবারই তিনি সরব থাকেন। কিন্তু এবার এ তিনি বসন্তের আগমনে উদাসীন। কবিভক্ত কবিকে তাঁর নিজস্ব উপায়ে বসন্ত বরণের উদ্যোগ নেওয়ার অনুরোধ করলেও কবি সেই অনুরোধ রাখতে পারেননি। প্রিয়জন হারিয়ে তাঁর মনে এখন শীতের রিক্ত হাহাকার বিরাজ করছে।
উদ্দীপকের রতন পাঁচ মাস ধরে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করছে। এত বড়ো অনুষ্ঠান আয়োজন পরিশ্রমসাধ্য হলেও রতনের মনে বন্ধুদের দেখতে পারার আনন্দ বিরাজ করছিল। কিন্তু হঠাৎ করে মাকে হারিয়ে তার মনে বিরাজমান উৎসাহ ও আনন্দ সবই হারিয়ে গেছে। মায়ের স্মৃতি যেন বাতাসের মতো তাকে অদৃশ্যভাবে ঘিরে রেখেছে।
'তাহারেই পড়ে মনে' কবিতায় স্বামীর মৃত্যুতে কবিজীবনে নেমে আসা শূন্যতা অন্য কিছুতেই কবি ভুলতে পারেন না। কবির প্রিয় ঋতু বসন্তের আগমনে কবি বরাবরের মতো আনন্দ নিয়ে অংশগ্রহণ করতে পারেন না। কবির কেবল মনে পড়ে তাঁর হারানো প্রিয়জনের কথা। উদ্দীপকের রতনের জীবনেও মাকে হারিয়ে যে শূন্যতা তৈরি হয় তা তার আনন্দ আয়োজনের গতিকে থামিয়ে দেয়। প্রিয়জনের বিয়োগব্যথা উভয়ক্ষেত্রেই তাদের জীবনের ছন্দপতন ঘটায়, সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
Related Question
View Allকবি শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!