বিষণ্ণ বিরহী বাতাস মনের জানালায় দেয় উঁকি। উন্মনা মন আজ মাধবীর। পড়ন্ত বিকেলে দখিনের বারান্দায় বেদনার রাগিনী ওঠে তার। শোকের পাথর বেয়ে আসে বসন্ত। চৈত্রের খরায় শুকিয়ে গেছে বুক। সেখানে শুধু ধু-ধু বালুচর। নেই তাতে জল, আছে কষ্টের হলাহল। শীতের শুষ্কতা মুছে বসন্তের শূন্যতা চেপে ধরেছে তারে। কারণ, মাঘের শীতে প্রিয়জন তার গিয়েছে চলে না ফেরার দেশে।

Updated: 4 months ago
উত্তরঃ

কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম সৈয়দ নেহাল হোসেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

বসন্তের আগমনে কবির উদাসীনতা দেখে কবিভক্ত কবিকে কাব্য রচনার মিনতি করেছেন।
প্রকৃতিতে বসন্ত এসেছে। কিন্তু বসন্তের আগমন সত্ত্বেও কবির সেদিকে কোনো খেয়াল নেই। উদাসীন করির এ অবস্থায় কবিভক্ত তাকে নচেতন করে তোলার চেষ্টা করছেন। বসন্তের বন্দনায় তাই কবিকে কাব্য রচনায় মনোনিবেশ করার মিনতি জানানো হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতায় উল্লিখিত প্রিয়জন বিচ্ছেদের বেদনা প্রকাশ পেয়েছে।
তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে নেমে আসে গভীর শূন্যতা। তাঁর ব্যক্তিজীবন ও কাব্যসাধনা তাই বিষণ্ণতার গাঢ় আঁধারে ঢেকে যায়। সেই গভীর দুঃখবোধই ফুটে উঠেছে আলোচ্য কবিতায়।
উদ্দীপকের মাধবীর মধ্যে স্বজন হারানোর যন্ত্রণা প্রকাশ পেয়েছে। মাধবী যাঁকে খুব ভালোবাসত, তিনি তাকে ছেড়ে চলে গেছেন। এখন তার কাছে এ জীবন তাই অর্থহীন মনে হয়। সবকিছুতেই সে কেবল শূন্যতাই খুঁজে পায়। অতি প্রিয় মানুষের বিচ্ছেদ তাকে বড়ো নিঃসঙ্গ করে দিয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও একই অনুভূতির অনুরণন ঘটেছে। শীতের রিক্ততার স্মৃতি বারবার মনে পড়ায় কবি- ঋতুরাজ বসন্তের আগমনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করতে পারেননি। অর্থাৎ প্রিয়জন চলে যাওয়ার বিষাদময় অনুভূতিই উদ্দীপক এবং আলোচ্য কবিতার মূলসুর।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

প্রিয়জন হারানোর বেদনা প্রকাশ করায় উদ্দীপকের মাধবী 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির ব্যক্তি চরিত্রের ছায়াচিত্র হয়ে উঠেছে।
প্রিয়জন যখন অসময়ে পৃথিবী থেকে বিদায় নেয় তখন জীবন প্রকৃতপক্ষে অর্থহীন হয়ে পড়ে। বিষাদ নেমে আসে চারপাশে। এসময় আনন্দের উপকরণগুলোও বেদনাময় হয়ে ওঠে। কবি তাঁর প্রিয়জন হারানোর এ শোকানুভূতিই 'তাহারেই পড়ে মনে' কবিতায় তুলে ধরেছেন।
উদ্দীপকের বর্ণনায় মাধবীর শোকানুভূতি প্রকাশ পেয়েছে। মাধবী যাকে খুব ভালোবেসেছিল, সে তাকে ছেড়ে চলে গেছে। ফলে অপরূপ প্রকৃতিও তার আর ভালো লাগে না। তার কাছে সবকিছু শূন্য মনে হয়। একইভাবে, আলোচ্য কবিতায়ও শীতের বিদায় মনে করে বসন্তকে কবি যথাযথভাবে বরণ করতে পারছেন না।
'তাহারেই পড়ে মনে' কবিতার মর্মবাণী মূলত কবির প্রিয়জন হারানোর অন্তহীন শোক এবং তার ফলে, জগৎ ও জীবনের প্রতি তাঁর উদাসীনতা। কবি তাঁর সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছেন। ফলে বসন্ত-বন্দনাও তাঁর কাছে অর্থহীন ঠেকে। কবির এই বিষাদময় রিক্ততার সুর উদ্দীপকের মাধবীর মাঝেও অনুরণিত হয়েছে। প্রিয়জন হারানোর বেদনা মানুষের মর্মমূলে কতটা গভীর ক্ষত সৃষ্টি করে, তা উদ্দীপকের মাধবী ও 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মাঝে লক্ষণীয়। উভয়ের মাঝেই বিচ্ছিন্নতার বেদনাবোধের দিকটি প্রাধান্য পেয়েছে। তাই নির্দ্বিধায় বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
15

“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

“দক্ষিণ দুয়ার গেছে খুলি?

বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?

দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”

“এখনো দেখনি তুমি?” কহিলাম, “কেন কবি আজ

এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”

কহিল সে সুদূরে চাহিয়া-

“অলখের পাথার বাহিয়া

তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”

কহিলাম, “ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি, বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি ।”

কহিল সে মৃদু মধু-স্বরে-

“নাই হলো, না হোক এবারে-

আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া-

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।”

কহিলাম : “ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” 

কহিল সে পরম হেলায়- 

"বৃথা কেন? ফাগুন বেলায় 

ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?

মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?” 

“হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?” 

কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”

কহিল সে কাছে সরে আসি -

“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-

গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে

রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে ।”

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews