ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকটি আলোচ্য কবিতার সমগ্রতা ধারণ করে না।'- বিশ্লেষণ করো।

Updated: 4 months ago
উত্তরঃ

উদ্দীপক এবং 'তাহারেই পড়ে মনে' কবিতায় শোকানুভূতি প্রকাশের দিক থেকে ঐক্য থাকলেও কবিতার সবটা উদ্দীপকে আসেনি বলেই প্রতীয়মান হয়।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি সুফিয়া কামালের ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। কবির স্বামী এবং সাহিত্য সাধনার প্রধান উৎসাহদাতা সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যু কবিকে দুঃসহ বেদনায় ভারাক্রান্ত করে তোলে। প্রিয়জন হারানোর বিরহ-বেদনায় জগৎ ও জীবনের প্রতি নির্মোহ হয়ে পড়েন কবি।
উদ্দীপকে মলি রানির শোকানুভূতির কথা বর্ণিত হয়েছে। যখন তিনি সব আশা ত্যাগ করেছিলেন, তখন পলান সরকারের কথাগুলোই তাঁকে পথ দেখিয়েছিল। তাঁর অনুপ্রেরণাই মলি রানিকে পড়াশোনায় আগ্রহী করে তুলেছিল। আর তাই পলান সরকারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু তাঁকে ভারাক্রান্ত করে তুলেছে। আলোচ্য উদ্দীপকে মলি রানির মধ্য দিয়ে ফুটে ওঠা এই শোকানুভূতির দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় আরও গভীর ভাবব্যঞ্জনা নিয়ে ধরা দিয়েছে।
'তাহারেই পড়ে মনে' কবিতার কবির স্বামী ছিলেন তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা। প্রাণপ্রিয় স্বামীর মৃত্যুতে তাঁর সুখময় জীবনের ছন্দপতন ঘটে। সংগত কারণেই তাঁর মৃত্যুতে কবি ভেঙে পড়েন। আর তাই বসন্ত এলেও কবিমনে শিহরন জাগে না বরং বিস্ত শীতের করুণ বিদায়ের বেদনাবিধুর প্রকৃতির মতো কবির চেতনাও আচ্ছন্ন হয়ে থাকে। পক্ষান্তরে, উদ্দীপকের মলি রানির শোকানুভূতির কারণ পড়াশোনার উৎসাহদাতা পলান সরকারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু। কবির স্বামী জীবন চলার সাথি, কবিতার প্রেরণা। তাই তার অকাল প্রয়াণ কবিকে সীমাহীন বিষণ্ণতায় নিমজ্জিত করেছে, যা মলি রানির শোকের চেয়ে শতগুণে বেদনাদায়ক। অতএব, প্রশ্নোক্ত মন্তব্যটির ব্যাপারে দ্বিমতের অবকাশ নেই।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
15

“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

“দক্ষিণ দুয়ার গেছে খুলি?

বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?

দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”

“এখনো দেখনি তুমি?” কহিলাম, “কেন কবি আজ

এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”

কহিল সে সুদূরে চাহিয়া-

“অলখের পাথার বাহিয়া

তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”

কহিলাম, “ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি, বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি ।”

কহিল সে মৃদু মধু-স্বরে-

“নাই হলো, না হোক এবারে-

আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া-

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।”

কহিলাম : “ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” 

কহিল সে পরম হেলায়- 

"বৃথা কেন? ফাগুন বেলায় 

ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?

মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?” 

“হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?” 

কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”

কহিল সে কাছে সরে আসি -

“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-

গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে

রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে ।”

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews