মাইশা ও সাইকা দুই বোন। মাইশা বড় ও সাইকা ছোট। সাইকা হামাগুড়ি দিয়ে মাইশার সাথে খেলা করে। মাইশা এ বছরই স্কুলে ভর্তি হয়েছে। মাইশা চায় সাইকা তার মতো করে খেলা করুক। মা বললেন, “তুমিও সাইকার মতো ছিলে। আস্তে আস্তে বড় হয়েছ। তোমার মতো সাইকাও একইভাবে বড় হবে। তুমি প্রথম উপুড় হয়েছ, তারপর হামাগুড়ি দেওয়া, বসা ও হাঁটতে শিখেছ।” মাইশা মাকে জিজ্ঞাসা করল, "তুমি কী করে বুঝলে সাইকা আমার মতো করে বড় - হবে?"

Updated: 11 months ago
উত্তরঃ

শিশুর আচরণের মাধ্যমে প্রকাশিত পরিবর্তনগুলোকে বিকাশ বলে।

উত্তরঃ

পরিপক্কতা হচ্ছে মানুষের অন্তর্নিহিত বৈশিষ্ট্যের উন্মোচন। শিশু যেসকল সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে, পরিপক্বতা লাভের সাথে সাথে তার বিকাশ ঘটতে থাকে। কতকগুলো দক্ষতা শিশুর মধ্যে স্বয়ংক্রিয়ভাবে আসে যার জন্য কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় না। বয়সের সাথে সাথে অর্জিত হয়। আবার কতকগুলো দক্ষতা অর্জন করতে প্রশিক্ষণের প্রয়োজন হয়। শিক্ষণ আচরণের পরিবর্তন। পরিপক্কতা বয়স বৃদ্ধির সাথে সাথে আসলে সুষ্ঠু বিকাশের জন্য শিক্ষণ দরকার।

উত্তরঃ

মাইশা প্রাথমিক শৈশবকালে এবং সাইকা প্রাক শৈশবকালে অবস্থান করছে।

প্রাথমিক শৈশবকালের সময়সীমা ২ থেকে ৬ বছর। আর প্রাক শৈশবকালের সময়সীমা ২ সপ্তাহের পর থেকে ২ বছর পর্যন্ত। যেহেতু মাইশা এ বছরই স্কুলে ভর্তি হয়েছে তাই তার বয়স ৪ থেকে ৬ বছরের মধ্যে হবে। সেক্ষেত্রে সে প্রাথমিক শৈশবকালে অবস্থান করছে। আর সাইকা যেহেতু হামাগুড়ি দিতে শিখেছে তাহলে তার বয়স ২ বছরের মধ্যে হবে। সেক্ষেত্রে বলা যায় সাইকা প্রাক শৈশবকালে অবস্থান করছে।

মাইশা ও সাইকার বয়সের তুলনামূলক চিত্র নিয়ে দেওয়া হলো- এই সময়ে মাইশার বিকাশ ধীরগতিতে হবে। তার দেহ লম্বা, বুক ও কাঁধ চওড়া হবে। হাত ও পা লম্বা হবে। অস্থি, পেশি ও স্নায়ুতন্ত্র মবজুত হবে। অস্থি ও পেশি মজবুত হওয়ায় মাইশা হাঁটা, চলা, দৌড়ঝাঁপ, সাঁতার কাটা, খেলাধুলায় কৌশলী হবে। তার কৌতূহল ও অনুকরণ করার ইচ্ছা বৃদ্ধি পাবে। ভাষার ক্ষেত্রে দক্ষতা আসবে। অন্যদিকে সাইকা এ সময়ে দ্রুত বেড়ে উঠবে, ওজন বৃদ্ধি পাবে, হাড়ের সংখ্যা বৃদ্ধি পাবে। এ সময় সাইকার দাঁতের সংখ্যা বৃদ্ধি পাবে। তার হাতের ব্যবহারে নিপুনতা আসবে। পা দিয়ে লাথি দিতে পারবে। আস্তে আস্তে কথা বলার চেষ্টা করবে। শক্ত খাবার খেতে শিখবে। সাইকা এই বয়সে স্নেহ মমতা প্রকাশ করা ছাড়াও হিংসা ও রাগ প্রকাশ করবে।

উত্তরঃ

সাইকার বড় হওয়া সম্পর্কে তার মা কীভাবে জানেন এ সম্পর্কে মাইশা জানতে চায়।

বয়স অনুসারে শিশুর দৈহিক অর্থাৎ অঙ্গ সঞ্চালনের ধারা পূর্বনির্ধারিত নমুনাকে অনুসরণ করে। গর্ভাবস্থায় এবং ভূমিষ্ঠ হওয়ার পর শিশুর বিকাশধারা পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে পরিণতি লাভ করে। যেমন- প্রত্যেক শিশুই নির্ধারিত বয়সে হামাগুড়ি দেয়, বসে, দাঁড়ায় ও হাঁটতে শেখে।

উদ্দীপকে মাইশার মা মাইশাকে বলেন সে এক সময় সাইকার মতো ছোট ছিল। আস্তে আস্তে সে বড় হয়েছে। প্রথমে সে উপুড় হয়েছে, তারপর হামাগুড়ি দিতে শিখেছে। ধীরে ধীরে বসা ও হাঁটা শিখেছে। অর্থাৎ বিকাশের ধারা অনুসরণ করেই সে বড় হয়েছে। অনুরূপভাবে তার ছোট বোন সাইকাও তার মতো ধীরে ধীরে বিকাশ লাভ করবে।

এক্ষেত্রে মাইশার বক্তব্যটি হচ্ছে সাইকা তার মতো বড় হবে এটা কীভাবে বোঝা যায়। এটি বোঝা যায় বিকাশের নমুনা দেখে। কারণ বিকাশের নমুনা আগে থেকেই অনুমান করা যায়। সকল শিশু মায়ের গর্ভে বিকাশ লাভ করার পর জন্মগ্রহণ করে। জন্মের পর বিকাশের ক্ষেত্রে শিশু প্রথমে উপুড় হয়, হামাগুড়ি দেয়, তারপর বসতে শেখে এরপর দাঁড়াতে ও হাঁটতে শেখে। সুস্থ শিশুর বিকাশের ক্ষেত্রে কোনো অবস্থায় এর ব্যতিক্রম ঘটে না। তাই মাইশার মা তাকে দেখে তার ছোট বোনের বিকাশের ধারা সম্পর্কে অনুমান করতে পেরেছেন।

পরিবেশে বলা যায়, বিকাশের নমুনার সাদৃশ্যতা বিদ্যমান। তাই শিশুর বিকাশের ধারা পূর্বেই অনুমান করা যায়।

281

Related Question

View All
উত্তরঃ

বর্ধন হচ্ছে দৈহিক কাঠামোগত পরিবর্তন, যা দৃশ্যমান এবং পরিমাপ করা যায়।

1k
উত্তরঃ

শিক্ষণ হচ্ছে আচরণের পরিবর্তন। পরিপক্বতা বয়স বৃদ্ধির সাথে সাথে এলেও এর সুষ্ঠু বিকাশের জন্য দরকার শিক্ষণ। তিনটি পদ্ধতির মাধ্যমে শিশুরা শিক্ষণ গ্রহণ করে। যথা- অনুকরণ, সনাক্তকরণ ও প্রশিক্ষণ।

754
উত্তরঃ

বর্ধন বলতে দৈহিক আকার-আয়তনের পরিবর্তনকে বোঝায়। বিকাশ হলো দৈহিক আকার-আয়তনসহ পরিবর্তনশীল আচরণ, দক্ষতা, কার্যক্ষমতার পরিবর্তন। পরিমাণগত পরিবর্তন হলো বর্ধন আর গুণগত পরিবর্তন হলো বিকাশ। নির্দিষ্ট সময় পর্যন্ত বর্ধন চলে, আর বিকাশ জন্ম হতে মৃত্যু পর্যন্ত চলমান।

বর্ধনের পর্যায় ঊর্ধ্বমুখী। বিকাশ জীবনের এক এক পর্যায়ে এক এক রকমের হয়ে থাকে। বর্ধনের সীমারেখা থাকলেও বিকাশের নির্দিষ্ট সীমারেখা নেই। এ সকল আলোচনা হতে ছাত্ররা বুঝতে পারে যে বিকাশ ও বর্ধন একই ধরনের পরিবর্তন নয়। ক্লাসের শিক্ষকের আলোচনার পূর্বে ছাত্রদের ধারণা ছিল বর্ধন ও বিকাশ দুটি একই বিষয়। কিন্তু শিক্ষকের আলোচনা থেকে তারা বুঝতে পেরেছে দুটি ভিন্ন ধরনের পরিবর্তন।

248
উত্তরঃ

বিকাশ একটি চলমান প্রক্রিয়া যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান। নবজাতকের বয়স বাড়ার সাথে সাথে অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায়। এটি হলো তার গুণগত পরিবর্তন। বিকাশ একটি জটিল প্রক্রিয়া। পরিপক্বতা ও অভিজ্ঞতার ফলে বিকাশজনিত পরিবর্তন হয়।

বর্ধন ও বিকাশ পরস্পর সম্পর্কিত। জন্মের পর শিশু হাত-পা নিয়ে খেলে। পাঁচ বছরে সেই হাত দিয়ে ছবি আঁকে। দশ বছরে দক্ষতার সাথে হাত দিয়ে ক্রিকেট খেলে। এ গুণগত পরিবর্তন শিশুর বয়সের সাথে সাথে ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়।

জীবনের প্রতিটি স্তরে বিকাশের ধারা নির্দিষ্ট হয়ে থাকে। অর্থাৎ নির্দিষ্ট বয়সে কিছু নির্দিষ্ট বিকাশমূলক কার্যক্রম থাকে। যা কোনো মানুষের আচরণের স্বাভাবিকতা নির্দেশ করে। জীবনের শুরুতে বর্ধনের পাশাপাশি শারীরিক বিকাশ, বুদ্ধিবৃত্তীয় বিকাশ, সামাজিক ও সঞ্চালনমূলক বিকাশ, নৈতিক ও আবেগীয় বিকাশ চলতে থাকে। এই বিকাশগুলো জন্ম হতে মৃত্যু পর্যন্ত মানুষের মধ্যে চলমান। যার কোনো নির্দিষ্ট সীমারেখা থাকে না। তাই শিক্ষকের উক্তিটি আমি যথার্থ বলে মনে করি।

259
উত্তরঃ

ব্যাবলিং বলতে অর্থহীন শব্দের পুনরাবৃত্তিকে বোঝায়। ২/৩ মাস বয়সে ব্যাবলিং জাতীয় শব্দের উৎপত্তি হয়। ৭/৮ মাস বয়সে শিশু কলকূজন, উদ্দেশ্যহীনভাবে শব্দ উচ্চারণ করে ও তা পুনরাবৃত্তি করে। যেমন- বা-বা, না-না ইত্যাদি শব্দ উচ্চারণ করে।

1.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews