রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের এক গৃহবধূ জয়নব আজ চার বছর ধরে স্বামী ফিরে আসার প্রতীক্ষায় দিন গুণছে।-বার্মার সামরিক জান্তা যখন তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় তখন প্রাণভয়ে জয়নব ও তার পরিবারের বারোজন সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। বছর চারেক আগে তার স্বামী রফিক অবৈধ পথে মালয়েশিয়া পাড়ি জমায়। দীর্ঘ চার বছর তার কোনো খোঁজ নাই। কেউ বলে সাগরে ডুবে মরেছে, কেউ। বলে জঙ্গলে পথ হারিয়েছে। জয়নব কোনো কথাই বিশ্বাস করে না। তার বিশ্বাস একদিন তার স্বামী ঠিকই ফিরে আসবে।

Updated: 4 months ago
উত্তরঃ

পারিবারিক নানা উত্থান-পতনের মধ্যে সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

গঠনরীতির দিক থেকে 'তাহারেই পড়ে মনে' কবিতাটি সংলাপনির্ভর হওয়ায় কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন কবিতা বলা হয়।
'তাহারেই পড়ে মনে' কবিতাটিতে মূলত কবি ও কবিভক্তের মাঝে সংলাপের মধ্য দিয়ে নাটকীয়তা সৃষ্টি হয়েছে। এ নাটকীয়তাই কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য। উল্লিখিত চরিত্র দুটির কথোপকথনের মাধ্যমে কবিতাটির বিষয়বস্তুর বিস্তৃতি ও ক্রমবিকাশ ঘটেছে। এর মধ্য দিয়ে কবি হৃদয়ের নিগূঢ় ভাব এখানে নাটকীয়ভাবে প্রকাশিত হয়েছে। এজন্য কবিতাটিকে নাটকীয় গুণসম্পন্ন বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকের জয়নব 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির প্রতিনিধিত্ব করে।
'তাহারেই পড়ে মনে' করিতায় কবির স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবি ভেঙে পড়েন। তিনি কোনোভাবেই তাঁর স্বামীর কথা ভুলতে পারেন না। প্রকৃতির সৌন্দর্যও কবিমনে কোনো ছাপ ফেলতে পারে না। কবি সব সময় বেদনাতুর থাকেন বিরহে। বসন্ত প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবিমনকে আচ্ছন্ন করতে পারে না। কবির ব্যক্তিজীবনের দুঃখময় ছায়াপাত ঘটে কবিতায়।
উদ্দীপকে জয়নব চার বছর ধরে তার স্বামীর বাড়ি'ফিরে আসার প্রতীক্ষায় দিন গুণছে। বার্মার সামরিক জান্তা যখন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয় তখন প্রাণভয়ে জয়নব ও তার পরিবারের বারোজন সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। বছর চারেক আগে তার স্বামী অবৈধ পথে মালয়েশিয়ায় পাড়ি জমায়। অনেকে বলে সমুদ্রে ডুবে মরেছে কিন্তু জয়নব বিশ্বাস করে তার স্বামী ঠিকই ফিরে আসবে। অর্থাৎ জয়নব তার স্বামীকে কোনোভাবেই ভুলতে পারে না। যেটা 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির প্রতিনিধিত্ব করে। কারণ, কবিও তাঁর স্বামীকে ভুলতে পারেন না কোনোভাবেই।'

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকে ও 'তাহারেই পড়ে মনে' কবিতা উভয় ক্ষেত্রে তীব্র বিরহ বেদনা থাকলেও পটভূমি ভিন্ন বিধায় আলোচ্য মন্তব্যটি যথার্থ।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। যেখানে কবির সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচন্ড রিক্ততা নেমে আসে। কবিমন আচ্ছন্ন হয়ে থাকে রিস্ততার হাহাকারে। কোনোভাবেই কবি কাব্যসাধনায় মনোযোগ দিতে পারে না। সব সময় শুধু স্বামীর কথা মনে পড়ে।
উদ্দীপকে দেখা যায় গৃহবধূ জয়নব দীর্ঘ চার বছর ধরে তার স্বামীর প্রতীক্ষায় বসে থাকে। চার বছর আগে তার স্বামী অবৈধ পথে মালয়েশিয়া পড়ি জমায়। অনেকে বলে তার স্বামী সাগরে ডুবে মরেছে, কেউ বলে জঙ্গলে পথ হারিয়েছে। জয়নব কোনো কথাই বিশ্বাস করে না। তার বিশ্বাস একদিন তার স্বামী ঠিকই ফিরে আসবে। এখানে জয়নবের স্বামীর প্রতি অসীম ভালোবাসা এবং একইসাথে তীব্র বিরহ বেদনা ফুটে উঠেছে।
'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি তাঁর প্রিয়জনকে হারিয়ে কাতর হয়ে পড়েছেন। কোনো কিছুতেই তিনি কাব্যসাধনায় মনোনিবেশ করতে পারছেন না। কোনোভাবেই তাকে ভুলে থাকতে পারছেন না। রিক্ততার হাহাকারে তিনি তীব্র কষ্ট অনুভব করছেন। এমনকি কবি বসন্তবন্দন করবেন সেটাও বিরহ বেদনায় করতে পারছেন না। উদ্দীপকেও জয়নবের বিরহ বেদনা প্রকাশ পেয়েছে যা থেকে স্পষ্ট বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতার অন্তরালে রয়েছে তীব্র বিরহ বেদনা।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
14

“হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”

কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-

“দক্ষিণ দুয়ার গেছে খুলি?

বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল?

দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?”

“এখনো দেখনি তুমি?” কহিলাম, “কেন কবি আজ

এমন উন্মনা তুমি? কোথা তব নব পুষ্পসাজ?”

কহিল সে সুদূরে চাহিয়া-

“অলখের পাথার বাহিয়া

তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।”

কহিলাম, “ওগো কবি! রচিয়া লহ না আজও গীতি, বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি ।”

কহিল সে মৃদু মধু-স্বরে-

“নাই হলো, না হোক এবারে-

আমারে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া-

রহেনি, সে ভুলেনি তো, এসেছে তা ফাগুনে স্মরিয়া।”

কহিলাম : “ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই।” 

কহিল সে পরম হেলায়- 

"বৃথা কেন? ফাগুন বেলায় 

ফুল কি ফোটেনি শাখে? পুষ্পারতি লভেনি কি ঋতুর রাজন?

মাধবী কুঁড়ির বুকে গন্ধ নাহি? করে নাই অর্ঘ্য বিরচন?” 

“হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা?” 

কহিলাম, “উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা?”

কহিল সে কাছে সরে আসি -

“কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-

গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে

রিক্ত হস্তে! তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে ।”

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews