সদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হয় কেন? ব্যাখ্যা কর।

Updated: 1 day ago
উত্তরঃ

দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার। অর্থাৎ কোনো বস্তুর একক সময়ে অতিক্রান্ত দূরত্বই দ্রুতি। আবার দূরত্ব অতিক্রমের হার সবসময় সমান থাকলে তাকে সমদুতি বলে। অর্থাৎ সমদুতিতে চলমান বস্তু একক সময়ে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে। তবে এক্ষেত্রে দিক নির্দিষ্ট নয়। অর্থাৎ সমদ্রুতিতে চলমান একটি বস্তু একটি নির্দিষ্ট সময়ে কোনো একদিকে গিয়ে আবার সমপরিমাণ সময় পূর্ব গতির বিপরীত দিকে গেলে তার আদি ও শেষ অবস্থান একই হবে। অর্থাৎ বস্তুটির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আবার আমরা জানি, কোনো বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী লম্ব দূরত্বই বস্তুটির সরণ। তাহলে উপরোক্ত ক্ষেত্রে সমদ্রুতিতে চলমান বস্তুটির সরণ শূন্য হবে। তবে এছাড়া অন্য কোনো ক্ষেত্রে সমদ্রুতিতে চলমান বস্তুর সরণ শূন্য হবে না।

Joy Roy
Joy Roy
6 months ago
145

আমাদের চারপাশে অনেক ধরনের গতি রয়েছে। একজন যখন সাইকেল চালিয়ে যায় সেটি একধরনের গতি, যখন একটি গাড়ি যায় সেটিও একধরনের গতি। যখন প্লেন উড়ে যায় সেটিও গতি, পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে সেটিও একটি গতি। ঝুলন্ত একটি বাতি যখন দুলতে থাকে সেটিও গতি, রাইফেল থেকে যখন বুলেট বের হয় সেটিও গতি। আপাতদৃষ্টিতে মনে হয় এই নানা ধরনের গতি বুঝি সব ভিন্ন ভিন্ন ধরনের গতি, কিন্তু তোমরা জেনে খুবই অবাক এবং খুশি হবে যে একেবারে অল্প কয়েকটি রাশি দিয়ে এই সবগুলোকে ব্যাখ্যা করা সম্ভব। এই অধ্যায়ে সেই রাশিগুলো, তাদের একক, মাত্রা এবং একের সাথে অন্যের কী সম্পর্ক সেগুলো আলোচনা করা হবে। 

 

Related Question

View All
উত্তরঃ

কোনো গতিশীল বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে বস্তুটির তাৎক্ষণিক দ্রুতি বলে। অতি ক্ষুদ্র সময় ব্যবধানে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব ও ঐ ব্যবধানের অনুপাত দ্বারা তাৎক্ষণিক দ্রুতি নির্ণীত হয়।

Joy Roy
Joy Roy
6 months ago
243
উত্তরঃ

বৃত্তাকার পথে গতিশীল বস্তুর বেগের দিক সর্বদা পরিবর্তিত হয়। তাই সমদ্রুতিতে বৃত্তপথে ঘূর্ণনশীল বস্তুরও সর্বদা ত্বরণ থাকে। এই ত্বরণ বৃত্তের কেন্দ্র বরাবর ক্রিয়া করে বিধায় একে কেন্দ্রমুখী ত্বরণ বলে। আবার বৃত্তপথে অসম দ্রুতিতে চলমান বস্তুর বেগের মানও পরিবর্তিত হতে পারে যাকে কৌণিক ত্বরণ বলে। একক সময়ে বৃত্তপথে ঘূর্ণনশীল কণার কৌণিক বেগের পরিবর্তনের হারই কৌণিক ত্বরণ। অর্থাৎ বৃত্তাকার পথে গতিশীল বস্তুর গতির সাথে দুই ধরনের ত্বরণ জড়িত যারা যথাক্রমে কেন্দ্রমুখী ত্বরণ ও কৌণিক ত্বরণ নামে পরিচিত।

Joy Roy
Joy Roy
6 months ago
451
উত্তরঃ

এখানে, সময়, t = 5min = (60s ×5) = 300s

আদিবেগ, u = 0ms-1

প্রথম 5min পর শেষবেগ, v = 18kmh-1

=18×1000m3600s=5ms-1

প্রথম ১ মিনিটে অতিক্রান্ত দূরত্ব

s হলে, s = (u + v)2 t

= (0 + 5)2× 300

=750 m

প্রথম 5 min এ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব 750m। (Ans.)

Joy Roy
Joy Roy
6 months ago
214
উত্তরঃ

লেখ হতে দেখা যায়, যেহেতু প্রথম 15 মিনিট লেখাটি মূলবিন্দু গামী সরলরেখা, তাই প্রথম 15 মিনিট মাইক্রোবাসটি সমত্বরণে অগ্রসর হয়। এরপর 10 মিনিট x অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যায় বলে এ সময় গাড়িটি সমবেগে চলে। এরপর 10 মিনিট লেখে সরলরেখাটি সময়ের সাথে নামতে থাকে, অর্থাৎ এই সময় মাইক্রোবাসের মন্দন, হয়।

Joy Roy
Joy Roy
6 months ago
177
উত্তরঃ

সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।

Joy Roy
Joy Roy
6 months ago
255
উত্তরঃ

সময়ের সাথে বেগের পরিবর্তনের হার একই থাকলে অর্থাৎ সময়ের সাথে ত্বরণের পরিবর্তন না হলে তাকে সুষম ত্বরণ বলে। অল্প উচ্চতার জন্য অভিকর্ষ ত্বরণের মানের কোন পরিবর্তন হয় না। প্রতি সেকেন্ডে অভিকর্ষ বলের প্রভাবে রেগ বৃদ্ধির হার 9.8ms-2 । অর্থাৎ 1 sec পরপর বেগের মান 9.8ms-1 করে বৃদ্ধি পায়। তাই অভিকর্ষজ ত্বরণ একটি সুষম ত্বরণের উদাহরণ।

Joy Roy
Joy Roy
6 months ago
224
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews