সমকোণী ∆BDC-এ BC² + CD² = 24² + 7² = 625 = (25)² = BD²
∆BDC-একটি সমকোণী ত্রিভুজ, যার BD অতিভুজ।
সুতরাং, ∠BCD = 90°
ABCD চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং একটি কোণ এক সমকোণ হওয়ায় চতুর্ভুজটি একটি আয়ত। (Ans.)
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের একটি বিশেষ বৈশিষ্ট্য নিরূপণ করেন। সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্য পিথাগোরাসের বৈশিষ্ট্য বলে পরিচিত। বলা হয় পিথাগোরাসের জন্মের আগে মিসরীয় ও ব্যবিলনীয় যুগেও সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্যের ব্যবহার ছিল। এ অধ্যায়ে আমরা সমকোণী ত্রিভুজের এ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজের বাহুগুলো বিশেষ নামে পরিচিত। সমকোণের বিপরীত বাহু অতিভুজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ভূমি ও উন্নতি। বর্তমান অধ্যায়ে এ তিনটি বাহুর দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে বিষয়ে আলোচনা করা হবে।
অধ্যায় শেষে শিক্ষার্থীরা-
➤ পিথাগোরাসের উপপাদ্য যাচাই ও প্রমাণ করতে পারবে।
➤ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজটি সমকোণী কি না যাচাই করতে পারবে।
➤ পিথাগোরাসের সূত্র ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারবে।
Related Question
View Allবৃহত্তম সূক্ষ্মকোণটি x হলে ক্ষুদ্রতর সূক্ষ্মকোণ = x - 15°
শর্তমতে, x + x - 15°= 90° বা, 2x - 15° = 90°
বা, 2x = 105° বা, x =
ক্ষুদ্রতর কোণ, x - 15° = 52.5° - 15° =37.5° (Ans.)
আমরা জানি, মধ্যমা ত্রিভুজকে সমান দুটি অংশে বিভক্ত করে।
∆ABD এর ক্ষেত্রফল= ∆ADC এর ক্ষেত্রফল
= × BD × AE = × 2BE × AE = × 2 × 3 × 4 বর্গ সে.মি.
= 12 বর্গ সে.মি. (Ans.)
ABC সমবাহু ত্রিভুজ হওয়ায় AB = BC = AC = 6 সে.মি. সমবাহু ত্রিভুজের যেকোনো শীর্ষ হতে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ঐ রাহুকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং BD = BC = 6 = 3 সে.মি
এখন, ABD সমকোণী ত্রিভুজে, AB² = AD² + BD²
বা, AD² =AB² - BD² = 6²-3² = 36 - 9 = 27
AD = = সে.মি. (Ans.)
সমাধান: ∆ABC এ, AC² = AB² + BC²
AB² = AC² - BC² = (10)² - (6)² = 100 - 36 = 64
AB = 8 সে.মি.
এখন, পরিসীমা = AB + BC + AC = (8 + 6 + 10) সে.মি. = 24 সে.মি. (Ans.)
∆ABC এ, AC2 = AB2 + BC2
বা, AB2 = AC2 - BC2
বা, AB = = =
= = 12 সে.মি.
এখন, ∆ABC এর ক্ষেত্রফল = × BC × AB
= × 5 × 12 = 30 বর্গ সে.মি. (Ans.)
সমাধান: △ABC একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে AB = BC
এখন, ∆ABC এ, AC² = AB² + BC²
বা, AB² + AB² = AC²
বা, 2AB² = ()²
বা, 2AB² = 50
বা, AB² = 25
AB=5 সে.মি. (Ans.)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!





