অনুশীলনী

ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক) - শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য - শরীরচর্চা ও সুস্থ জীবন | NCTB BOOK
610
Summary

সারাংশ:

  1. খেলাধুলার মাধ্যমে অঙ্গ সঞ্চালনকে বলে ব্যায়াম.

  2. বডি বেন্ডিং ফরওয়ার্ড ব্যায়ামের নিয়মের অন্তর্গত হলো অর্ধ বসা অবস্থায় দুই হাত ও দুই পা মাটিতে রাখা.

  3. প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিকতা হলো জাতীয় পতাকা উত্তোলন ➞ অভিবাদন ➞ শপথ বাক্য পাঠ ➞ জাতীয় সংগীত.

  4. প্রাত্যহিক সমাবেশে ফাইলের সংখ্যা নির্ধারণ হয় শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে.

  5. শিক্ষক সামিকে অথবা চিন আপ করার পরামর্শ দেন.

  6. শিক্ষকের সামির জন্য ব্যায়াম নির্বাচনে বিবেচ্য বিষয় হলো: i ও iii (উচ্চতা ও শারীরিক সামর্থ্য, বয়স ও উচ্চতা).

  7. রিমা সিট আপ করছে.

  8. রিমার অংশগ্রহণকারী ব্যায়ামের বৈশিষ্ট্য হলো শরীর সোজা ও দুই পা একত্রে রেখে শরীরের উপরের অংশ উপরে নিচে তোলা.

১. খেলাধুলার মাধ্যমে অঙ্গ সঞ্চালনকে কী বলে?
ক. স্পিড
খ. ব্যায়াম
গ. ওয়ার্ম আপ
ঘ. শরীরে ক্লান্তি আনা

২. বডি বেন্ডিং ফরওয়ার্ড ব্যায়ামের নিয়মের অন্তর্গত কোনটি?
ক. ১৮"-২০" উঁচু কাঠের বাক্সতে দাঁড়ানো
খ. অর্ধ বসা অবস্থায় দুই হাত ও দুই পা মাটিতে রাখা
গ. পায়ের ওপর ভর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য লাফ দেওয়া
ঘ. হাঁটু ভেঙে জাম্প পিটে লাফ দেওয়া
৩. প্রাত্যহিক সমাবেশের ধারাবাহিকতা কোনটি?

ক. জাতীয় পতাকা উত্তোলন ➞ অভিবাদন ➞ শপথ বাক্য পাঠ ➞ জাতীয় সংগীত
খ. জাতীয় পতাকা উত্তোলন ➞ জাতীয় সংগীত ➞ অভিবাদন ➞ শপথ বাক্য
গ. জাতীয় সংগীত ➞ শপথ বাক্য ➞ পবিত্র ধর্মগ্রন্থ ➞ পাঠ অভিবাদন
ঘ. জাতীয় পতাকা উত্তোলন ➞ পবিত্র গ্রন্থ থেকে পাঠ ➞ জাতীয় সংগীত ➞ শপথ বাক্য পাঠ

৪. প্রাত্যহিক সমাবেশে ফাইলের সংখ্যা নির্ধারিত হয় কিসের ভিত্তিতে?
ক. শিক্ষার্থীর সংখ্যা
খ. শিক্ষার্থীর উচ্চতা
গ. ছেলেমেয়ের ভিন্নতা
ঘ. খোলামেলা জারগা

উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
সামির বয়স ১২ বছর। তার শরীরের মেদ বেড়ে গেলে শরীরচর্চা শিক্ষকের পরামর্শ গ্রহণ করে। শিক্ষক সামির শারীরিক কয়েকটি বৈশিষ্ট্য বিবেচনা করে তাকে এক ধরনের ব্যায়াম করার পরামর্শ দেন।

৫. শিক্ষক সামিকে কোন ধরনের ব্যায়াম করার পরামর্শ দেন?
ক. পুশ আপ
খ. সিট আপ
গ. চিন আপ
ঘ. ওয়ার্মিং আপ

৬. শিক্ষকের সামির জন্য ব্যায়াম নির্বাচনে বিবেচ্য বিষয় হলো-
i. উচ্চতা ও শারীরিক সামর্থ্য
ii. ওজন ও খেলাধুলার আগ্রহ
iii. বয়স ও উচ্চতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i ও ii ও iii

নিচের চিত্র দেখে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।

৭. রিমা কোন ধরনের ব্যায়াম করছে?
ক. পুশ আপ
খ. সিট আপ
গ. স্পট জ্যাম্প
ঘ. হাফ সিটেড এলবো

৮. রিমার অংশগ্রহণকারী ব্যায়ামের বৈশিষ্ট্য কোনটি?
ক. শরীর সোজা ও দুই পা একত্রে রেখে শরীরের উপরের অংশ উপরে নিচে তোলা
খ. হাঁটু একত্র ও সোজা রেখে মাথা বরাবর শরীর বাঁকানো
গ. অর্ধ বসা অবস্থায় দুই হাত মাটিতে রেখে ব্যায়াম করা
ঘ. দুই হাত মাথার উপরে কানের কাছাকাছি রাখা এবং শরীর বাঁকানো

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...