এসএসসি কাজ গাইড ও নোট

SSC Guide & Notes
1.5k

১. মেসার্স জয়া এন্ড কোং-এর নিম্নোক্ত লেনদেনসমূহের ডেবিট ও ক্রেডিট পক্ষ কারণসহ উল্লেখ কর-
১। মিসেস জয়া মুখার্জি ব্যবসায়ের আরো ২০,০০০ টাকা বিনিয়োগ করলেন।
২। অফিসের জন্য একটি কম্পিউটার ক্রয় করা হলো ২৫,০০০ টাকা ।
৩। অফিস ভাড়া তিন মাসের অগ্রিম প্রদান করা হলো ১৮,০০০ টাকা। ৪। রাজনের নিকট বিক্রয় করা হলো ২৫,০০০ টাকা।
৫। ব্যাংক চার্জ ধার্য করল ১,৫০০ টাকা।
৬। ব্যাংক হতে উত্তোলন করা হলো ৬,০০০ টাকা।

৭। ধারে পণ্য ক্রয় করা হলো ১৫,০০০ টাকা ।
৮। মজুরি প্রদান করা হলো ৩,০০০ টাকা।
৯। ব্রুয় ফেরত ২,০০০ টাকা।
১০। ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা ।

২. পলাশ কুমার পাল একজন মুদি ব্যবসায়ী। ২০১৭ সালের ১ জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল ৭০,০০০ টাকা। উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ ১৫,০০০ টাকা এবং তিনি কোন অতিরিক্ত মূলধন আনয়ন করেননি। ৩১ ডিসেম্বর ২০১৭ তারিখে মোট সম্পদ ১,২০,০০০ এবং মোট দায় ৩০,০০০ টাকা ছিল। লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...