১.৫.৪ গুড প্র্যাকটিসের জন্য করণীয়
- নিয়মিত কাজে পরিপূর্ণ পিপিই এর ব্যবহার নিশ্চিত করতে হবে
- কর্মীকে পিপিই এর ব্যবহারে উৎসাহিত করতে হবে
- ওয়ার্কশপ/কর্মক্ষেত্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে
- প্রয়োজনীয় সকল টুলসের ব্যবস্থা করা ও এর ব্যবহার নিশ্চিত করতে হবে
- ওয়ার্কশপ /কর্মক্ষেত্রে ব্যবহৃত ঘুর্ণায়মান মেশিনে গার্ড নিশ্চিত করতে হবে
- ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি পরিবর্তন/মেরামত করতে হবে
- পর্যাপ্ত অগ্নি নির্বাপক সরঞ্জামের ব্যাবস্থা করা ও সকল কর্মীকে এর ব্যবহার শেখাতে হবে
- কর্মীর সাথে ভালো ব্যবহার করতে হবে
- কর্মীর ভালো কাজে প্রশংসা ও খারাপ কাজে সংশোধন করতে হবে
- কর্মীর মান উন্নয়নে কাজের স্ট্যান্ডার্ড মেনে কাজ করার ট্রেনিং দিতে হবে
- গ্রাহকের কাজে মিথ্যা তথ্য দিয়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না
- স্ট্যান্ডার্ড গাইড লাইন মেনে সকল কাজ পরিচালিত করতে হবে, ইত্যাদি ।
Content added By
Read more