জব ১: ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বা যন্ত্রপাতির সঠিক ব্যবহার করা।
পারদর্শিতার মানদন্ড
- স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা
- আগুন নেভানোর সঠিক এক্সটিংগুইশার নির্বাচন করতে পারা
- সঠিক পদ্ধতিতে আগুন নেভাতে পারা
- কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা
- অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা এবং ওয়েস্টেজ এবং ক্র্যাপ নির্ধারিত স্থানে ফেলা
- কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া
(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম
(খ) প্রয়োজনীয় ৰত্ৰপাতি (টুলস, ইকুইপমেন্ট ও মেশিন)
(গ) মালামাল (Raw Materials )
(ঘ) কাজের ধারা
১. নিরাপত্তা গ্রহণ কর ও স্পেসিফিকেশন শিটে উল্লেখিত মালামাল সংগ্রহ কর।
২. আগুন জ্বালানোর সকল সামগ্রী সংগ্রহ কর।
৩. জ্বালানী কাঠে আগুন জ্বালাও ।
৪. ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে চিত্র অনুযায়ী (PASS) পদ্ধতি ব্যবহার করে আগুন নেভাও ।
কাজের সতর্কতা
- অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে
- অগ্নিনির্বাপক যথাযথ সতর্কতার সাথে ব্যবহার করতে হবে
- কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ট্রেইনারকে জানাতে হবে
আত্নপ্রতিফলন
অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানো ও আগুনসৃষ্ট ধোঁয়া হতে ওয়ার্কশপের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে আশ্ৰয় নেয়ার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।
Read more